ভvযথাসময়েই নির্বাচন হবে, এ ছাড়া আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সিইসি হাবিবুল আউয়াল বলেন, প্রতিকূল পরিস্থিতি হলেও যথাসময়েই নির্বাচন করতে হবে। এ ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। আমরা প্রত্যাশা করব
বিএনপি-জামায়াতের ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন রাজধানীর মাতুয়াইল এলাকায় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ডিউটি অফিসার মো. রফিক জানান, সকালে হাজী বাদশা মিয়া রোড ওয়ান রেস্টুরেন্টের সামনে অবরোধের পক্ষে বিএনপির কর্মীরা একটি মিছিল বের করে। এ সময়
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকর্মীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সোমবার
সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথমদিনে ঢাকা থেকে ছাড়ছে না দূরপাল্লার কোনও বাস। অবরোধ কর্মসূচির প্রথমদিন সকাল পৌনে ৯টা পর্যন্ত রাস্তায় গণপরিবহন চলাচল কম দেখা গেছে। সাধারণ মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কম। রাজধানীর তিন টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নিবার্চন কমিশন সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত রয়েছেন।এর আগে, গত ১ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের
বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই সদরঘাটে বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে। জানা গেছে, এদিন ভোর থেকেই সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে। তবে যাত্রীর উপস্থিতি অন্যান্য
বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছিল জোরালো গুঞ্জন। শেষমেশ ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে ঘিরে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। ফ্রান্সের প্যারিসে সোমবার রাতে আলো ঝলমলে আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবারের ব্যালন ডি’অরের
ইসলামে আত্মহত্যা মারাত্মক অপরাধ, বড় গোনাহ। কোরআনে আল্লাহ আত্মহত্যা করতে নিষেধ করে বলেছেন, لَا تَقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ اِنَّ اللّٰهَ کَانَ بِکُمۡ رَحِیۡمًا তোমরা নিজদের হত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে পরম দয়ালু। (সুরা নিসা: ২৯)আত্মহত্যায় আল্লাহর ওপর ভরসাহীনতা এবং আল্লাহর রহমত থেকে নৈরাশ্য প্রকাশ পায় যা কাফের বা অবিশ্বাসীদের বৈশিষ্ট্য। কোরআনে আল্লাহ বারবার তার রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। বিভিন্ন হাদিসে আত্মহত্যার
শ্রীলঙ্কা-আফগানিস্তান দুই দলের জন্যেই ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা উজ্জ্বল করতে এই ম্যাচ জয়ের বিকল্প কোনো পথ খোলা ছিল না। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ের পর বল হাতেও উইকেট তুলে নিতে ব্যর্থ লঙ্কানরা। এতে দারুণ এক জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল আফগানরা। সোমবার (৩০ অক্টোবর) পুনেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ
নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। খাদ্য-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে।দেশটিতে অন্তত সেবা খাত খুলে দিতে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ফিলিস্তিনের মানুষ যাতে সেবা নিয়ে বাঁচতে পারে সে দাবি জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে ফিলিস্তিনি জনগণের
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন বলেছেন, বিএনপির হরতাল কর্মসূচির পর ৭২ ঘণ্টা বা ৩ দিন ব্যাপী সারাদেশ বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা রয়েছে। সব কিছু বিবেচনায় রেখে সেভাবেই জনমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা সাজানো হয়েছে।সোমবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন তিনি। অবরোধকে কেন্দ্র করে কোনো নাশকতামূলক, ভাঙচুরের
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে ১ নভেম্বর সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত বিষয়ে এ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।কমিশন সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৪ কমিশনার এবং কমিশন সচিব মো. জাহাংগীর আলম প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। ধারণা করা হচ্ছে, প্রধান বিচারপতির সঙ্গে এ বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনসংক্রান্ত মামলা ও আইনগত
দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা গ্রামে 'শেখ রাসেল স্মৃতি টুর্নামেন্ট-২০২৩ ঐতিহ্যবাহী জাতীয় হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় রিকাবী চকচকা মাদ্রাসা মাঠে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও আয়োজক কমিটির সভাপতি আব্দুল মজিদ। এ সময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ,
বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান জানিয়েছেন। এদিকে উদ্ধারকৃত মরদেহটি
জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচন২০২৩ উপলক্ষে সরাইলে প্রার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।(৩০অক্টোবর)সোমবার দুপুর ১২টার সময় সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে। উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.শাহগীর আলম। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা। সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার কাজীর বাজার
ঢাকায় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় গত ২৮ অক্টোবর সাংবাদিকদের উপর হামলা, মারপিট করে আহত করার প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ডুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন,সাবেক সাধারণ সম্পাদক
নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার সুপার আজিম-উল আহসান জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতা বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। বিএনপির দেওয়া অবরোধকে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলার ৬ উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম ধানডোবা এলাকা থেকে তিন বিএনপি সমর্থককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আগৈলঝাড়া উপজেলার বাশাইল এলাকার হাদিস ঘরামীর ছেলে পলাশ ঘরামী, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আফজাল সিকদারের ছেলে জহিরুল ইসলাম ও মৃত মুজাহারুল ইসলামের ছেলে সোহেল মোল্লা। গৌরনদী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন জানান, গত দেড় মাস পূর্বে একটি মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ তিন আসামীকে
খুলে দেওয়া হয় ব্যারেজের গেট কমতে থাকে নদীর পানি। রবিবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার টাঙ্গন ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে। এতে আনন্দে মেতে উঠেছে মাছ স্বীকারিরা। দেশি বিদেশি মাছের লাফা-লাফি দেখে মাছ না ধরে দাড়িয়ে থাকতে পারছেনা শিশু বৃদ্ধারাও। কারও হাতে ঠেলা জাল, টানা জাল, বাদাই জাল, খেয়া জাল, আবার কারও কাঁধে পলো সহ মাছ ধরার নানান
বরিশালের গৌরনদী উপজেলার কৃষি, মৎস্য ও প্রানীসম্পদ খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ কর্মশালা শেষে ৬০ জন কৃষি উদ্যোক্তাদের মাঝে নয় লাখ টাকার কৃষি উপকরণ ও এক লাখ ২০ হাজার টাকার কৃষি বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩০) অক্টোবর দুপুরে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউসিবি ব্যাংকের ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় উপকরণ বিতরনী অনুষ্ঠানে জাতীয় পুরস্কার প্রাপ্ত মাহিলাড়া ইউপি
হরতাল পরবর্তী নোয়াখালীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৭ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেনে, ৮৪জন গ্রেফতারের পর নতুন করে আরো ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, এর আগে, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরকার বিরোধী আন্দোলনের সাথে জড়িত। খোঁজ
দুর্গাপূজাতে টানা ৭ দিন আমদানি বন্ধ থাকা, ভারতে দাম বৃদ্ধি ও নতুন করে ডলার সংকটের কারণে ব্যাংকগুলো চাহিদা মতো এলসি (লেটার অফ ক্রেডিট) না দেওয়ার প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পেঁয়াজের বাজারে। দুদিনের ব্যবধানে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে।এদিকে হঠাৎ বন্দরে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন পাইকার