বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

শ্রীমঙ্গলে রাত জেগে মন্দির-গির্জা পাহারা দিচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ৪:৩০

শেয়ার করুনঃ
শ্রীমঙ্গলে রাত জেগে মন্দির-গির্জা পাহারা দিচ্ছেন মাদরাসা শিক্ষার্থীরা

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা প্রতিরোধে রাতজেগে পাহারা দেয়ার উদ্যোগ নেন শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার ছাত্র-শিক্ষকরা। 

সরজমিনে দেখা যায়, গত ৫ আগস্ট রাত থেকে গতকাল পর্যন্ত শহর এবং উপজেলার বিভিন্ন মন্দির ও গির্জায় রাতজেগে পাহারা দিচ্ছেন কওমি শিক্ষক-শিক্ষার্থীরা। এ কারণে উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মন্দির বা উপাসনালয় এখন পর্যন্ত ভাঙচুরের ঘটনা ঘটেনি। কওমি শিক্ষক-শিক্ষার্থীদের এমন মহৎি উদ্গ্য্যো উপজেলার বিভিন্ন মহলের প্রশংসা কুঁড়িয়েছেন।  

গভীর রাতে ঘুরে দেখা যায়, শহরের জগন্নাথ দেবের আখড়া, ভৈরব মন্দির, সার্বজনীন দুর্গাবাড়ী, ক্যাথলিক মিশন, শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ী, বারোয়াড়ী কালিবাড়ী, রামকৃষ্ণ মিশন, জগদ্বুন্ধু আশ্রম ও মিশন, ইসকন মন্দিরসহ বিভিন্ন মন্দিরের সামনে পাহারা নিয়েছেন বসেছেন শ্রীমঙ্গলের বরুণা, শেখবাড়ি, মাদরাসাতুল কুরআনিল কারিমসহ উপজেলার কয়েকটি কওমি মাদরার ছাত্র-শিক্ষক। 

কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের তত্ত্বাবধানে গত ৫ আগস্ট রাত থেকে উপজেলার মন্দির ও বিভিন্ন উপসনালয়ে রাতভর পাহারা কার্যক্রম শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গতকাল রাতে সরজমিনে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়ী মন্দির গিয়ে দেখি যায় ওই মন্দির পাহারা দিচ্ছেন জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, তরুণ আলেম নুহ বিন হোসাইন, বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা মুসলেহ উদ্দিন ও আহমদ জুবায়ের জুয়েলসহ প্রমুখ। এসময় দেখা যায় তারা মন্দিরের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।

পাহারারত শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, দেশে সরকার পরিবর্তনের পর এক শ্রেণির দুর্বৃত্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় গুলোতে যাতে হামলা চালাতে না পারে সেজন্য আমরা সতর্কতামূলক এই ব্যবস্থা নিয়েছি। কোন মন্দির, গির্জা বা প্যাগোডায় যাতে কোন সুযোগসন্ধানী গোষ্ঠী কোন দুর্ঘটনা ঘটাতে না পারে সেদিকে খেয়াল রাখবো।

মন্দির-গির্জা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শহরের জগন্নাথ দেবের আখড়াসহ বিভিন্ন মন্দিরের গিয়ে দেখা যায়, হাতে লাঠি নিয়ে মন্দিরগুলোর দাঁড়িয়ে আছেন বরুণা মাদরাসার শিক্ষার্থীরা। সন্দেহভাজন কোন ব্যক্তিতে পেলেই তারা জিজ্ঞাসাবাদও করছেন৷ 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বরুণা মাদরাসার শিক্ষার্থীরা বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায় ও মন্দিরের ওপর হামলার খবরে আমরা বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম হামিদী ও নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদীর নির্দেশে বরুণার মাদরাসার ছাত্রদের কয়েকটি টিম নিয়ে উপজেলার বিভিন্ন মন্দির ও উপাসনালয়ে রাতজেগে পাহারার ব্যবস্থা করি। 

জনপ্রিয় নাশিদ শিল্পী শেখ এনাম বলেন আমরা অসাম্প্রদায়িক একটি দেশের স্বপ্ন দেখি। সব ধর্মের মানুষ মিলেমিশে থাকবো এটাই আমাদের চাওয়া। 

এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্যোগেও পাহারা চলমান রয়েছে। 

এদিকে রাতের বেলা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনীর টহল টিমও কাজ করছে। রাতে সেনাবাহিনীর গাড়ি শহরের বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।  

সার্বজনীন দুর্গাবাড়ীর যুগ্ম সম্পাদক দেবাষীশ সেন গৌতম বলেন, আমাদের মন্দিরে এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। রাত জেগে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা মন্দির পাহারা দেওয়ায় আমরা নিরাপদ বোধ করছি। এই সাথে এলাকায় ছেলেরাও রাত জেগে নিরাপত্তা দিচ্ছে।  

শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র মীর এম এ সালাম বলেন, শহর ও মন্দিরের নিরাপত্তা ও শৃংখলা রক্ষায় মারকাজুল কুরআন মাদরাসার ছাত্ররা কাজ করছে। আইন-শৃংখলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কাজ করবে৷ 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি ডাক্তার সত্যকাম চক্রবর্তী বলেন, আমরা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। মন্দিরের দায়িত্বে থাকা লোকজনের সাথে কথা বলেছি। এ উপজেলায় কোন মন্দিরেই হামলা বা লুটপাট হয়নি বলে আমাদের জানানো হয়েছে। প্রতিটি মন্দিরে নিজস্ব পাহারার পাশাপাশি মুসলিম ধর্মাবলম্বী ভাইয়েরাসহ বিভিন্ন মাদরাসার ছাত্ররা আমাদের মন্দির নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সর্বশেষ সংবাদ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

ই-বর্জ্যে বাড়ছে ঝুঁকি, ভাগাড়ে যাচ্ছে ৯৭ শতাংশ

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত হলো কম্পন

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

শিক্ষকদের সাইবার প্রশিক্ষণে মাউশির নতুন বাধ্যতামূলক নির্দেশনা জারি

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে ইউরোপীয় ১২ দেশের নিষেধাজ্ঞা

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্তরা পেলো ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভার অবসরপ্রাপ্ত ও প্রয়াত ১১ কর্মকর্তা-কর্মচারীর পরিবারের হাতে লাম্পগ্রান্ট ও আনুতোষিকের বকেয়া বাবদ মোট ১ কোটি ১৮ লাখ ৮২ হাজার ২২৫ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব আর্থিক সুবিধা অবশেষে পৌর প্রশাসনের উদ্যোগে পরিশোধের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে পৃথক ১১টি চেক সুবিধাভোগী পরিবারের

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘর থেকে ৩০০ ভারতীয় শাড়ি জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি ঘর থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার সুমন মিয়া

সরাইলে বর্ণাঢ্য আয়োজনে "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

সরাইলে বর্ণাঢ্য আয়োজনে "আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে" আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে(৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও  উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সরাইল উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা প্রশাসন পাড়া  প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্স  কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে  অনুষ্ঠিত

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে আবারও ধরা পড়েছে বিরল ও দামি সামুদ্রিক মাছ কালো দাতিনা বা গোল্ডসিল্ক সিব্রিম (Goldsilk seabream)। সুন্দরবন অঞ্চল এবং উপকূলীয় লোনা বা আধা-লোনা পানিতে এ মাছ পাওয়া যায়। অঞ্চলভেদে এটি কালো দাতিনা, সাদা দাতিনা, জাতি দাতিনা বা রাজা দাতিনা নামেও পরিচিত। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘ব্ল্যাক ডায়মন্ড’ ও দাঁতিনা নামেও পরিচিত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ৮ কেজি ওজনের

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত গভীর হলেই মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া, কালাছড়াসহ সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয় গাছ কাটার অভিযোগ। সেগুন, আগর, গর্জন, আকাশমণি ও চাপালিশসহ মূল্যবান গাছ কেটে দুর্গম পথ দিয়ে বিভিন্ন করাতকলে নেওয়া হচ্ছে। গাছ তক্তায় পরিণত হওয়ার পর তার উৎস শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ফলে বন থেকে কাঠ চুরি, পরিবহন ও করাতকলের মধ্যে যোগসূত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় দুই