
প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১৫:২১

বিশ্বজুড়ে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ও উদ্বেগ দিনদিন বাড়ছে। ১৭-৩১ মার্চ পর্যন্ত সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা কি একটু ভেবে দেখেছি, একের পর এক বিপদ কেন আঘাত হানছে? কেন আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না? অথচ প্রতিনিয়ত পাপ কাজ করেই যাচ্ছি।এতকিছু পরও আল্লাহ তাআলা তার বান্দার দোষ-ত্রুটি ঢেকে রাখতে চান। তিনি চান তার বান্দারা যেন নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পবিত্র করার চেষ্টা করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। চলার পথে কিছু না কিছু ভুল-ত্রুটি হয়েই থাকে। এসব পাপের জন্য সব সময় ইসতেগফার ও দোয়া করা উচিত।
তাই আমাদের উচিত, সব সময় ইসতেগফারে রত থাকা। আমরা যখন যেই অবস্থাতেই থাকি না কেন, আমরা ইচ্ছা করলেই মহান আল্লাহকে স্মরণ করতে পারি। আমাদের কারো জানা নেই যে, কখন, কোন অবস্থায় মৃত্যু ঘটবে। তাই আামরা যদি আমাদের দোষ-ত্রুটি থেকে ক্ষমা পেতে চাই তবে ইসতেগফারের বিকল্প নেই।
মনে রাখতে হবে
আমি ভুল করেছি, তারপর আমার মাঝে উপলব্ধি হলো আর আমি এর জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলাম আর তিনি আমাকে ক্ষমা করে দিলেন। তাই বলে বার বার ভুল করবো আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এমনটি ঠিক নয়।মুমিন একই ভুল বার বার করে না। আমাদেরকে এমনভাবে ইস্তেগফার করতে হবে যেন আমার দ্বারা দ্বিতীয়বার এমন ভুল আর কখনও সংঘটিত না হয়।এছাড়া সব সময় মহান আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করতে হবে, যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
উচ্চারণ : ‘রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসেরিন। (সুরা আরাফ: আয়াত ২৩)
