বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

নামাজের ব্যাপারে কুরআনে নির্দেশনা কী?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০, ১০:১৯

শেয়ার করুনঃ
নামাজের ব্যাপারে কুরআনে নির্দেশনা কী?

নামাজ ফরজ ইবাদত। ঈমানের সাক্ষ্য দেয়ার পর মানুষের জন্য প্রথম ও প্রধান ইবাদত এটি। এ ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ হলো- নামাজ সমাজে প্রতিষ্ঠা করা। কুরআনুল কারিমে মহান আল্লাহ মানুষকে তা পড়তে বলেনি বরং একাধিক স্থানে তা প্রতিষ্ঠা করার কথা বলেছেন।এ কারণেই নামাজ ইসলামি রাষ্ট্রের প্রধান ৪ মূলনীতির মধ্যে প্রথম হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা মানুষকে রাষ্ট্র ক্ষমতা দানের পর প্রথমেই নামাজ প্রতিষ্ঠা করার কাজ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন-

 الَّذِينَ إِن مَّكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

আরও

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামথ্য তথা রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে এবং সৎকাজে আদেশ ও অসৎকাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভূক্ত।’ (সুরা হাজ : আয়াত ৪১)

সুতরাং নামাজের ব্যাপারে কুরআনের নির্দেশনা হচ্ছে, রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তি তার অধীনস্তদের উপর বাধ্যতামূলকভাবে নামাজ প্রতিষ্ঠার আইন বাস্তবায়ন করবেন। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার অধিকারীদের উপর দায়িত্ব হচ্ছে সমাজে নামাজ প্রতিষ্ঠা করা।তবে রাষ্ট্রে নামাজ পড়ার ব্যাপারে বাধ্যবাধকতা না থাকলে, এ অজুহাতে কোনো মুমিন মুসলমানের নামাজ থেকে বিরত থাকার সুযোগ নেই। বরং সবাইকে নিজ নিজ দায়িত্বে আল্লাহর নির্দেশ পালনে নামাজ পড়তে হবে।

আরও

নামাজইসলাম
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

রমজান ১৪৪৭ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজান ১৪৪৭ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

নামাজ প্রতিষ্ঠার এ দায়িত্ব স্বাভাবিকভাবে সবাইকে পালন করে যেতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র যার যার অবস্থান থেকে নামাজ প্রতিষ্ঠার কাজ করবে। নামাজ থেকে বিরত থাকার ব্যাপারে থাকতে হবে সর্বোচ্চ সতর্ক।নামাজ পড়তে হবে যথা সময়ে এবং শুধুমাত্র মহান আল্লাহর জন্য। কুরআন-সুন্নায় এ ব্যাপারে বিশেষভাবে তাগিদ দেয়া হয়েছে। যারা নামাজে অবহেলা করবে কিংবা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়বে তাদের হবে করুণ পরিণতি। আল্লাহ তাআলা বলেন-

‘অতএব দুর্ভোগ সেসব নামাজির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য আদায় করে।’ (সুরা মাউন : আয়াত ৪-৬) মানুষের মধ্যে এমন অনেকে আছেন, যারা নামাজ পড়েন ঠিকই; কিন্তু তা আদায়ের ব্যাপারে উদাসিন। আবার অনেকে অন্য দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়েন। যাতে মানুষ তাকে নামাজি বলেন। এ ব্যাপারেও থাকবে হবে সতর্ক।

এ আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে যে-

‘এখানে সেসব মানুষকে বুঝানো হয়েছে, যারা মোটেই নামাজ পড়ে না; অথবা প্রথম দিকে নামাজ পড়তো অতপর তাদের মধ্যে অলসতা দেখা দিয়েছে। অথবা যথাসময়ে নামাজ আদায় করে না বরং যখন মন চায় তখন পড়ে নেয় অথবা দেরি করে আদায় করতে অভ্যাসী হয় অথবা বিনয়-নম্রতার সাথে নামাজ পড়ে না ইত্যাদি।’ (নাউজুবিল্লাহ)

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

একটা বিষয় লক্ষ্যনীয়

কুরআন এবং হাদিসে নামাজে অমনোযোগীতা ও লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায়কারীদের জন্য শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। হাদিসের পরিভাষায় লোক দেখানো নামাজ হচ্ছে ‘ছোট শিরক’। এটি কবিরা গোনাহের শামিল। একনিষ্ঠ তাওবা ছাড়া যে গোনাহ ক্ষমা হয় না। হাদিসে এসেছে-

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমি কি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব না, যে বিষয়টি আমার কাছে মাসীহ দাজ্জালের (ফেতনার) চেয়েও ভয়ংকর? সাহাবাগণ বললেন, ‘হ্যাঁ’।

তিনি বললেন, ‘তা হচ্ছে গোপন শিরক। (গোপন শিরকের উদাহরণ পেশ করতে গিয়ে বিশ্বনবি বলেন) একজন মানুষ দাঁড়িয়ে শুধু এ জন্যই তার নামাজ খুব সুন্দরভাবে আদায় করে যে- কোনো মানুষ তার নামাজ পড়া দেখছে। (ইবনে মাজাহ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘যে ব্যক্তি কাউকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়লো, তবে সে শিরক করলো; যে ব্যক্তি অন্যকে দেখানোর উদ্দেশ্যে সাদকা করলো সে শিরক করলো।’ (মুসনাদে আহমদ)

সুতরাং ইসলামের প্রধান ইবাদত নামাজের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার বিকল্প নেই। যার যার অবস্থান থেকে নামাজ প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি নামাজের ব্যাপারে অবেহলা করা কিংবা লোক দেখানো নামাজ পড়া থেকে বিরত থাকা একান্ত আবশ্যক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজের ব্যাপারে আরো বেশি মনোযোগী হওয়ার তাওফিক দান করুন। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের যার যার অবস্থান থেকে নামাজ প্রতিষ্ঠার কাজে নিজেকে আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

নতুন দুই প্রতিমন্ত্রীর দপ্তর আনুষ্ঠানিক বণ্টন

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই রমজান মাস এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন শরীফ সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" আল্লাহ তায়ালা বলেন : রমজান মাস, এতে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী।

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস: ফজিলত, রহমত ও আত্মশুদ্ধির অনন্য সুযোগ

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় সময়। এ মাসের আগমনে ধর্মপ্রাণ মুসলমানরা আনন্দ প্রকাশ করে থাকেন, যা আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—তাঁর দয়া ও অনুগ্রহের জন্য যেন মুমিনরা আনন্দিত হয়, কারণ তা পার্থিব সব সম্পদের চেয়েও উত্তম। রমজান মাসের অন্যতম মর্যাদা হলো—এ মাসে সিয়াম বা রোজা পালন ফরজ করা হয়েছে, যা ইসলামের পাঁচটি

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

যাদের ধারণা রয়েছে যে, শবে বরাত এবং পনেরই শা’বান রাতের কোন অস্তিত্ব, কোন হাকিকত, ফযিলত এবং কোনরূপ বিশেষত্ব নেই, তারা যেন শবে বরাতের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সিহাসিত্তার বিশ্বস্ত কিতাব জামে তিরমিযির ২য় খণ্ড ৭৩৯নং হাদিস খুলে দেখেন। তাদের জন্য উচিৎ হল এ সম্পর্কে জানা, হাদিসের কিতাবসমূহ খুলে দেখা এবং অজ্ঞতা বশতঃ মিথ্যা ফতওয়াবাজী করার পূর্বে এ বিষয়ে সঠিক জ্ঞান

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানুষ নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় ইসলাম মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার দিকনির্দেশনা দেয়, যা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ইসলাম মানুষকে সৎ পথে চলার আহ্বান জানায় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়। পবিত্র কুরআনে বারবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পক্ষে অবিচল থাকার নির্দেশ