সোমবার, ৩ আগস্ট, ২০২৬১৯ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নারীরা কি কবর জিয়ারত করতে পারবেন?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৫

শেয়ার করুনঃ
নারীরা কি কবর জিয়ারত করতে পারবেন?

কবর জিয়ারত মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার অপরাধ কর্মকাণ্ড থেকে মুক্ত রাখে। এ কারণেই কবর জিয়ারত করা সুন্নাত। এ সুন্নাত আমল কি শুধু পুরুষের জন্য? নারীরা কি বাবা-মা, স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করতে পারবে না? এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনাই বা কী?

দুনিয়ার খ্যাতি, সম্পদের প্রতিযোগিতা কিংবা ক্ষমতার মোহ কমাতে কবর জিয়ারতের বিকল্প নেই। এ কারণেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে কবর জিয়ারত করতে বলেছেন। এটি একটি সুন্নাতি আমল।

আরও

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

নারীর কবর জিয়ারত

তবে এক সময় নারীদের কবর জিয়ারতে নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়েছে মর্মে হাদিসে বর্ণিত হয়েছে। ইসলামের প্রথম যুগে নারীদের জন্য কবর জিয়ারত করা নিষেধ ছিল। পরে নারীদের কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়। বিধায় তারাও কবর জিয়ারত করতে পারবেন। একাধিক হাদিস থেকে তা প্রমাণিত-

আরও

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

১. হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতি জুমআবার তাঁর চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করতেন। তিনি সেখানে নামাজ পড়তেন, কান্নাকাটি করতেন।’ (মুস্তাদরাকে হাকেম)

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

২. উম্মাহাতুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাও কবর জিয়ারত করতেন। হজরত আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা বলেন, একদিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরস্থান থেকে আসলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসলেন? তিনি বললেন, আমি আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের কবরের কাছ থেকে আসলাম।

আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি?

তিনি উত্তরে বললেন, ‘হ্যাঁ’, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে কবর জিয়ারতের আদেশ করেছিলেন।’ (মুস্তাদরাকে হাকেম, বায়হাকি)

৩. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবি মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হজরত আবু বকর সিদ্দিক ও হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত করতেন।’

নারীর কবর জিয়ারতের নিষেধাজ্ঞা

নারীর কবর জিয়ারতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন স্বয়ং বিশ্বনবি। নারীর কবর জিয়ারতের নিষেধাজ্ঞার সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন যে ইসলামিক স্কলারদের মতে, যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের অভিশাপ করা হয়েছিল; সেটি ছিল ইসলামের প্রথম যুগের হাদিস। তখন কবর জিয়ারত ইসলামে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে তখন সে অনুমতি পুরুষ-নারী নির্বিশেষে সবার জন্যই দেওয়া হয়েছে।’

নারীর কবর জিয়ারতের অনুমতি দেওয়ার পরই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মেয়ে ফাতেমা ও স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নিজেদের আপনজনদের কবর জিয়ারত করেছেন মমে হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নারীর কবর জিয়ারতের শর্ত

তবে নারীর কবর জিয়ারতে রয়েছে শর্ত। কবর জিয়ারত করতে গিয়ে বেপর্দা হওয়া যাবে না। পর্দা রক্ষা করে সম্ভব হলেই কেবল নারীরা আজনজনদের কবর জিয়ারত করতে পারবেন। তাই নারীদের জন্য কবরস্থানের পরিবেশের প্রতি লক্ষ রাখতে হবে। কবরস্থানে কান্নাকাটি বিলাপ বা যে কোনো ধরনের শোরগোল করা যাবে না।

মনে রাখতে হবে

আপনজনের কবরের সঙ্গে যদি কোনো গায়রে মাহরামের কবর থাকে। যাদের সঙ্গে সম্পর্কের দিক থেকে বিয়ে বৈধ। এসব পরিপ্রেক্ষিতে জীবিত অবস্থায় যেভাবে তাদের সঙ্গে পর্দার বিধান ছিল ঠিক সেভাবে কবর জিয়ারতের ক্ষেত্রেও সতর ও পর্দার কথা স্মরণ করে কবর জিয়ারত করতে হবে।

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কীভাবে কবর জিয়ারত করতেন?

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল তার জন্য গায়রে মাহরাম। তিনি কিভাবে এ তিন জনের কবর জিয়ারত করতেন?

মুসনাদে আহমদ ও হাসিয়াতু জামিয়ালি মাসানিদ ওয়াল সুনানে এসেছে, আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ‘যখন রওজা শরিফে আল্লাহর রাসুল ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর ছিল তখন আমি স্বাভাবিকভাবেই কবরের কাছে যেতাম। যখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয; (তিনি ছিলেন গায়রে মাহরাম) তখন আমি ভালোভাবে কাপড় পরে পর্দাসহ জিয়ারত করতাম।’

নারীর কবর জিয়ারতের বিশেষ সতর্কতা

পর্দা ও পবিত্রতার সব শর্ত রক্ষা করে নারীরা আপনজনের (মাহরাম) কবরের কাছে যেতে পারবেন। তবে, তাদের জন্য পুরুষের মতো কবর জিয়ারতের সাধারণ নিয়ম প্রযোজ্য নয়। কারণ ইসলামের শত্রুরা নারীর কবর জিয়ারতকে অমর্যাদা হিসেবে দেখাতে চেষ্টা করে।

