সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬২৪ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ঘটনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ জানুয়ারি ২০১৯, ১৮:১৮

শেয়ার করুনঃ
রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ঘটনা
একাদশ নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে দু-এক দিনের মধ্যে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল সোমবার রাতে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন এই কর্মসূচির কথা ঘোষণা করেন। মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক হয়। রাত ৭টা থেকে দুই ঘণ্টার বৈঠকে সার্বিক পরিস্থিতি ও করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় ঐক্যফ্রন্টের যে সাতজন ধানের শীষে বিজয়ী হয়েছেন তাঁদের শপথের বিষয়ে সিদ্ধান্ত জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেব আমরা যথাসময়ে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময়  বলেন, ‘আগেই বলেছি, এই গোটা নির্বাচনই আমরা প্রত্যাখ্যান করেছি।’ এর আগে সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফখরুল বলেন, ‘দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা প্রমাণ হয়ে গেছে। এই সরকার ইসির সঙ্গে যোগসাজশ করে এমন একটা নির্বাচন করল, যা দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ঘটনা। নতুন ভোটাররা এবার সবচেয়ে বেশি হতাশ হয়েছেন।’

ঐক্যফ্রন্টের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আমরা ফল প্রত্যাখ্যান করেছি। তবে আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলন চলবে। এ ছাড়া অবশ্যই আমাদের কর্মসূচি থাকবে।’ তিনি বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মধ্য দিয়ে এ নির্বাচন করা হয়েছে। আমরা মনে করি, এই কলঙ্কজনক নির্বাচন বাতিল করে অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে।’ এদিকে জোটের বৈঠকের পর ড. কামাল বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কল্পিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে। এ নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে ফ্রন্টের প্রার্থীরা নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ও কর্মসূচি ঘোষণা করা হবে। আজকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।’ কবে নাগাদ এই কর্মসূচি হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যেই হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হয়েছে তা সারা দেশের জনগণ প্রত্যক্ষ করেছে এবং হাড়ে হাড়ে তা উপলব্ধি করছে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা এ দেশের মানুষসহ সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার। এই কথিত নির্বাচন আওয়ামী দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র।’ ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল আউয়াল মিন্টু, জেএসডির আ স ম আবদুর রব, গণফোরামের সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে ফ্রন্টের বাইরে নির্বাচনে অংশ নেওয়া বাম গণতান্ত্রিক জোট ও ইসলামী দলগুলো যারা সরকারের বিরুদ্ধে ছিল তাদের সঙ্গে যোগাযোগের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ

আসিফের জন্য ঢাকা-১০ আসন চেয়েছিলেন ইউনূস: রাশেদ
এদিকে প্রধান নির্বাচন কমিশনার পুনর্নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন—গণমাধ্যমকর্মীরা এমন তথ্য তুলে ধরলে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সবচেয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন। প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে আমরা আপত্তি জানিয়ে আসছিলাম। তিনি একজন দলীয় ব্যক্তি। তাঁর সমস্ত কার্যকলাপ ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে।’ বিএনপির ভবিষ্যৎ কর্মসূচি ‘সময়মতো’ জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সমস্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সিদ্ধান্ত নেব। এ জন্য জোটের সঙ্গে আলাপ করে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।’ ফখরুল বলেন, ‘উনি (সিইসি) বলেছেন, বিএনপির এজেন্ট না এলে তিনি কী করবেন? আরে এজেন্ট না আসতে দিলে আমরা (বিএনপি) কী করব? এজেন্টকে তো আপনারা আসতেই দেননি। এই সরকার তার রাষ্ট্রীয় যন্ত্র ও নির্বাচন কমিশনের যোগসাজশে আমাদের এজেন্টদের কেন্দ্রেই যেতে দেয়নি।’

ভোটের পর বিভিন্ন স্থানে ক্ষমতাসীনরা সহিংসতা চালাচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে সহিংসতা হয়েছে, নির্বাচনের দিন হয়েছে। এখন ভোটের পরও সহিংসতা শুরু হয়েছে। বিএনপি ও জোটের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানো হচ্ছে।’ মির্জা ফখরুল বলেন, ‘অনেকে প্রশ্ন করেছেন এত গ্রেপ্তার-হামলার পরও আমরা নির্বাচনে কেন গেলাম? তখনো বলেছি, এখনো স্পষ্ট করে বলছি, আমরা গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা নির্বাচন করতে চাই, নির্বাচন করে সরকার পরিবর্তনে বিশ্বাসী। সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদ সম্মেলনে দলের নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে স্থায়ী কমিটির সদস্যরা বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টা ধরে বৈঠক করেন। বৈঠকের পর হয় সংবাদ সম্মেলন। এরপর ২০ দলীয় জোটের বৈঠকে হয়। তাতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান।

সর্বশেষ সংবাদ

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশার অবৈধ ভাড়ায় বছরে ৪ হাজার কোটি রাজস্ব ক্ষতি: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তিন আইন কর্মকর্তার পদত্যাগ

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

আটঘরিয়ায় বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

দৌলতদিয়া লঞ্চঘাটে ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলছে পাউবো, পরিদর্শনে ইউএনও

শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’, জরিমানা

শ্রীমঙ্গলে চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’, জরিমানা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির নসিহত নেব না, কর্মসূচি নিজেরাই ঠিক করব: সারজিস

বিএনপির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিরোধী দল হিসেবে কী কর্মসূচি পালন করতে হবে, সে বিষয়ে বিএনপির কাছ থেকে নসিহত নেওয়ার প্রয়োজন নেই। তিনি দাবি করেন, অতীতে বিএনপি বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হচ্ছেন শেখ সেলিম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। শেখ হাসিনা বলেন, তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে পথে পথে তারা যে জনসমর্থন পেয়েছেন, তাতে স্পষ্ট হয়েছে যে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেবে না। তিনি

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

লংমার্চে এক লাখ লিটার তেল অপচয়, জনভোগান্তি বাড়ছে: রাশেদ খান

জামায়াত ঘোষিত লং মার্চের কারণে রাস্তাঘাট বন্ধ রাখা এবং এক লাখ লিটার তেল অপচয়ের ফলে জনভোগান্তি ও জ্বালানিসংকট আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। রাশেদ খান দাবি করেন, জামায়াত ঘোষিত লং মার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

সাহস থাকলে দেশে আসুন, শেখ হাসিনাকে গয়েশ্বরের আহ্বান

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা কেন দেশের বাইরে থাকবেন, তিনি যেন দেশে ফিরে আসেন। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যত চোর