বরিশালের বানারীপাড়ায় যৌতুকের টাকা না পেয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে স্ত্রী মারিয়া আক্তার (১৮) হত্যার অভিযোগে স্বামী রবিউল মৃধা (২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর নন্দীপাড়ার ছোট বটতলার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বানারীপাড়া থানায় আনার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান জানান,
বরিশালের বানারীপাড়া পৌর শহরে প্রতিবেশীর গালমন্দ ও বাবা–মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ‘লুৎফা ভিলা’ ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা
বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বেচ্ছাসেবক দলের নেতা সৈয়দ ইউসুফ–এর বিরুদ্ধে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার অভিযোগে মানববন্ধন করেছেন নির্যাতনের শিকার একাধিক পরিবার ও এলাকাবাসী। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে নারীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সৈয়দ ইউসুফ দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় দখল, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে
বরিশালের বানারীপাড়ায় জুয়া বিরোধী অভিযানে সেনাবাহিনীর হাতে ছয়জন জুয়ারী আটক হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় গ্রামে অভিযানটি পরিচালিত হয়। বানারীপাড়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উমারেরপাড় গ্রামে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মো. মাহফুজুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে কটুক্তির প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় খেটে খাওয়া কর্মজীবী নারীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার ফেরীঘাট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে জামায়াতে ইসলামী ও দলের আমিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান
বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মিণী, রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা নাসরিন হক (৭৬) ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকার ক্যান্টনমেন্টের বাসভবনে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন
বরিশালের বানারীপাড়া উপজেলায় মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক বিএনপি নেতাকে অবশেষে আটক করেছে সেনাবাহিনী। সাজা ঘোষণার প্রায় সাত বছর পর রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নাসির উদ্দিন (৫২)। তিনি পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে এবং ইলুহার
বরিশালের বানারীপাড়া উপজেলায় পাইপগান, কার্তুজ ও দেশীয় ধারালো অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম তারিকুল ইসলাম তারেক। তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এবং সৈয়দকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল একজন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের সংগঠক। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি
বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন হাওলাদার ও উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব টিপু খানের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে বিএনপি ও ছাত্রদলসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দুই ছাত্রদল নেতার বহিস্কারাদেশের পত্র ছড়িয়ে পড়ে। জানা গেছে, শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার বাজারে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে এক দোকানীকে অর্থদন্ড ও ৪০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চাখার বাজারের খুচরা সার বীজ-কীটনাশক বিক্রির নাজ সীড স্টোর থেকে খলিল মাঝি নামের এক ব্যক্তির কাছে অবৈধভাবে একসঙ্গে ৪০ বস্তা সার বিক্রি করা হয়। ওই সার পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার দাসেরহাটে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয়দের কাছ
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনে একটি পরিবারের বসতঘরসহ প্রায় ৫০ শতক জমি নদীগর্ভে বিলীন হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে হঠাৎ শুরু হওয়া এ ভাঙনে মুহূর্তে পরিবর্তন হয়ে যায় স্থানীয়দের জীবনের বাস্তবতা। স্থানীয় বাসিন্দা ওয়াসিম মৃধা জানান, সকাল ৮টার দিকে নদীর পাড়ে ফাটল দেখা দেয় এবং অল্প সময়ের মধ্যেই মাটি ধসে পড়ে বিশাল অংশ নদীতে মিশে
বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের দড়িকর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে সরদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ঘরের সদস্যরা বাইরে অবস্থান করায় ঘরটি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের
বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তার মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান। রোববার (২৬ অক্টোবর) সকালে শের-ই-বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু এবং সঞ্চালনা করেন ভাইস চেয়ারম্যান সৈয়দ নূর নবী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মারগুব মুরশিদ ও সিরাজুদ্দীন আহমেদ, শের-ই-বাংলা কৃষি
আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, কৃষককুলের নয়নের মনি শের-ই-বাংলা একে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে। শের-ই-বাংলা ফাউন্ডেশন এই উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। সকাল সাড়ে ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শের-ই-বাংলার সমাধীতে পবিত্র কোরআন তেলাওয়াত, জিয়ারত, দোয়া মাহফিল, তবারক বিতরণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় সমাধী প্রাঙ্গণে শ্রদ্ধার্ঘ র্যালি ও পুষ্পার্ঘ অর্পণ করা
১৮৮৯ সালে প্রতিষ্ঠিত বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "অ্যালামনাই অ্যাসোসিয়েশন"-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার হাইকোর্টের প্লাটিনাম লাউঞ্জে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ টি এম খলিলুর রহমান মোল্লা। সর্বসম্মতিক্রমে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাসুদুর রহমানকে
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নের ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা এখনো একটি জরাজীর্ণ কাঠের সাঁকো। দীর্ঘদিন ধরে এ সাঁকো দিয়েই প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার করছেন শত শত মানুষ। স্থানীয়রা বহুবার একটি স্থায়ী ব্রীজ নির্মাণের দাবি জানালেও এখন পর্যন্ত কোন উদ্যোগ নেওয়া হয়নি। সরেজমিনে জানা গেছে, গৈলা ইউনিয়নের রাহুতপাড়া ও কাঠিরা গ্রামের মাঝখানে একটি খালের ওপর স্থানীয়দের উদ্যোগে কাঠের সাঁকোটি নির্মিত