রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬৩০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্মবাংলাদেশ

রমজানের প্রস্তুতি যেভাবে নিতেন সাহাবিরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মার্চ ২০২৩, ১৬:৪৬

শেয়ার করুনঃ
রমজানের প্রস্তুতি যেভাবে নিতেন সাহাবিরা

রমজানের রোজা ইসলামের অন্যতম স্তম্ভ ও বিধান। এটিকে আল্লাহ ঈমানদারদের জন্য ফরজ করেছেন। এই বিধানের অন্যতম লক্ষ্য হলো তাকওয়া বা আল্লাহভীতির গুণ অর্জন করা। কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনরা! তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, যেমন বিধান দেওয়া হয়েছিল পূর্ববর্তীদের, যাতে তোমরা মুত্তাকি (তাকওয়াসম্পন্ন) হতে পারো।’ (সুরা বাকারা, আয়াত, ১৮৩)

আরও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

সাহাবায়ে-কেরাম (রা.) শাবান মাস থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। পবিত্র মাস আগমনের আগে থেকেই তাদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিতো।আগে থেকেই রমজানের প্রতীক্ষায় প্রহর গুনতেন তারা।

নতুন রমজান মাস শুরু হওয়ার আগে তারা পুরোনো কোনও রোজা কাজা থাকলে তা আদায় করতেন। এ বিষয়ে হজরত আয়েশা (রা.) বলেন, ‘বিগত বছরের রমজানের রোজা আমার ওপর আবশ্যক থাকলে, নতুন বছরের রোজা আগমনের পূর্বে শাবান মাসে আমি সে রোজাগুলোর কাজা আদায় করে ফেলতাম।’ (বুখারি : ১৯৫০)

আরও

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

সাহাবায়ে-কেরাম (রা.) রোজার প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহ তায়ালার দরবারে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কান্নাকাটি করে। ছয় মাস দোয়ায় কাটিয়ে দিতেন আর ছয় মাস রোজা, ইবাদত, আনুগত্যের জন্য নিজেদের প্রস্তুত করতেন। কেমন যেন পুরো বছরই তাদের রোজার মাস ছিল!

রমজান
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হজরত ওমর ইবনে খাত্তাব (রা.) দোয়া করতেন, ‘আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ওয়া আকরিমনা ওয়ালা তুহিননা, ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা, ওয়া আসারনা ওয়া তুসির আলাইনা।’ অর্থাৎ ‘হে আল্লাহ! আমাদেরকে বৃদ্ধি করে দিন, হ্রাস করবেন না। আমাদেরকে সম্মানিত করুন, লাঞ্ছিত করবেন না। আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না।’ (মুসনাদে আহমদ : ১/১২৪)।

শাবান হচ্ছে রমজান মাসের অনুশীলন মাস। এ মাসেও রোজা, কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ইবাদতের অনেক ফজিলত। আল্লাহর আনুগত্য ও রমজানের প্রস্তুতির মোক্ষম মাস শাবান। হজরত আয়েশা (রা.) বলেন, ‘রমজানের রোজার পর নবী (সা.) শাবান মাসের রোজাকেই বেশি গুরুত্ব দিয়ে পালন করতেন।’ (বুখারি : ১৯৭০)। নবী করিমের (সা.) দেখাদেখি সাহাবায়ে-কেরামও (রা.) শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন।

সাহাবায়ে-কেরাম (রা.) রমজানের প্রস্তুতি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করতেন। আব্দুল্লাহ ইবনে উমর, দাউদ তায়ি, মালেক ইবনে দিনার, আহমদ ইবনে হাম্বল (রহ.) প্রমুখ ইফতার সামগ্রী প্রদানের প্রথম সারিতে ছিলেন। ইবনে উমর (রা.) এতিম-মিসকিন ছাড়া সাধারণত ইফতার করতেন না।

চতুর্থ খলিফা আলি (রা.) বলতেন, বাজারে গিয়ে কোনো গোলাম ক্রয় করে আজাদ করার চেয়ে আমার নিকট বেশি উত্তম মনে হয়, আমি এক সা’ (শরিয়তের নির্দিষ্ট একটি পরিমাপ) খাবার প্রস্তুত করে সাহাবিদের আহারের ব্যবস্থা করি। (মাজদি আল হিলালিকৃত ‘মাযা নুরিদু মিন রমজান’ : ১/১৩)।

জনপ্রিয় সংবাদ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

ঢাকা কলেজের পুনর্মিলনী ঘিরে চাঁদাবাজি ও টেন্ডার ভাগাভাগির অভিযোগ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

কাভার্ড ভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ বললেন আসিফ মাহমুদ

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি আইআরজিসির

সর্বশেষ সংবাদ

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা, রাজপথে সতর্ক অবস্থানে বিএনপি

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

শ্রমিক অসন্তোষে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের হাতে: আইনমন্ত্রী

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

মায়ের শাড়িতেই জামদানি-প্রীতি, খরচ বাঁচানোর গল্প শোনালেন প্রভা

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

স্টারশিপের ১৫তম পরীক্ষা, মহাকাশযান ফিরিয়ে আনার নতুন চ্যালেঞ্জ

এ সম্পর্কিত আরও পড়ুন

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

শুক্রবারের বিশেষ আমল বেশি বেশি দরুদ পাঠ

ইসলামে শুক্রবার সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। এ দিনের বিশেষ আমলগুলোর মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠের গুরুত্ব বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। হাদিসে এসেছে, শুক্রবারে নবীজির প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতে বলেছেন স্বয়ং রাসুলুল্লাহ (সা.)। শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে ধর্মীয় নির্দেশনা ও আমল নিয়ে আলোচনা করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হজরত আওস ইবনে আওস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা

২০২৭ সালের হজ পালনে বাংলাদেশকে মোট ৮৩ হাজার ৫০০ জনের কোটা দিয়েছে সৌদি আরব। সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পাঁচ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় আগের তুলনায় আগামী বছর আরও বেশি বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

শুক্রবারের আমল: ইবাদত ও আত্মশুদ্ধির বিশেষ দিন

ইসলামে শুক্রবারের দিনটি অত্যন্ত মর্যাদা ও তাৎপর্যপূর্ণ। মুসলমানদের কাছে দিনটি সাপ্তাহিক ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ সুযোগ। পবিত্র জুমার দিনটি যথাযথভাবে পালনের জন্য বেশ কিছু আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে। এসব আমলের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক উন্নতি ও পরকালীন কল্যাণের জন্য চেষ্টা করতে পারেন। শুক্রবারের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

ইসলামে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহান আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পবিত্র কোরআনে পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ এসেছে। এ কারণে তাঁদের অধিকার রক্ষা করা প্রত্যেক সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনায় পিতা-মাতার মর্যাদা ও তাঁদের প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতা-মাতার সন্তুষ্টি অর্জন এবং