সোমবার, ১৩ জুলাই, ২০২৬২৯ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

চাঁদ দেখা কমিটি যেভাবে চূড়ান্ত করে ঈদের তারিখ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২১, ১১:১৫

শেয়ার করুনঃ
চাঁদ দেখা কমিটি যেভাবে চূড়ান্ত করে ঈদের তারিখ
ঈদ-উল-ফিতর কিংবা ঈদ-উল-আযহা কবে পালিত হবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। বাংলাদেশে ঈদের দিন ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়।

চলতি বছর ঈদ-উল-ফিতর কবে অনুষ্ঠিত হবে সেই দিনক্ষণ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে।

দেশের কোথাও যদি এদিন চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেবে ইসলামিক ফাউন্ডেশন। যদি চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করেই ঈদ হয়ে থাকে। তবে কখনো ৩১ রোজা পূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই।

চাঁদ দেখা কমিটি কিভাবে কাজ করে?

ইসলামিক ফাউন্ডেশনের সূত্রমতে, ঈদের দিনক্ষণ নির্ধারণ করার জন্য ধর্মমন্ত্রীর নেতৃত্বে চাঁদ দেখা কমিটির সদস্যরা বৈঠকে বসে থাকেন। বৈঠকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।

এছাড়াও দেশের প্রতিটি জেলায় একযোগে একটি করে কমিটি দায়িত্ব পালন করে। দেশের কোনো জেলায় যদি চাঁদ দেখা যায় তাহলে স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন তা দ্রুত জেলা কমিটিকে অবহিত করে এবং জেলা কমিটি তা নিশ্চিত করে।

পরে চাঁদ দেখার সত্যতা যাচাইয়ের পর জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি পর্যন্ত পৌঁছায়।

জেলা কমিটি বিভিন্নভাবে যাচাই করে চাঁদ দেখার বিষয়টি। স্থানীয়রা চাঁদ দেখেছে কিনা, নির্ভরযোগ্য এবং ভালো দৃষ্টিসম্পন্ন কেউ দেখেছে কিনা। স্থিরচিত্র বা ভিডিওচিত্র সংগ্রহ করেও নিশ্চিত হয়ে থাকে স্থানীয় প্রশাসন।

এছাড়াও সারাদেশে ৭৪টি আবহাওয়া অধিদপ্তরের স্টেশন রয়েছে। সেখান থেকেও চাঁদ দেখা কমিটি তথ্য সংগ্রহ করে। আবহাওয়া যদি অনুকূল না থাকে বা খালি চোখে যদি চাঁদ দেখার কোনো সুযোগ না থাকে তাহলে আবহাওয়া স্টেশনের তথ্যও চাঁদ উঠেছে কিনা তা নিশ্চিত করে বিশেষ ভূমিকা পালন করে।

কেননা, খালি চোখে চাঁদ দেখা না গেলেও তা টেলিস্কোপে ঠিকই ধরা পড়বে। এমনটা হলে আবহাওয়া বিভাগ সংশ্লিষ্টদের অবহিত করে থাকেন।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১ ঈদ-উল-ফিতর কিংবা ঈদ-উল-আযহা কবে পালিত হবে তা নির্ভর করে চাঁদ দেখার ওপর। বাংলাদেশে ঈদের দিন ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হয়।

চলতি বছর ঈদ-উল-ফিতর কবে অনুষ্ঠিত হবে সেই দিনক্ষণ নির্ধারণের জন্য আগামীকাল বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এদিন সন্ধ্যা সোয়া সাতটায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে।

দেশের কোথাও যদি এদিন চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদ-উল-ফিতর উদযাপনের ঘোষণা দেবে ইসলামিক ফাউন্ডেশন। যদি চাঁদ দেখা না যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করেই ঈদ হয়ে থাকে। তবে কখনো ৩১ রোজা পূর্ণ হওয়ার কোনো সুযোগ নেই।

চাঁদ দেখা কমিটি কিভাবে কাজ করে?

ইসলামিক ফাউন্ডেশনের সূত্রমতে, ঈদের দিনক্ষণ নির্ধারণ করার জন্য ধর্মমন্ত্রীর নেতৃত্বে চাঁদ দেখা কমিটির সদস্যরা বৈঠকে বসে থাকেন। বৈঠকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক।

এছাড়াও দেশের প্রতিটি জেলায় একযোগে একটি করে কমিটি দায়িত্ব পালন করে। দেশের কোনো জেলায় যদি চাঁদ দেখা যায় তাহলে স্থানীয় প্রশাসন বা ইসলামিক ফাউন্ডেশন তা দ্রুত জেলা কমিটিকে অবহিত করে এবং জেলা কমিটি তা নিশ্চিত করে।

পরে চাঁদ দেখার সত্যতা যাচাইয়ের পর জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি পর্যন্ত পৌঁছায়।

জেলা কমিটি বিভিন্নভাবে যাচাই করে চাঁদ দেখার বিষয়টি। স্থানীয়রা চাঁদ দেখেছে কিনা, নির্ভরযোগ্য এবং ভালো দৃষ্টিসম্পন্ন কেউ দেখেছে কিনা। স্থিরচিত্র বা ভিডিওচিত্র সংগ্রহ করেও নিশ্চিত হয়ে থাকে স্থানীয় প্রশাসন।

এছাড়াও সারাদেশে ৭৪টি আবহাওয়া অধিদপ্তরের স্টেশন রয়েছে। সেখান থেকেও চাঁদ দেখা কমিটি তথ্য সংগ্রহ করে। আবহাওয়া যদি অনুকূল না থাকে বা খালি চোখে যদি চাঁদ দেখার কোনো সুযোগ না থাকে তাহলে আবহাওয়া স্টেশনের তথ্যও চাঁদ উঠেছে কিনা তা নিশ্চিত করে বিশেষ ভূমিকা পালন করে।

কেননা, খালি চোখে চাঁদ দেখা না গেলেও তা টেলিস্কোপে ঠিকই ধরা পড়বে। এমনটা হলে আবহাওয়া বিভাগ সংশ্লিষ্টদের অবহিত করে থাকেন।

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

চাঁদকমিটিচূড়ান্ত
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সর্বশেষ সংবাদ

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

বন্যা শেষে ক্ষয়ক্ষতির চিত্রে বিপর্যস্ত মৌলভীবাজারের কৃষি ও জনজীবন

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

হিলিতে ট্যাপেন্ডাডল ও ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

হিলিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শিক্ষকের মেয়ে জান্নাত

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

টেকনাফে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ৬৪ বিজিবি'র ত্রাণ বিতরণ

জনপ্রিয় সংবাদ

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-হত্যা, আদালতের রায়ে মৃত্যুদণ্ড

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, খালাস পেলেন একজন

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের