প্রকাশ: ১৮ জুন ২০২৬, ৯:৭

হিজরি নববর্ষের প্রথম মাস মহররম মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ একটি মাস। ইসলামি ইতিহাসে এই মাস বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে কারবালার হৃদয়বিদারক ঘটনার কারণে। মহররমের ১০ তারিখ, যা আশুরা নামে পরিচিত, সেই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) এবং তার সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়ে শাহাদাত বরণ করেন।
