বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্যআইন-আদালতবাংলাদেশ

দেশের মেডিক্যাল সেক্টরে মাফিয়া চক্র কাজ করে: হাইকোর্ট

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৫

শেয়ার করুনঃ
দেশের মেডিক্যাল সেক্টরে মাফিয়া চক্র কাজ করে: হাইকোর্ট

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিক্যাল সেক্টরে মাফিয়া চক্র কাজ করে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, এই মাফিয়া চক্র ওষুধসহ মেডিক্যাল উপকরণ সরবরাহে রি-এজেন্ট হিসেবে কাজ করে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় হওয়া রিটের শুনানিতে এ মন্তব্য করেন। 

আরও

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

পাশাপাশি আদালত আরও বলেন, স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল, এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই।

আদালত এ মামলায় পরবর্তী আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।

আরও

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে শয্যা বাড়ছে, মৃত্যুহার নামছে সর্বনিম্ন

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

হাইকোর্ট
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আদালত এই মামলায় দেশের স্বাস্থ্যখাত নিয়ে তথ্য ও আইন তুলে ধরার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে ‘ইন্টারভেনর’ হিসেবে অন্তর্ভুক্ত করেন।

এর আগে, গত ২৯ জানুয়ারি শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট আইওয়াশ ও হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্টের একই বেঞ্চ।

ওই দিন আদালত বলেছিলেন, দায় এড়ানোর জন্য তারা এ ধরনের রিপোর্ট দাখিল করেছে। 

গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাঁতারকুল ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। অনুমতি ছাড়াই ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে সুন্নতে খতনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি তার। টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর ৭ জানুয়ারি মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় সমঝোতা স্মারক

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ৫৪৮২

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ী তিন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় পরাজয়, কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এ সম্পর্কিত আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনে বিশ্বজুড়ে বাড়ছে মৃত্যু, বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে জনস্বাস্থ্যঝুঁকি, তীব্র গরমে মৃত্যু, খরা, অতিবৃষ্টি ও অর্থনৈতিক ক্ষতি দ্রুত বাড়ছে। নতুন এক গবেষণা প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের সঙ্গে প্রায় ৩০ লাখ মৃত্যুর সম্পর্ক পাওয়া গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় তৈরি ‘ল্যানসেট কাউন্টডাউন’

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ক্যানসারের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে ন্যাশনাল ক্যানসার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সুযোগ বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি স্থাপন ও অপসারণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা দূর করা হবে। পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

মাত্র ৯ দিন বয়সেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নবজাতক রায়ান। জন্মের পঞ্চম দিন থেকে তার জ্বর শুরু হয়। গতকাল হাসপাতালে আনার পর পরীক্ষায় ডেঙ্গুর পাশাপাশি রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর শ্যামলী শিশু হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ৫১ নম্বর শয্যায় ছোট্ট কাচের বাক্সে রেখে তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। রায়ানের মায়ের হাতেও এখনো ক্যানোলা লাগানো রয়েছে। রায়ানের মা লিমা আক্তার জানান, ঢাকা মেডিক্যাল

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩১ জনে। সংক্রমণের পাশাপাশি প্রাণহানিও অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, গতকাল সকাল

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

উপজেলা পর্যায়ে এআই প্রযুক্তিতে ক্যানসার শনাক্তকরণ সেবা চালুর পরিকল্পনা

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব