সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

কেয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৬

শেয়ার করুনঃ
 কেয়ামতের দিন আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না

আল্লাহ তাআলা কেয়ামতের দিন একদল লোকের সঙ্গে কথা বলবেন না। এ সব লোকেরা মূলত ঈমানের দাবিদার। কী সে অপরাধ? যে অপরাধের কারণে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না! হ্যাঁ আল্লাহ তাআলা সে কথাই কুরআনে পাকে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন-

‘নিশ্চয় যারা সেসব বিষয় গোপন করে, যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সে জন্য (সঠিক কথার বিনিময়ে তারা) অল্প মূল্য গ্রহণ করে, তারা আগুন ছাড়া নিজের পেটে আর কিছুই ঢুকায় না। আর আল্লাহ কেয়ামতের দিন তাদের সাথে না কথা বলবেন, না তাদের পবিত্র করা হবে, বস্তুতঃ তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক আজাব।’ (সুরা বাকারা : আয়াত ১৭৪)

আল্লাহর কুরআনের সে বাণী গোপন করার মিশন আজও অব্যাহত। সঠিক কথার বিপরীতে এ জাতির অনেক মনগড়া কথা বলে বেড়ায়। হালাল-হারামসহ সঠিক আক্বিদা বিশ্বাস থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে নেয়ার মিশনে আজও কাজ করে অনেক মানুষ। সঠিক আক্বিদা বিশ্বাস থেকে মানুষকে গোমরাহির পথে পরিচালিত করতে যারাই কাজ করবে তারাই এ আয়াতের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

আরও

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন

ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা, মর্যাদা ও দায়িত্বের বন্ধন

যদিও এ আয়াতটি ইয়াহুদিরকে লক্ষ্য করেই নাজিল করা হয়েছিল। তারা ইসলাম ও ইসলামের নবির সত্যতা জানার পরও তা মানুষের কাছে দুনিয়ার সামান্য স্বার্থ সিদ্ধির আশায় গোপন করতো। তাদর ব্যাপারেই কুরআনে ঘোষণা করা হয়েছে যে-

>> তারা আগুণ দিয়ে পেট ভর্তি করে।

>> কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না।

>> তাদেরকে পবিত্র করবেন না। এবং

আরও

পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব

পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব
ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
>> বেদনাদায়ক শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত।

মানুষের জন্য বড়ই দুঃসংবাদ যে-

আলোচ্য আয়াতের আলোকে শুধু ইয়াহুদিরাই নয় বরং কালেমায় বিশ্বাসী অনেক মুসলমানও এ আয়াতের হুকুমের আওতায় চলে আসবে। চূড়ান্ত তাওবা করে ফিরে না আসলে, তাদের সঙ্গেও আল্লাহ তাআলা কথা বলবেন না। তাদের নিজেদের পেটও আগুনে পরিপূর্ণ হবে। তাদেরকেও আল্লাহ তাআলা পবিত্র করবেন না এবং তারাও ভোগ করবে জাহান্নামের বেদনাদায়ক শাস্তি। কারণ, তারাও ইয়াহুদি, খ্রিস্টান ও অবিশ্বাসীদের মতো আল্লাহর বিধানকে জানা স্বত্ত্বেও গোপন করে। কিংবা আল্লাহর হুকুম আহকামকে সামান্য লাভের আশায় বা দুনিয়ার শান-শওকতের আশায় মেনে নেয়া থেকে বিরত থাকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আর ইসলামের সুন্দর জীবনাদর্শকে বাদ দিয়ে পাশ্চাত্যের ভংগুর জীবনকে উন্নত জীবন মনে করে নিজেদের মধ্যে তা বাস্তবায়নে অবিরাম নিয়োজিত। ইসলামের সুন্দর আদর্শের বিপরীতে তারা সন্ধ্যায় বারে গিয়ে মদ গিলছে। স্বাধীনতার নামে নারী-পুরুষ অবাধে মেলামেশা ও উৎসব উদযাপন করছে। অভিজাত এলাকায় জুয়ার আসর জমাচ্ছে। সুস্বাস্থ্য রক্ষার নামে সুইমিংপুলে বেহায়াপনা ও পার্কে ঘোরাফেরা করছে।

নিজেকে অনিন্দ সুন্দর হিসেবে উপস্থাপন করার জন্য নারী-পুরুষ সমানতালে পাতলা ও সুন্দর পোশাকের নামে উলঙ্গপনায় মেতে উঠছে। অবৈধভাবে নাচেগানে একত্রিত হচ্ছে বন্ধু-বান্ধব। অথচ তারে জানে আসলেই এ জীবনাচার সত্য ও সঠিক নয়। তারা সত্য জেনেও তা নিজেদের জীবনেই গোপন করছে। আর তাদের দেখায় দেখায় অন্যরাও অনুপ্রাণিত হচ্ছে। তাদেরকে আইডল মনে করছে। আর এসব কারণেই আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে এসব রুচি ও কর্ম সম্পাদনকারীদের সঙ্গে কথা বলবেন না।

সুতরাং প্রতিটি মুসলমানের উচিত কুরআনের সত্য ও সঠিক মতাদর্শে নিজেদের পরিচালিত করা। হালাল ও হারাম মেনে চলা। কুরআন সুন্নাহর আলোকে ইসলামি জীবন-জিন্দেগি যাপন করা। আর তাতেই দুনিয়াতে মিলবে অনাবিল শান্তি ও নিরাপত্তা। আর আখেরাতের সীমাহীন জীবনের সুখেও ঘটবে না কোনো বিচ্যুতি।

পরবর্তী আয়াতে আল্লাহ তাদের পরিচয় আরও সুস্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন-

এরাই হল ওই সব লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী কিনেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে (কিনেছে) আজাব। অতএব, (দেখা যাবে) তারা দোজখের উপর কেমন ধৈর্য্য ধারণকারী।’ (সুরা বাকারা : আয়াত ১৭৫)

অর্থাৎ প্রতিদিনের নামাজ পড়ছে কিংবা শুক্রবারের নামাজ আদায় করছে আবার গায়ে হলুদের অনুষ্ঠানের নামে কিংবা কোনো আয়োজনে অবাধ অশ্লীলতায় নিজেকে নিয়োজিত করেছে। সুন্দর ও উচ্চ ইসলামি নাম ধারণ করে বংশ মর্যাদা ও আভিজাত্যের অজুহাতে কুরআনের নির্দেশনা পরিপন্থী অন্যায় ও সীমালঙ্ঘনের কাজে নিজেকে জড়িত করছে। ইসলাম কোনোভাবেই যেগুলোকে সমর্থন করে না বা অনুমদোন দেয় না। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন ও হাদিসের আলোকে দ্বীনের সত্যগুলোকে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি নিজেদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের সীমাহীন সুখ শান্তি লাভের তাওফিক দান করুন। পরকালের চূড়ান্ত দিন আল্লাহর দিদার লাভের তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ সংবাদ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করল ইরান

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ইরানের সমন্বিত হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

কক্সবাজারের পাহাড়ে অবৈধ বসতি, মৃত্যুঝুঁকিতে লাখো মানুষের জীবন

কক্সবাজারের পাহাড়ে অবৈধ বসতি, মৃত্যুঝুঁকিতে লাখো মানুষের জীবন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশাল সফরে তারেক রহমান

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের