
প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ৪:৪০

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেফতার করেছে নিউ ইয়র্কের এফবিআইয়ের সদস্যরা। ৩৩ বছরের ওই ব্যক্তির নাম দেলোয়ার মোহাম্মদ হোসাইন। ২৬ জুলাই, শুক্রবার সকালে নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ওই ব্যক্তি মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য তালেবানের সঙ্গে যোগ দিতে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে চেষ্টা করছিল। দেলোয়ার মোহাম্মদ হোসাইন নিউ ইয়র্কের ব্রোনক্স এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে বস্তুগত সহায়তা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে। থাইল্যান্ডগামী একটি ফ্লাইট হয়ে চূড়ান্ত গন্তব্য আফগানিস্তানে পৌঁছানোর টার্গেট ছিল তার। কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানের হয়ে আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্যই দেশটিতে যেতে চেয়েছিল সে। ২৬ জুলাই, শুক্রবার, বিকালে তাকে ম্যানহাটনের আদালতে তোলা হয়। এ সময় জামিন না দিয়ে তাকে আটক রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব