বুধবার, ৫ আগস্ট, ২০২৬২১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

জিকির ও দরূদবিহীন মজলিসে বসা যাবে কি?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১৫:৫৫

শেয়ার করুনঃ
জিকির ও দরূদবিহীন মজলিসে বসা যাবে কি?

আল্লাহর জিকির ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরূদ পড়লে বরকত ও কল্যান আসে। কিন্তু যেসব মজলিসে বা বড় সমাবেশে আল্লাহর জিকির বা গুণগান-প্রশংসা এবং নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পড়া হয় না; এমন মজলিস বা জনসভায় বসা কিংবা অংশগ্রহণ করা যাবে কি? এ সম্পর্কে হাদিসের দিকনির্দেশনাই বা কী?

যে মজলিস বা সমাবেশে আল্লাহর জিকর বা প্রশংসা করা হয় না কিংবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরূদ পড়া হয় না; সে সব মজলিস কিংবা সমাবেশে বসা বা অংশগ্রহণ করার ব্যাপারে সতর্ক করেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত-

আরও

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

১. যারা মজলিসে বসে অথচ আল্লাহর জিকির করে না

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যেসব লোক কোনো দরবারে (মজলিস বা সমাবেশে) বসেছে অথচ তারা আল্লাহ তাআলার জিকির (হামদ বা প্রশংসা) করেনি এবং তাদের নবির প্রতি দরূদও পড়েনি; তারা বিপদগ্রস্ত ও আশাহত হবে। (অর্থাৎ এসব হতভাগাদের জন্য আক্ষেপ, আফসোস!) আল্লাহ তাআলা চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারেন আবার মাফও করতে পারেন।’ (তিরমিজি)

আরও

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

২. আল্লাহর জিকির ছাড়া মজলিস থেকে উঠে যাওয়া

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো কওমের (জাতি-গোষ্ঠীর) লোকেরা কোনো মজলিস বা সমাবেশে একত্রিত হওয়ার পর চলে গেলো; আর সেখানে তারা আল্লাহর জিকির বা তাকে স্মরণ করলো না; সে মজলিস বা সমাবেশ যেন গাধার শবদেহ অর্থাৎ মরা গাধা খাওয়ার অনুষ্ঠান থেকে উঠলো। এটি হবে তাদের জন্য আফসোস বা পরিতাপের কারণ!’ (আবু দাউদ, নাসাঈ, মুসনাদে আহমাদ, মুসতাদরেকে হাকেম)

৩. অন্য বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো স্থানে বসলো অথচ আল্লাহকে স্মরণ করলো না; তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা। আর যে ব্যক্তি কোথাও শয়ন করার পর আল্লাহর নাম নিলো না তার জন্যও আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা।’ (আবু দাউদ, নাসাঈ)সুতরাং মজলিস বা সমাবেশের কাফফারা হলো- সবশেষে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহর গুণগান ও প্রশংসা করা। যেভাবে এ কাফফারা আদায় করতে বলেছেন প্রিয় নবি; তাহলো-

হজরত আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কিছু বাক্য যা কোনো ব্যক্তি মজলিস থেকে উঠার সময় তিনবার উচ্চারণ করলে তা তার ঐ মাজলিসের কাফফারা হবে। আর যদি উক্ত বাক্যগুলো কোনো উত্তম মজলিসে ও জিকিরের মজলিসে পাঠ করে তাহলে পুস্তিকায় সীল মোহর করার মতই তা তার জন্য স্থায়িত্ব লাভ করে। বাক্যগুলো হলো-

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

‘সুবহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা; লা ইলাহা ইল্লা আনতা আসতাফিরুকা ওয়া আতুবু ইলাইকা।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

‘হে আল্লাহ! পবিত্রতা মহিমা আপনার, আমি আপনার প্রশংসা সহকারে শুরু করছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার কাছে ক্ষমা চাই এবং অনুতপ্ত হয়ে আপনার কাছেই ফিরে আসছি।’ (আবু দাউদ, ইবনে কাসির)

অন্য বর্ণনায় এসেছে, হজরত আবু বারযাহ আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো বৈঠক শেষ করে চলে যাওয়ার ইচ্ছা করতেন তখন বলতেন-

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

উচ্চারণ : ‘সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা; আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা; আসতাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।’ ‘হে আল্লাহ! পবিত্রতা মহিমা আপনার, আমি আপনার প্রশংসা সহকারে শুরু করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে,আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আমি আপনার কাছে ক্ষমা চাই এবং অনুতপ্ত হয়ে আপনার কাছেই ফিরে আসছি।’

এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসুল! এখন আপনি যে বাক্য পড়লেন তা তো এর আগে আপনি পাঠ করেননি? তিনি বললেন, মজলিসে যা কিছু (ভুলত্রুটি) হয়ে থাকে; একথাগুলো তার কাফফারা হিসেবে গণ্য হবে।’ (আবু দাউদ, নাসাঈ, দারেমি, মুসনাদে আহমাদ, মুসতাদরেকে হাকেম) সুতরাং মুমিন মুসলমানের উচিত, এমন সব মজলিস বা জনসভায় অংশগ্রহণ করা; যেখানে আল্লাহর প্রশংসা ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরূদ পড়া হয়। নতুবা এ জনসভা বা মজলিস মানুষের অকল্যাণ বয়ে আনতে পারে। এ মজলিস হতে পারে আফসোস বা আক্ষেপের বিষয়।

হাদিসের শিক্ষা হলো-

হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী উল্লেখিত প্রশংসা বাক্যে ভরপুর দোয়া দুইটি পড়ার মাধ্যমে মজলিস বা জনসভায় সংঘটিত ভুল থেকে বেঁচে থাকার আমল করা জরুরি।আর মুমিন মুসলমানের উচিত, সে যেন সর্বশক্তিমান আল্লাহকে প্রতিটি জায়গায় সব সময় স্মরণ করে। তাই প্রত্যেক মুসলিম ব্যক্তির জন্য এই দোয়টি মুখস্থ করা এবং যে কোনো সভার শেষে পাঠ করা হলো একটি উত্তম ও সাওয়াবের কাজ।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব মজলিস ও সমাবেশে তাকে স্মরণ করার তাওফিক দান করুন। মজলিস বা সমাবেশ শেষে হাদিসের অনুসরণ ও অনুকরণে উল্লেখিত দোয়া পড়ে মজলিসে বলা কথাগুলোর অনিচ্ছাকৃত ভুল থেকে গুনাহমুক্ত হওয়ার তাওফিক দান করুন। আমিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের উদ্বোধন

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

কুয়াকাটায় ধরা পড়লো প্রায় দেড় মণ ওজনের বিশাল তবল মাছ

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

দৌলতদিয়া পোড়াভিটার মাদক সম্রাজ্ঞী ১২ মামলার আসামী রোজী গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

হিলিতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

জনপ্রিয় সংবাদ

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

এ সম্পর্কিত আরও পড়ুন

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই, ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ।  মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য