মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

উচ্চারণসহ সুরা ফালাক্ব-এর আমল ও বৈশিষ্ট্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ৯:৩২

শেয়ার করুনঃ
উচ্চারণসহ সুরা ফালাক্ব-এর আমল ও বৈশিষ্ট্য

সুরা ফালাক্ব কুরআনুল কারিমের ১১৩ তম সুরা। এটি ৫ আয়াত, ১ রুকু সমৃদ্ধ সুরা। এ সুরায় শয়তানের আক্রমণ ও জাদুটোনাসহ বিভিন্ন ধরনের অনষ্টিতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কৌশল তুলে ধরা হয়েছে। এ সুরাটি বান্দার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অনন্য নেয়ামত। হাদিসের একাধিক বর্ণনায় সুরাটির অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও উপকারিতা ওঠে এসেছে।

উচ্চারণসহ সুরা ফালাক্ব-এর বাংলা অনুবাদ

আরও

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

উচ্চারণ : বিসমিল্লাহির রাহমানির রাহিম

অর্থ : পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে (শুরু করছি)

আরও

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

উচ্চারণ : কুল আউজু বিরাব্বিল ফালাক্ব

অর্থ : বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

ইসলাম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

مِن شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ : মিন শাররি মা খালাক্ব

অর্থ : তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে।

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

উচ্চারণ : ওয়া মিন শাররি গাসিক্বিন ইজা ওয়াক্বাব

অর্থ : অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

উচ্চারণ : ওয়া মিন শাররিন নাফ্ফাছাতি ফিল উক্বাদ

অর্থ : গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

উচ্চারণ : ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ

অর্থ : এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সুরা ফালাক্ব-এর বিশেষত্ব

‘আন-ফালাক্ব’ শব্দের অর্থ প্রভাত। আল্লাহর কাছে বিভিন্ন অনিষ্টতা থেকে আশ্রয় পেতে সুরা ফালাক অনেক গুরুত্বপূর্ণ। সুরা নাসের মতো সুরা ফালাক্ব সব অনিষ্টতায় পড়ার তাগিদ এসেছে হাদিসে। এই দুই সুরাকে একত্রে ‘মুআওবিযাতাইন’ বলা হয়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এ দুইটি সুরা (সুরা ফালাক্ব ও সুরানাস) তোমরা পড়তে থাক। কেননা এ দুইটি সুরার মতো কোনো সুরা তোমরা কোনো দিন পাবে না।’ (মুসলিম)সুরা ফালাক্বের মাধ্যমে মহান আল্লাহর কাছে সৃষ্টির অনিষ্টতাসহ জাদুটোনা ও হিংসুকের কুমন্ত্রণা ও আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের কথা বলা হয়েছে। এ সুরার আমলে হাদিসের দিকনির্দেশনাগুলো হলো-

জাদুর আক্রমণ থেকে মুক্তি

এক ইয়াহুদি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের ওপর জাদু করেছিল। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরিল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললেন যে, এক ইয়াহুদি তাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা একটি কুপের মধ্যে পাথরের নিচে আছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম ওই জিনিস কূপ থেকে উদ্ধার করার জন্য লোক পাঠালেন। সেখানে গিয়ে কয়েকটি গিরা পাওয়া গিয়েছিল। তখন তিনি সুরা নাস ও ফালাক্ব একসঙ্গে পড়ে ফুক দেন আর গিরাগুলো সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পরিপূর্ণ সুস্থ হয়ে বিছানা থেকে ওঠেন।’

সুরা ফালাক্ব পড়লে শয়তানের অনিষ্ট ও জাদুটোনা থেকে বেঁচে থাকা যায়। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সুরা ইখলাস ও এই দুই সুরা ( সুরা ফালাক ও সুরা নাস) পড়বে সে সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।’ (তিরমিজি)

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত এক সঙ্গে মিলাতেন। তারপর সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ তিনবার করতেন।’ (বুখারি)

ফজর আর মাগরিবে এই দুই ওয়াক্তের ফরজ নামাজের পর সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পড়া সুন্নত। অন্যান্য ফরজ সালাতের আদায় করে একবার করে এই তিন সুরা পড়ার কথা বলা হয়েছে।’ (আবু দাউদ)

> হজরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমার কি জানা নেই আজ রাতে আমার ওপর যে আয়াতগুলো নাজিল হয়েছে এগুলোর মতো কোনো আয়াত দেখাও যায়নি এবং শোনাও যায়নি। আর তাহলো- কুল আউজু বি রাব্বিল ফালাক ও কুল আউজু বি রাব্বিন নাস।’ (মুসলিম)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে সুরা ফালাক্ব, নাস-এর যথাযথ আমল করার তাওফিক দান করুন। হাদিসের দিকনির্দেশনা অনুযায়ী আমলগুরো বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করবে সরকার

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আইনজীবীদের আবেদন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

মৌলভীবাজারে ঝড়ের তাণ্ডবে ভেঙেছে খুঁটি, ছিঁড়েছে শতাধিক বিদ্যুৎ লাইন

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

হিলিতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

শ্রীমঙ্গলে শতবর্ষী সরকারি বালিকা বিদ্যালয়ে নেই একজন নারী শিক্ষকও

জনপ্রিয় সংবাদ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

এ সম্পর্কিত আরও পড়ুন

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

ইসলামের দৃষ্টিতে যারা আলোকিত মানুষ

আলো ও অন্ধকার বিপরীতমুখী দুটো বিষয়। আলোকিত মানুষকে আল্লাহও ভালোবাসেন, মানুষও ভালোবাসে। স্বভাবত মানুষও চায় নিজেকে আলোকিত মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখলেই আলোকিত মানুষ হওয়া সম্ভব হয় না, বরং এর জন্য সৎ, কর্মঠ, পরিশ্রমী, পরোপকারী, জ্ঞানী, সফল, নিষ্ঠাবান, প্রজ্ঞাবান, বিচক্ষণ, নিঃস্বার্থ, পরোপকারী ও সমাজসেবক হওয়ার মতো আদর্শিক বৈশিষ্ট্যাবলি অর্জন করতে হয়। সঙ্গে সঙ্গে কুরআন-হাদিসের নির্দেশিত

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

দুনিয়াবি জীবনে নৈতিকতার ইসলামী দিশা

বর্তমান সময়ে দ্রুতগতির জীবনে মানুষ নানা প্রতিযোগিতা ও চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নৈতিকতা অনেক ক্ষেত্রেই অবহেলিত হচ্ছে। অথচ ইসলাম মানুষকে শুধু ইবাদতের দিকেই নয়, বরং দৈনন্দিন জীবনের প্রতিটি কাজে নৈতিকতার উপর গুরুত্ব দিতে শিক্ষা দেয়। সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ—এসব গুণ একজন মুসলমানের পরিচয়ের মূল ভিত্তি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন।”

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে সেই সম্পর্কে  নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" হজ্জ ইসলামের পঞ্চম রোকন বা স্তম্ভ। মুমিন বান্দার প্রতি মহান আল্লাহ রাব্বুল আ’লামিনের বিশেষ অনুগ্রহ এই যে, তিনি তাকে এমন কিছু ইবাদত

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের