শনিবার, ৩ অক্টোবর, ২০২৬১৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আবারো হরতালে ফিরল বিএনপি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২০, ৩:২৪

শেয়ার করুনঃ
আবারো হরতালে ফিরল বিএনপি!

দীর্ঘ পাঁচ বছর পর আবারও হরতালে ফিরলো বিএনপি। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করার পাশাপাশি রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় তারা। পাঁচ বছর আগে ঢাকার দুই সিটির নির্বাচনে অংশ নেয়ার মধ্য দিয়ে হরতাল অবরোধ থেকে বের হয়ে আসা দলটি আবার সিটি নির্বাচনের মধ্য দিয়েই হরতালে ফিরলো।

এর আগে ২০১৫ সালে বিশ দলীয় জোটের ডাকা দেশজুড়ে লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যে ২৪ জানুয়ারি সকাল ৬টা থেকে ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হত্যার ডাকে বিএনপি। সেবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব, সরকারের নাশকতার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আনুষ্ঠানিকভাবে সেই অবরোধ প্রত্যাহার না করেই ওই বছর ২৮ এপ্রিলে অনুষ্ঠিত হওয়া ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নেয় বিএনপি। সেবার ঢাকা উত্তরে আওয়ামী লীগের আনিসুল হকের কাছে পরাজিত হন বিএনপির তাবিথ আওয়াল। আর দক্ষিণে আওয়ামী লীগের সাঈদ খোকনের কাছে পরাজিত হন জেলে থাকা বিএনপির মির্জা আব্বাস।

আরও

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

২০ দলীয় জোটের ডাকা সেই অবরোধ আজো আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেনি তারা। তবে ২০১৫ সালের সিটি নির্বাচনের পর থেকে হরতাল অবরোধের মতো কর্মসূচি আর পালন করনি বিএনপি। পাঁচ বছর পর সেই ঢাকা সিটি করপোরেশনের ভোটে হেরে আবারো হরতালে ফিরলো দলটি। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভয়াবহ রকমের কারচুপি, জালিয়াতি জবরদস্তি করে নির্বাচনের রায়কে পদদলিত করে, একেবারেই তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে এ নির্বাচনকে প্রভাবিত করে, লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এর প্রতিবাদে সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল আহ্বান করছি। ফখরুল বলেন, আমরা আশা করছি ঢাকাবাসী তাদের অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন। আর গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এই হরতাল। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে ব্যর্থতা ঢাকতেই বিএনপি অগণতান্ত্রিকভাবে হরতাল আহ্বান করেছে বলে দাবি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।  হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, নিশ্চিত পরাজয় জেনেই তড়িঘড়ি করে হরতাল ডেকেছে তারা। তবে জনবিরোধী যে কোনো কর্মসূচিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে আ লীগ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

আরও

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর
 

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে আগুন, ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

ইরান ইস্যুতে ট্রাম্পের অনাগ্রহে আবার বাড়ল তেলের দাম

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, দিনক্ষণও হয়নি চূড়ান্ত: দীনেশ ত্রিবেদী

সর্বশেষ সংবাদ

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

বিয়ের তাড়া নেই, আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ রাইমার

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের সম্ভাবনা, অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা জানাল আবহাওয়া অধিদপ্তর

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

দুর্গাপূজায় ছুটির আনন্দ, সরকারি কর্মীদের মিলছে দীর্ঘ অবকাশ

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

ইরানকে ঘিরে ফেলেছে মার্কিন রনতরী, ট্রাম্পের নতুন ছক

এ সম্পর্কিত আরও পড়ুন

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় সরকার বিব্রত হলেও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। মিরপুরের রাড্ডা মা ও শিশুসাস্থ্য কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া, ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা এবং মোহাম্মদপুর-আদাবরে জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে বলেন,

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

নতুন গণভোট কেন, সরকারের কাছে তিন প্রশ্ন জামায়াত নেতা আযাদের

গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলেও একই বা সংশ্লিষ্ট বিষয়ে নতুন করে গণভোটের প্রয়োজন কেন হচ্ছে, সরকারের কাছে সে প্রশ্নের জবাব চেয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সরকারের কাছে তিনটি প্রশ্নের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। হামিদুর রহমান আযাদের প্রথম প্রশ্ন, আগের গণভোটে

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

ক্ষমতার আঁচ স্বাস্থ্যকেন্দ্রে, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি শফিকের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘ক্ষমতার গরমের আঁচ পড়লো স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’ একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

এমপি-মন্ত্রীদের বেতন বাড়ানোর উদ্যোগ হলে বিরোধিতা করবে জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউপি নির্বাচনের সময়সূচি নিয়ে হাসিনার ফেরার খবর বিভ্রান্তিকর

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচির সঙ্গে শেখ হাসিনার কথিত দেশে ফেরার খবর জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ফ্যাক্টচেক ও মিডিয়া গবেষণা দল বাংলাফ্যাক্ট। ২২ সেপ্টেম্বর প্রকাশিত বিশ্লেষণে প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে দাবি করেছে এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের বিষয়টি যুক্ত