মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬২০ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্মবাংলাদেশ

শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় দেবী দুর্গার রুপ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ অক্টোবর ২০২১, ১৮:৩৪

শেয়ার করুনঃ
শিল্পীর নিপুন হাতের ছোঁয়ায় দেবী দুর্গার রুপ

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাই উপজেলার প্রতিমাশিল্পীরা।

শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় ইতোমধ্যে মাটির কাজ শেষ করে চলছে রঙ তুলির কাজ। শিল্পীর রঙ তুলির আঁচড়ে গড়ে তোলা হচ্ছে দশভূজা দেবীদুর্গাসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তী। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবীদুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতি বছর অশ্বরের বিনাশ কল্পে মা দেবী দূর্গা এই ধরাধামে আবির্ভুত হয়। তাই সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন সমাজ থেকে অন্যায় অবিচার গ্লানি দূর করার জন্যই এই পূজার আয়োজন।

আরও

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

এবছর উপজেলায় ৪৯টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী । পুজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে সাজসজ্জার প্রস্তুতি। ইতি মধ্যে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দুর্গাসহ নানা প্রতিমার কাঠামো তৈরী শেষে এখন চলছে প্রতিমায় রং দেয়ার কাজ। শিল্পী নিপুণ হাতে রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ নানা প্রতিমা। পুরুষদের পাশাপাশি প্রতিমা তৈরীর কাজে সহায়তা করছে বাড়ির নারী শিল্পীরাও। তবে প্রতিমা তৈরীর উপকরণের দাম বাড়লেও বাড়েনি প্রতিমার দাম।

আগামী ১১-১৫ অক্টোবর ৫ দিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা অনুষ্ঠিত হবে। স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন। অন্যদিকে প্রতিমার পাশাপাশি বাদ্যযন্ত্র ঠিক ও তৈরী করতে ব্যস্ত সময় পার করছে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির কারিগররা। বৈশ্বিক করোনা মহামারি অনেকটা কম থাকায় মাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন সকল সনাতন ধর্মালম্বীরা।

আরও

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

প্রতিমা শিল্পী যুগোল কুমার জানান, দু’এক দিনের মধ্যে শুরু হবে রং তুলির আঁচড়। প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছি । আশা করছি নির্ধারিত সময়ের আগেই শেষ হবে সকল প্রতিমা তৈরীর কাজ। তিনি আরো বলেন, প্রতিমা তৈরীর উপকরণের দাম বাড়লেও ক্রেতারা প্রতিমার দাম বলছেন কম। বাধ্য হয়ে প্রতিমা বিক্রি করতে হচ্ছে। এতে খুব একটা লাভের মুখ দেখছি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বরুন কুমার সরকার জানান, এ বছর উপজেলায় ৪৯টি পূজাম-পে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। উৎসবমুখর করতে পূজাম-পগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। সরকারি ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে।

পুজাকে সামনে রেখে সম্ভবনার কথা জানালেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ন ভাবে সম্পুন্ন করার লক্ষে আইন শৃংখলা বাহিনী সজাগ দৃষ্টি রাখছে। আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে তিন স্থরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে এবং থানার উপ-পরিদর্শক (এস আই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দের বিভিন্ন মন্ডপের দায়িত্ব দিয়ে নিয়মিত টহল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আশা করি এবারের পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবেনা। তবে এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বৈশিক করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে থাকার কারনে গত বছরের তুলনায় এবারের পুজা সরকারী  নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে শুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে মনে করছি।

এবছর দেবী দুর্গা আসছেন ঘোড়ায় চড়ে যাবেন দোলায় চড়ে। দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মালম্বীদের। 

দেবী দুর্গা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে আট হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

ঝালকাঠিতে প্রভাবশালী রাজনীতিবিদ আমুর বাসভবন এখন ময়লার ভাগাড়

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

যমুনা সেতু এলাকায় নির্মাণ হচ্ছে পঞ্চান্ন মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির আলোচনা সভা আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

এ সম্পর্কিত আরও পড়ুন

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই, ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ।  মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য