
প্রকাশ: ৯ এপ্রিল ২০২২, ২৩:৪১

সৌদি আরবের আল জুবাইলে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আল জুবাইলে খোনানী পার্কে আল জুবাইল আওয়ামী যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামসুল ইসলাম সামন এর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আল জুবাইলের সভাপতি ইকবাল হোসাইন তালুকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাহাদুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল জুবাইল আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান ভুইয়া,আল জুবাইল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছাতির আলী তালুকদার, আল জুবাইল আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ফয়সাল জোমাদ্দার, আল জুবাইল আওয়ামী যুবলীগের প্রধান উপদেষ্টা আরিফুল ইসলাম বাবু, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগের সিনিয়র সহ সভাপতি আলম রানা, আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার কায়ছার আহ্ম্মেদ জয়, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারুয়ার আলম রুবেল।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন জাকির হোসাইন তালুকদার, মুখলেছুর রহমান অভি সহ আল জুবাইলে বসবাসরত বহুসংখ্যক প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।
পরে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আল জুবাইলে বসবাসরত আওয়ামী লীগ ,যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী বৃন্দ,বিশিষ্ট ব্যক্তি সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।