মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যে আমলকারীকে জান্নাতি বলেছেন বিশ্বনবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ১৬:৩৫

শেয়ার করুনঃ
যে আমলকারীকে জান্নাতি বলেছেন বিশ্বনবি

আল্লাহ তাআলা মানুষকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, আল্লাহর ইবাদত কর আর তার সঙ্গে কাউকে শরিক করো না’ যারা এ নির্দেশনা মেনে চলবে; তাদের জান্নাতি বলেছেন বিশ্বনবি। বিশেষ কয়েকটি গুণের অধিকারীদের জান্নাতি বলেছিলেন প্রিয় নবি। জান্নাতি লোকদের সেসব গুণ কী কী?

জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত থাকার বিকল্প নেই। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যুগে যুগে মানুষকে শিরকমুক্ত রাখতেই অসংখ্য নবি-রাসুলের আগমন ঘটেছে। তবে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপমাসহ জান্নাতি ব্যক্তির পরিচয় তুলে ধরেছেন এভাবে-

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

১. হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে, এক বেদুইন (সাহাবি) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যা পালনে আমি জান্নাতে যেতে পারি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন-

আল্লাহর ইবাদাত করবে;

আরও

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

তার সঙ্গে কাউকে শরিক করবে না;

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ফরজ নামাজ প্রতিষ্ঠা করবে;

ফরজ জাকাত আদায় করবে;

রমজান মাসে রোজা পালন করবে।

সে (বেদুইন সাহাবি) বললেন, ‘ওই আল্লাহর শপথ! যার হাতে আমার প্রাণ; আমি এর চেয়ে বেশি করব না।যখন বেদুইন (সাহাবি) ফিরে যাচ্ছিল; তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (উপস্থিত সাহাবাদের) বললেন, যে জান্নাতি কোনো ব্যক্তিকে দেখতে পছন্দ করে, সে যেন এ ব্যক্তিকে দেখে নেয়।’ (বুখারি ও মুসলিম)

২. হজরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায়, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন; যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেখানে উপস্থিত সবাই বলল- তার কী হয়েছে? তার কী হয়েছে?রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তার একটি বিশেষ প্রয়োজন আছে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

তুমি আল্লাহর ইবাদাত করবে;

আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না;

নামাজ প্রতিষ্ঠা করবে;

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাকাত আদায় করবে এবং

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে।

একে ছেড়ে দাও। হাদিস বর্ণনাকারী বলেন, তিনি ঐ সময় তাঁর সাওয়ারির ওপর ছিলেন। (বুখারি ও মুসলিম)

উভয় হাদিসে ইবাদত দ্বারা উদ্দেশ্য কী হতে পারে?

কোরআন-সুন্নাহর গবেষণায় ইসলামিক স্কলারদের মতে এর দ্বারা ৪টি বিষয় উদ্দেশ্য; তাহলো-

১. আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। শুধু আল্লাহরই ইবাদত করতে হবে।

২. আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। সব বিষয়ে শুধু আল্লাহকেই ভয় করতে হবে। ভালো কাজ করায় এবং মন্দ কাজ থেকে বিরত থাকায় আল্লাহকেই ভয় করতে হবে।

৩. আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু না চাওয়া বা প্রত্যাশা করা। চাইতে হবে শুধু আল্লাহর কাছে। তিনি মানুষকে সবকিছু দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।

৪. আল্লাহকে ছাড়া আর কারও উপর ভরসা করা যাবে না। সব বিষয়ে মহান আল্লাহর উপর ভরসা করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলার উপর ভরসাকারীদে স্বয়ং আল্লাহ ভালোবাসেন।

সুতরাং কোনো মুমিন যদি হাদিসের অনুসরণে শিরকমুক্ত ঈমানের সঙ্গে নামাজ, জাকাত, রোজা এবং আত্মীয়তার সর্ম্পক বজায় রেখে ইবাদত-বন্দেগি করে তবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসে নির্দেশিত জান্নাতি ব্যক্তি হওয়ার জন্য উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করা। নিজেদের জান্নাতি হিসেবে তৈরি করতে শিরকমুক্ত ঈমান নিয়ে নামাজ, রোজা, জাকাত ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি গুরুত্ব দেওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী শিরকমুক্ত থাকার পাশাপাশি নামাজ, রোজা, জাকাত ও আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখে নিজেদের ইবাদত-বন্দেগিতে নিয়োজিত রাখার তাওফিক দান করুন। দুনিয়াতে থেকেই সুনিশ্চিত জান্নাতের অধিকারী হওয়ার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ সামষ্টিক ইবাদত। প্রতি শুক্রবার মুসলমানরা মসজিদে একত্র হয়ে খুতবা শোনেন এবং জামাতে জুমার নামাজ আদায় করেন। কোরআনের সূরা জুমার ৯ নম্বর আয়াতে জুমার নামাজের আহ্বান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বোঝা যায়, জুমার সময় পার্থিব ব্যস্ততার চেয়ে ইবাদতকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব রয়েছে। জুমার দিনের বিশেষ মর্যাদার কথাও

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

জুমার দিনের আমলেই মিলতে পারে অশেষ রহমত ও বরকত

ইসলামে সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিনগুলোর একটি হলো জুমার দিন। এ দিনে মুসলমানদের জন্য রয়েছে বিশেষ কিছু আমল ও ইবাদতের সুযোগ। কোরআনে জুমার নামাজের আহ্বান হলে ব্যবসা-বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূরা জুমার ৯ নম্বর আয়াতে এ নির্দেশনা এসেছে। জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গোসল করে পরিচ্ছন্ন হওয়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনে গোসলের

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

অন্যের উপকারে এগিয়ে আসার শিক্ষা ইসলামে

ইসলাম শুধু ইবাদতের শিক্ষা দেয় না, মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ারও নির্দেশ দেয়। একজন মুসলমানের উত্তম চরিত্রের অন্যতম প্রকাশ হলো অন্যের উপকারে এগিয়ে আসা। বিপদে থাকা মানুষকে সহযোগিতা করা, অসহায়কে সাহায্য করা এবং মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করাকে ইসলাম অত্যন্ত মর্যাদাপূর্ণ আমল হিসেবে বিবেচনা করে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় একে অন্যকে সহযোগিতা করো।’ এই নির্দেশনা থেকে বোঝা যায়, সমাজে

সর্বশেষ সংবাদ

রাশিয়ার হুমকিতে ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা ফিনল্যান্ডের

রাশিয়ার হুমকিতে ১০ লাখ স্থলমাইন কেনার পরিকল্পনা ফিনল্যান্ডের

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

নেতানিয়াহুর সঙ্গে গোপন বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

৬১৭ কোটি টাকার হীরাখচিত ব্রায় নজর কাড়লেন কাইলি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি