বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান চান এমপি সুমন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০:৫৯

শেয়ার করুনঃ
কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান চান এমপি সুমন

উত্তরের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত জেলা নওগাঁ। জেলার ধান উৎপাদনে প্রসিদ্ধ উপজেলা হচ্ছে আত্রাই ও রাণীনগর। এই দুই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। এই আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ্যাড. ওমর ফারুক সুমন। 

১৯৮৬সালে আত্রাই উপজেলা থেকে প্রথম এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। তারই ছেলে এ্যাড. ওমর ফারুক সুমন দীর্ঘ ৩৮বছর পর মহান জাতীয় সংসদে বক্তব্য রাখার সুযোগ পাওয়ায় প্রথমেই তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। আর এই সুযোগ করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা ও আত্রাই-রাণীনগর উপজেলার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমপি সুমন। 

আরও

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সম্প্রতি জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর দেওয়া বক্তব্যের শুরুতে এমপি ওমর ফারুক সুমন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সংগঠক, সম্মুখযোদ্ধা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ হওয়া সকল সদস্য, জাতীয় নেতা, বাংলাদেশ আ’লীগের সাবেক সম্পাদক উত্তরবঙ্গের কৃতিসন্তান মরহুম আব্দুল জলিল ও নিজ আসনের প্রয়াত সকল এমপিদের স্মরণ করেন।  এছাড়া আজকে জাতীয় সংসদে আসার পথে যিনি পাথেয় হিসেবে পথচলার প্রেরণা ও শক্তি যুগিয়েছেন সেই মমতাময়ী মাকেও স্মরণ করেন সুমন।

এমপি সুমন সংসদে উপস্থিত সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের এলাকার জন্য বিভিন্ন  দাবী তুলে ধরেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বলেন যে, রাণীনগর ও আত্রাই উপজেলার মধ্যদিয়ে ৫টি নদী বয়ে গেছে। ফলে প্রতিবছরই দেশের অন্য কোথাও বন্যা না হলেও দুই উপজেলার ১৬টি ইউপির মধ্যে ১২টি ইউনিয়নই বন্যায় কবলিত হয়। তাই বন্যার হাত থেকে এই আসনকে রক্ষার্থে প্রধানমন্ত্রীর কাছে আধুনিক পরিকল্পনা মাধ্যমে কার্যকর ব্যবস্থা চান সুমন। 

শিল্প প্রতিষ্ঠান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

উলিপুরে জুয়ার সরঞ্জাম সহ চার জুয়ারী আটক

জেলার মধ্যে ৩টি রেলওয়ে স্টেশন রয়েছে যার দুটি স্টেশন আত্রাই আর একটি রাণীনগর উপজেলায় অবস্থিত। বর্তমানে এই রেলস্টেশনগুলোর করুন দশা। আত্রাই উপজেলার শাহাগোলা স্টেশনটি দীর্ঘদিন যাবত বন্ধ থাকার কারণে স্টেশনটি বর্তমানে গোচারণ ভ’মিতে পরিণত হয়েছে। এছাড়া আহসানগঞ্জ ও রাণীনগর স্টেশনেরও করুন দশা। এই তিনটি রেলস্টেশনের আধুনিকায়নের মাধ্যমে সচল করে ঢাকাগামী অধিকাংশ ট্রেনগুলোর বিরতির দাবী তুলে ধরেন এমপি সুমন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শহরের সুবিধা গ্রামের প্রত্যন্ত মানুষদের মাঝে পৌছে দিতে আত্রাই উপজেলার সমসপাড়া, আটগ্রাম, আন্ধারকোঠা, রায়পুর, পাঁচুপুর, ইসলামগাথী ও রাণীনগর উপজেলার কুজাইল ঘাটে দ্রুত ব্রিজ নির্মাণের দাবী তুলে ধরেন। এছাড়া উন্নয়নের ১৫বছরেও দুই উপজেলার যে রাস্তাগুলো এখনোও কাঁচা রয়েছে সেগুলো দ্রুত পাঁকাকরনের দাবীও তুলে ধরেন এমপি সুমন। 

দুই উপজেলায় অবস্থিত ৫০শয্যার হাসপাতালে কোন বিশেষজ্ঞ ডাক্তার নেই। নানা ধরনের চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ ও জটিল কিডনী রোগে আক্রান্তদের ভালো মানের চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে ভুক্তভোগীদের ঢাকা ও ভারতের বিভিন্ন হাসপাতালে ছুটতে হচ্ছে। কিন্তু দূর-দূরান্তের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার মতো আর্থিক সঙ্গতিও সবার নেই। তাছাড়া এসব রোগের চিকিৎসা গ্রহণে দেরি হলে রোগীর প্রাণহানির ঝুঁকি বেড়ে যাওয়ার পাশাপাশি ভালো মতো আরোগ্য লাভের সম্ভাবনা হ্রাস পায়। তাই প্রতিটি মানুষের দ্বারপ্রান্তে আধুনিক মানের চিকিৎসা সেবা পৌছে দেওয়ার জন্য বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও ওটি চালুসহ আধুনিক মানের সেবা প্রদাণের জন্য সকল ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুমন। 

রাণীনগর ও আত্রাই কৃষি নির্ভর এলাকা হওয়ায় জেলায় নেই শস্য ও ফল গবেষণা কেন্দ্র। তিনি তার নিজের এলাকায় শস্য গবেষণা ও দুই উপজেলায় হটিকালচার কেন্দ্র স্থাপনের জোর দাবী তুলে ধরেন। দুই উপজেলার উন্নয়নের ধারাকে আরো ত্বরাণি¦ত করতে তিনি দুটি পৌরসভা ঘোষণার দাবীও তুলে ধরেন। দুই উপজেলায় চিত্র বিনোদনের জন্য পার্ক ও আধুনিকমানের স্টেডিয়াম নির্মাণের দাবী তুলে ধরেন। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তিনি দুই উপজেলায় হাইটেক পার্ক নির্মাণের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। 

এছাড়া কারিগরী শিক্ষার বিস্তারে দুই উপজেলায় দুটি পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত এমপিও ভুক্ত হয়নি সেগুলো এমপিও ভুক্ত করে এই আসনে শিক্ষার বিস্তারকে আরো প্রসারিত করতে শিক্ষা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান সুমন। এই আসনের বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে দুই উপজেলায় সরকারি ভাবে কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপনে দ্রুত প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন তিনি। 

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোয় আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালের সংঘর্ষের পর নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও জীবিকার তাগিদে ভোর থেকেই বিভিন্ন পোশাক কারখানার উদ্দেশে রওনা হয়েছেন শ্রমিকরা। গতকাল সংঘর্ষের ঘটনার

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের আবারও সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকেরা পাল্টা ইট-পাটকেল ছোড়েন। এতে কাঠেরপুল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ফতুল্লার শিবু মার্কেট ও আশপাশের এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কয়েক হাজার শ্রমিক কারখানা থেকে

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) ভোর ৬টা থেকে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের সমর্থনে সংগঠনটির নেতা-কর্মীরা সাজেক-দীঘিনালা সড়কে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

মিরপুর বেড়িবাঁধে বাস-রিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে হেমায়েতপুরে মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে শ্রমিকেরা তিন ভাগে বিভক্ত হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান