রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা
আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের
জাতীয় সংসদের চলমান অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া আরও এগিয়ে গেছে। শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে আরও ১০টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। সকালের অধিবেশনে উত্থাপিত এসব বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সেগুলো সর্বসম্মতিক্রমে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে সংসদ সদস্যরা একমত হয়ে অনুমোদন দেন। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট
গত বছরের নভেম্বর থেকে দেশের ভোজ্যতেলের বাজারে অস্থিরতা যেন নিয়মে পরিণত হয়েছে, যেখানে কয়েকটি বড় কোম্পানির সিন্ডিকেটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। পর্যাপ্ত মজুত থাকার পরও সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সয়াবিন তেলের বোতল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। খুচরা বাজারে এক লিটারের বোতল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে, অথচ বড় আকারের বোতল সীমিত
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৩৮ দিনের সংঘাতের পর দুই পক্ষ ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়কালে হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচল করবে, তাদেরকে পূর্বনির্ধারিত টোল পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম Wall Street Journal এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, টোলের অর্থ অবশ্যই ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে প্রদান করতে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, আসনের মোট ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এলজিইডি প্রকৌশলীকে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির দুই নেতার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত বিএনপি নেতারা হলেন জিয়া সাইবার ফোর্সের উপজেলা সভাপতি ফারুক রহমান ও উপজেলা বিএনপির নেতা মামুন ব্যাপারী। উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার বাদি হয়ে বুধবার (৮ এপ্রিল) রাতে ভূরুঙ্গামারী থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয় গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে মামুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোজ্য তেল (সয়াবিন) মজুত প্রতিরোধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন এর নেতৃত্বে শহরের সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোজ্য তেল মজুত করার অভিযোগে তোফায়েল টেডার্সের সত্ত্বাধিকারী মোঃ তোফায়েলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানর র্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি কোনোভাবেই সীমিত বা বন্ধ করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মোহাম্মদ এসলামি। আন্তর্জাতিক চাপ ও হুমকির মধ্যেও ইরান তার পারমাণবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি ঘোষণা দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান এ বিষয়ে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেছেন। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শত্রুপক্ষ কোনোভাবেই ইরানের ইউরেনিয়াম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় স্ত্রী হত্যা মামলায় মোঃ ওয়াসিম আকরাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেলে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার কালাপানি এলাকার মৃত শওকত পি.সি.-এর ছেলে ওয়াসিম আকরামের বিরুদ্ধে দায়ের করা জিআর মামলা নং-১৭৩/২০১৭ ও দায়রা মামলা নং-৩৬/২০১৮ এর বিচার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত ও শহরের সৌন্দর্যবর্ধনে উচ্ছেদ অভিযান চালিয়েছে শ্রীমঙ্গল পৌরসভা। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। সড়ক ও ফুটপাত দখল করে বিভিন্ন ভ্যানগাড়িতে পণ্য বিক্রি ও দোকান বসানোর ফলে পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টিকারী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো জহিরুল ইসলাম বলেন,
ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ে ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামের বিরুদ্ধে অফিস সহকারীর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সাবেক কর্মকর্তা বদলি হওয়ার পর কাঁঠালিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তবে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়িতে পেট্রোল মজুত রেখে বেশি দামে বিক্রির অভিযোগে আব্দুস সামাদ (৪৫) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার বাড়ি থেকে একটি ড্রামে রাখা ১২০ লিটার পেট্রোল জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধনতলা ইউনিয়নের শিলপাটি গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আব্দুস সামাদকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার কিন্ডারগার্টেন ডলি মেমোরিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) পৌর শহরের ডলি মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থী-২৬ বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান
রাজবাড়ীর গোয়ালন্দে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন রাজবাড়ী জেলার নবাগত জেলা প্রশাসক মিজ্ আফরোজা পারভীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা সাড়ে ১২ টার দিকে ডিসি নিজে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল, ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ক্রিকেট বল, দাবাসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী
দিনাজপুরের হাকিমপুর হিলিতে পহেলা বৈশাখ "বাংলা নববর্ষ ১৪৩৩" সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান, শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা নয়, সরাসরি জেল হাজতে প্রেরণ করার নির্দেশ
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। একই সাথে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়।
জয়পুরহাটের পাঁচবিবিতে খাল পুনঃ খনন কর্মসূচির উদ্ধোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে ৪১'লক্ষ টাকার ব্যয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর-ঝিনাইগাড়ী ১৮'শ মিটার পুনঃ খাল খননের উদ্বোধন করেন তিনি। এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহম্মেদ,সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন খালটি খনন না করায় মাঠে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ সৃষ্টি হয়ে
কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়নে অজ্ঞাত এক ব্যক্তির বীভৎস খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া এলাকার হোছনী খালের একটি কালভার্টের নিচ থেকে ছয়টি বস্তায় ভরা মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, দুপুর প্রায় ১টার দিকে দক্ষিণ কচ্ছপিয়া এলাকার কালভার্টের নিচে কয়েকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের
রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- এ স্লোগানে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রংপুর মহানগর পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। রায়ের সময়
মৌলভীবাজার জেলার বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনজন ব্যক্তি মোটরসাইকেলে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। তথ্যের ভিত্তিতে বড়লেখা থানার ভারপ্রাপ্ত