নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগ, ধামইরহাট সরকারি এম এম কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির রহমান রেজভী ও সম্পাদক আমানুজ্জামান সিউল কর্র্তৃক স্বাক্ষরিত ৭৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এই কমিটি প্রকাশ হওয়ায় ১০ জুলাই বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে বের হওয়া আনন্দ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন
ঠাকুরগাঁওয়ের বারিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রের আঘাতে কামরুজ্জামান (৪৯) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। পুলিশ ও স্বজনরা জানায়, গতকাল রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে নিহত কামরুজ্জামান এর আপন ভাই জাকির হোসেনের সাথে জমি বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে
ইউরোপ সফরে বাইডেন। যোগ দেবেন ন্যাটো বৈঠকে। বললেন, ইউক্রেন এখনই ন্যাটোর সদস্য হতে প্রস্তুত নয়।বাইডেন প্রথমে গেছেন লন্ডন। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন। চার্লসের সঙ্গে তার আলোচনা হবে মূলত জলবায়ু পরিবর্তন নিয়ে। সোমবার রাতে তিনি যাবেন লিথুয়ানিয়ায়। সেখানেই এবার ন্যাটো বৈঠক হবে। এরপর বাইডেনের ফিনল্যান্ড যাওয়ার কথা আছে। ফিনল্যান্ডই ন্যাটোর নতুন সদস্য হয়েছে। ন্যাটো বৈঠকে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (১০ জুলাই) কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, পাবনার সোজানগরের তালিমনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম টুটুল (১৯) ও ঢাকার মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকার মো.
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কোনো ক্ষমতা রহিত হয়নি বরং সংহত হয়েছে। অনেকেই অবান্তর মন্তব্য করেছে, ইসি নিজের পায়ে নিজেই কুঠার মেরেছে।নির্বাচন কমিশন ভুল করতে পারে কিন্তু কুঠার মারে নাই।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিলটি সংসদ পাশ হয়ে রাষ্ট্রপতির স্বাক্ষরে গেজেট হওয়ার পর নির্বাচন ভবনে নিজেদের অবস্থান তুলে ধরার সময় সোমবার (১০ জুলাই) এমন মন্তব্য
নোয়াখালীতে বিভিন্ন অপরাধে তিনটি হাসপাতালকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান নেতৃত্বে জেলা শহর মাইজদী শহরে এ অভিযান চালানো হয়। এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদের ছুটিতে ঢাকা থেকে আসা দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তাদের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন রুমে চিকিৎসা দেওয়া হয়। পরে একজনের শারীরিক অন্য সমস্যা থাকায় ও উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ঢাকা সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল।সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠক চলে ১০টা ৪০ মিনিট পর্যন্ত। সফরের প্রথম দিন রোববার (৯ জুলাই) ইইউ প্রতিনিধি দল কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে।বাংলাদেশের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন হয়েছে। তবে এ খাতে খরচ নিয়ে সমালোচনায় মাঝে মাঝে মনে হয়, আমরা সব কিছু বন্ধ করে দিই। আবার ৩ হাজার মেগাওয়াটে ফিরে যাই। ’ সোমবার (১০ জুলাই) অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের অনুকূলে আর্থিক সহায়তা ভাতা ও অনুদানের চেক
ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিনিধি দলের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সোমবার (১০ জুলাই) সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, গণতন্ত্র আরও ম্যাচিউরড হোক।এক প্রশ্নের জবাবে
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় ১০ জন।সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের বাবুল মিয়া (৫০) ও নুরুল হক (৪৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ চৌধুরী জানান, সোমবার দুপুরে শান্তিগঞ্জ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে বন্দুকযুদ্ধে হুসেন মাঝি নামে সন্ত্রাসী গোষ্ঠী আরসার এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ। তিনি জানান, ১৪ এপিবিএনের আওতাধীন ক্যাম্প ১৭-তে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন— খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি। সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে যে কক্ষে রাখা হয়েছিল, সেটি বসবাসের উপযোগী ছিল না। তিনি ওই সময় গুরুতর
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে বিদ্যমান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি স্কুল ও কলেজ, কারিগরি ও মাদ্রাসার জন্য বিগত দিনে আলাদাভাবে জারি করা এমপিও নীতিমালার বেশকিছু ধারায় সামঞ্জস্য আনা হচ্ছে। সব স্তরে শিক্ষক নিয়োগের যোগ্যতা সমন্বয়, অতিরিক্ত শাখা ও শিফট খোলা আরও বেশি কঠোর
দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার (১০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি.
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন ওজনে কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে মামা ভাগিনা এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ও মেসার্স ভাই ভাই স্টোর নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা মোট ১০ হাজার জরিমানা করা হয়। সোমবার(৯ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো:শেখ সাদী এই জরিমানা করেন। মামা ভাগিনা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনাকালে ডিজেল,
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন চারটি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি। কিন্তু এর বাইরে দেশের জনগণ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ সদস্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান
১২ জুলাই, বুধবার ঢাকায় সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেবে বিএনপি। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছে দলটি। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোও একই দিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করে এক দফা আন্দোলনের ঘোষণা দেবে। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এসব
বাংলাদেশের একটি সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করেছেন সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা বিটক্রেক-এর গবেষক ভিক্টর মার্কোপোলোস। তিনি বলেছেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর। গত দুইদিনে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ দেখে অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রত্যেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। এ সময় তিনি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ধর্মীয় উসকানি তৈরির অভিযোগ আনেন। নুরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান ববি হাজ্জাজ। একই সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে নুরের গোপন আঁতাতের অভিযোগ এনে ‘গণ অধিকার পরিষদ’-এর নিবন্ধন প্রদান না করতে নির্বাচন
শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৮৩৬ রোগী। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫১৬ এবং ঢাকার বাইরে ৩২০ ডেঙ্গু রোগী
গণ অধিকার পরিষদের নেতা এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থার (মোসাদ) এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছেন–এমন খবর বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে চাউর হলেও বরাবরই তা অস্বীকার করেছেন। তবে শনিবার রাতে (৮ জুলাই) দেশের বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে সাফাদি মেন্দি নিজেই দাবি করেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে নুরের সঙ্গে তার অন্তত তিন ঘণ্টার বৈঠক
পিরোজপুরে কাউখালীতে কালভার্ট ভেঙ্গে ফেলায় দুর্ভোগ জনগণের। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক রঘুনাথপুর সয়না খেয়া ঘাট সড়কের ধাবড়ী টাওয়ার সংলগ্ন কালভার্টি ঠিকাদার প্রতিষ্ঠান নতুন ভাবে নির্মাণ করার জন্য ভেঙে ফেলে বিকল্প রাস্তা দায় সারাভাবে কোন মতে করে ফেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের। জোয়ারের সময় রাস্তায় পানি উঠে যায়। বিকল্প রাস্তাটি কাদা হয় জনগণসহ যানবাহন চলাচলে খুবই দুর্ভোগ সৃষ্টি
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে রবিবার সাড়ে ৪টার দিকে বাস-সিএনজি সংঘর্ষে পিতা পুত্র নিহত এবং স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের পুত্র আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজি যোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায়