
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১৫:৪৬

সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল ছিলেন হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি এমন বিশেষ ৫টি বৈশিষ্ট্য ও মর্যাদার অধিকারী ছিলেন, যা আগের কোনো নবি-রাসুলদের দেয়া হয়নি। এ বৈশিষ্ট্য ও গুণগুলো আল্লাহর পক্ষ থেকে শুধু বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য বিশেষ তোহফা। হাদিসে পাকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বর্ণনা করেছেন-

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমত স্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আম্বিয়া : আয়াত ১০৭) তিনি শুধু রহমত স্বরূপই নয়, বরং তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, সুসংবাদদাতা ও সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন-আমি আপনাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। কিন্তু বেশির ভাগ মানুষ তা জানে না।’ (সুরা সাবা : আয়াত ২৮) বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশেষ মর্যাদা ও বৈশিষ্ট্য হোক উম্মতে মুহাম্মাদির জন্য সর্বোচ্চ অনুপ্রেরণা। দুনিয়ার সফলতা ও পরকালের নাজাতের একমাত্র উপায়।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশি বেশি দরূদ ও সালাম পাঠানোর তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের মুক্তিতে তাঁরই আদর্শ অনুসরণ করার তাওফিক দান করুন। আমিন।