
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৭

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম সম্মেলন শুরু হচ্ছে আজ শুক্রবার (২০ ডিসেম্বর)। বিকাল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে শেষ হবে শনিবার (২১ ডিসেম্বর)। ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির এবারের জাতীয় সম্মেলন।
প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হবে। দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
সম্মেলনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করেছে দলটি। কাউন্সিলর ও ডেলিগেট তালিকা চূড়ান্ত করা হয়েছে। মঞ্চও প্রস্তুত। সাধারণ সম্পাদকের রিপোর্ট ও শোক প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। দলের প্রচার উপ-কমিটি বিভিন্ন প্রকাশনার পাশাপাশি উন্নয়নচিত্রের ভিডিও এবং বিএনপি-জামায়াতের নাশকতার ভিডিও তৈরি করেছে। স্বাধীনতা বিরোধীদের দল জামায়াত ছাড়া নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
নৌকার আদলে মঞ্চ
মঞ্চের পেছনে বসানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি। একপাশে পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট, মেট্রোরেলসহ উন্নয়ন কর্মকাণ্ডগুলোর চিত্রের পাশাপাশি জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের ছবি স্থান পেয়েছে। আরেক পাশে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কর্মতৎপরতার ছবির পাশাপাশি আওয়ামী লীগের চার প্রতিষ্ঠাতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুর রশীদ তর্কবাগিশের ছবি স্থান পেয়েছে। মঞ্চের সামনের অংশে পদ্মা সেতুর আদলে রেলিং তৈরি করা হয়েছে। মঞ্চের পূর্বদিকে একটি নৌকায় ব্যবস্থা করা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের স্থান। এদিকে, সম্মেলন উপলক্ষে অনেক কাউন্সিলর ও ডেলিগেট ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। এবার কাউন্সিলর ৭ হাজার ৩৩৭ জন। সমসংখ্যক রয়েছে ডেলিগেটও।
নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ
গঠিত হয়েছে নির্বাচন কমিশন

ব্যাপক নিরাপত্তা ও সাজসজ্জা
ইতিহাসভিত্তিক ১০ স্থাপনা নিয়ে সিআরআই
প্রবেশ গেট ৫টি
ইনিউজ ৭১/এম.আর