বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কওমীয়া ও হাফিজীয়া মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষের মেধাবী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ করেছেন রহমান এন্ড নেছা ফাউন্ডেশন। শনিবার ২৬ আগস্ট সকাল দশটায় উপজেলার সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে রহমান এন্ড নেছা ফাউন্ডেশনের পক্ষে ৩৭৭জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির সম্মানী ও পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে ট্রেন দুর্ঘটনায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তিনজনকে চিকিৎসক মৃত
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে। নিহত কিশোরের নাম মোহাইমিনুল ইসলাম (১৭)। সে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল বয়ান চেয়ারম্যান বাড়ির আবুধাবি প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। শনিবার (২৬ আগস্ট) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে পুলিশ উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধ আবুল
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় চলতি বছর যমুনা চরাঞ্চল সহ অন্যান্য এলাকায় পাট চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও স্থানীয় হাট-বাজারে পাটের দাম কম থাকায় হতাশ পাট চাষিরা। গেল বছর উপজেলায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পাট চাষ হলেও এবছর এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪ হাজার ৩'শ ১৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়ায় পাট চাষিদের মধ্যে হতাশা
অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারটিতে প্রায় ২০ জন আরোহী ছিলেন।রোববার (২৭ আগস্ট) সকালেডারউইন উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মেলভিল দ্বীপে এ ঘটনা ঘটে। এদিন অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে যৌথ মহড়া চালাচ্ছিল। মহড়া চলাকালে হঠাৎ ভি-২২ অস্প্রিয় মডেলের একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর মহড়া সাময়িকভাবে বন্ধ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, শনিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টায় জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। দক্ষিণ আফ্রিকার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, স্বাধীন দেশের বিকাশের ধারার অন্তরায় রয়ে গেছে। কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষকে সমুলে উৎপাটন করতে হবে। রোববার (২৭ আগস্ট) জাতীয় কবি নজরুলের ৪৭তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়নে ২৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য চাঁদপুরের মাজহারুল হক বিএনএসসি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী অন্ধ কল্যান সমিতি এ ক্যাম্পের আয়োজন করে। শনিবার (২৬ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীসহ ১৫ ও ২১ আগস্টে শহীদদের স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা আ'লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। সভার সার্বিক তত্ত্বাবধানে-সঞ্চালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক
ইউক্রেনের মাঝ আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন।দেশটির বিমানবাহিনী শনিবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক
চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় ভারী বর্ষণে পাহাড়ধসে এক ব্যক্তি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। রোববার (২৭ আগস্ট) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৭টার দিকে ওই এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন, মো. সোহেল (৩৫) ও তার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।রোববার (২৭ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়। জানা গেছে, হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশনের সঙ্গে সারাহ কুকের এটিই প্রথম বৈঠক। এটি একটি সৌজন্য সাক্ষাৎ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বৈঠকে ভোটের বিষয়েও আলোচনা হতে
ইসলামে তায়াম্মুম অজু বা গোসলের বিকল্প হতে পারে। যদি কেউ এমন কোথাও অবস্থান করে, যেখান থেকে এক মাইল বা এর বেশি দূরত্ব পর্যন্ত অজু-গোসলের জন্য পবিত্র পানি নেই অথবা অসুস্থ ব্যক্তি যদি পানি ব্যবহার করলে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা করে, তাহলে অজু বা গোসলের বিকল্প হিসেবে তায়াম্মুম করতে পারে। আল্লাহ বলেন, وَ اِنۡ کُنۡتُمۡ مَّرۡضٰۤی اَوۡ عَلٰی سَفَرٍ اَوۡ جَآءَ اَحَدٌ
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুনকে অপহরণের পেছনে তার সাবেক স্বামীর হাত রয়েছে। আর অপহরণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেন ওই কমিশনারের সাবেক গাড়িচালক মাসুদ। আজ (শনিবার) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এরআগে শুক্রবার দিবাগত রাতে মাসুদসহ তিনজনকে গ্রেপ্তার করে
বিএনপি আগুন সন্ত্রাস করে; তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।শনিবার (২৬ আগস্ট) কেরাণীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে। কিন্তু বিএনপি আগুন সন্ত্রাস করে। তারা নির্বাচন চায় না,
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৭০ হাজার মানুষ। এ হিসাবে গত ২৮ দিনে ৬৩ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ।শুক্রবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে বলা হয়, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই হাজার ৫৯ জন। বিশ্বের ১০৩টি দেশে করোনার
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় শান্তি পূর্ণ ভাবে আনন্দ মুখর পরিবেশে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাকিমপুর উপজেলা শাখার ভোট চলছে। শনিবার (২৬ আগষ্ট) পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী সকাল নয়টা থেকে বাংলাহিলি-১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমিতির ভোট গ্রহণ শুরু করেছে। বিরতিহীন ভাবে চলবে বিকেল তিনটা পর্যন্ত। আজ দুপুর বারটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি হাকিমপুর উপজেলা শাখার ভোট
প্রসব বেদনায় কাতরাচ্ছিলেন স্ত্রী। কিন্তু তা দেখেও হাসপাতালে নেয়নি স্বামী। বরং ইউটিউব দেখে বাড়িতে বসেই সন্তান প্রসবের চেষ্টা করেন স্বামী। তবে তিনি সন্তান প্রসবে সফল হলেও বাঁচাতে পারেননি স্ত্রীকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কৃষ্ণগিরি জেলার পোচামপল্লির পুলিয়ামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর ৩০ বছর বয়সী স্বামী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনও ফকিরকে যদি পান্তা ভাত খেতে দেওয়া হয়, তখন তারা খেতে চায় না। উল্টো ইংরেজি শোনায়, বলে আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমি পান্তা ভাত খাইতে পারি না। শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল
ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।স্থানীয় সময় শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লাগে। প্রাথমিকভাবে জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন আহত হয়েছে।শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রুগী সহ ৪জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার
মাদাগাস্কারের রাজধানী আন্তানারিভোর একটি স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে এ তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার (২৫ আগস্ট) আফ্রিকার দেশটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধন হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েই পদদলিত হয়ে ১২ দর্শকের মৃত্যু হয়েছে। মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও ৮০ জন আহত হয়েছেন। রেডক্রসের
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় কবলাকৃত বাড়ি ও সম্পত্তি থেকে সুভাষ চন্দ্র শীলের পরিবারকে উৎখাতের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মো. হান্নান হাওলাদার, তার ছেলে আবুল হোসেন ও আবু শাহান ওরফে হাবিব হাওলাদার এবং হাবিব হাওলাদারের স্ত্রী মিনারা বেগমের বিরুদ্ধে। সুভাষ চন্দ্র শীল ঐ এলাকার মৃত হরেন্দ্র বালা শীলের ছেলে। বুধবার রাতে রাজাপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে অভিযোগে নিজের
নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত বোট ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জন যাত্রীকে তাৎক্ষণিক উদ্ধার করা হয়েছে। তবে এখনো এক যাত্রী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তি নাম মো.শাহজাহান (৪০)। তিনি উপজেলার মরদ্দী ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে।শুক্রবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চরআতাউর থেকে কোরালিয়া ঘাটে যাওয়ার পথে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আশ্রাফ হোসেন জানান,