আর যারা ইসলামি শরিয়তের অনুসরণ ও অনুকরণ করে চলেন, তারা বেগানা পুরুষের কবরের পাশেও পর্দা রক্ষা করেন। অবশ্য একাকি কিংবা পারিবারিক কবরস্থানে যাওয়া বা কাছ থেকে দেখা, তাদের জন্য দোয়া করা নারীর জন্য নিষেধ নয়।

আপনজনদের কবরস্থানে যাওয়ার বা দোয়া করার অনুমতি থাকলেও নারীদের জন্য জানাজার নামাজে শরিক হওয়ার কোনো বিধান ইসলামি শরিয়তে নেই। আবার আলাদাভাবে জানাজা নামাজ বা মূল জামাআতে কোথাও তারা জানাজা পড়তে পারবেন না। নারীদের জন্য জানাজা ওয়াজিবও নয়। তবে তারা মৃতব্যক্তির জন্য দোয়া, দরূদ, কোরআন তেলাওয়াত, দান-সদকা ইত্যাদি করতে পারবেন। ( জামেউল ফাতাওয়া, ইসলামি ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ)

সুতরাং মুমিন মুসলমান নারীর উচিত, পর্দা ও পবিত্রতার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। কোনো ধরনের ফেতনা ও পর্দার লঙ্ঘন না হওয়ার সম্ভাবনা না থাকলে আপন-জনদের কবর জেয়ারত করতে যাওয়া। পর্দার খেলাপ হয় এমন অনুগামী হয়ে পুরুষদের সংশ্রব ও সংমিশ্রণ এড়িয়ে চলা। কবরের পাশে উচ্চ স্বরে বিলাপ বা শোরগোল থেকে মুক্ত থাকা। পর্দা ও পবিত্রতার খেলাপ হবে মনে করলে নারীদের কবর জিয়ারত করতে না যাওয়াই উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নারীকে ইসলামের দিকনির্দেশনার ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। ইসলামের জন্য কল্যাণকর বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

সর্বশেষ সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

পানছড়িতে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সামগ্রী বিতরণ

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

লোডশেডিং ও ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মৌলভীবাজারের লাখো পল্লী বিদ্যুৎ গ্রাহক

এ সম্পর্কিত আরও পড়ুন

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

আরবাঈন উপলক্ষে বিশ্বজুড়ে শোকানুষ্ঠানের প্রস্তুতি জোরদার

ইসলামি বর্ষপঞ্জির সফর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে আরবাঈন কর্মসূচির প্রস্তুতি জোরদার হয়েছে। বিভিন্ন ইসলামিক কেন্দ্র ও ধর্মীয় সংগঠন শোকসভা, আলোচনা, দোয়া মাহফিল এবং ধর্মীয় সমাবেশের আয়োজন করছে। বিভিন্ন দেশের ইসলামিক প্রতিষ্ঠান জানিয়েছে, সফর মাসের শেষভাগে অনুষ্ঠিতব্য আরবাঈনকে কেন্দ্র করে ধর্মীয় কর্মসূচি ধাপে ধাপে শুরু হয়েছে। ধর্মীয় সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, আরবাঈন উপলক্ষে ইমাম হুসাইনের আত্মত্যাগ, ন্যায়বিচার, ধৈর্য ও মানবিক

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই,সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে,তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে।সৃষ্টির শ্রেষ্ঠ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

জুমার দিনের ইবাদত মুমিনের আত্মশুদ্ধির অন্যতম শ্রেষ্ঠ সুযোগ

ইসলামে জুমার নামাজ সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। পবিত্র কোরআন ও হাদিসে জুমার নামাজের গুরুত্ব, মর্যাদা এবং তা যথাযথভাবে আদায়ের বিষয়ে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। প্রাপ্তবয়স্ক, সুস্থ ও স্থায়ীভাবে বসবাসকারী মুসলিম পুরুষদের জন্য জুমার নামাজ ফরজ। এই নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের সূরা আল-জুমুআয় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন,

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

তাওয়াক্কুল ও ধৈর্যেই মুমিনের প্রকৃত সফলতা

ইসলাম মানুষকে সব পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং ধৈর্য ধারণের শিক্ষা দেয়। সুখ-দুঃখ, প্রাচুর্য-অভাব কিংবা বিপদ-আপদ—প্রতিটি অবস্থায় একজন মুমিনের করণীয় হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তাঁর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।” (সুরা আল-বাকারা: ১৫৩)। এই আয়াত থেকে বোঝা যায়, ধৈর্য শুধু একটি উত্তম গুণ নয়, বরং এটি আল্লাহর বিশেষ সাহায্য

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনে আল্লামা দুবাগী (রহ.)-এর ষষ্ঠ ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকলেন জামে মসজিদে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহরসহ দেশ-বিদেশ থেকে আগত আলেম-উলামা, পীর-মাশায়েখ, শিক্ষাবিদ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে ধর্মীয় আবহের সৃষ্টি হয়। আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর