
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫

যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লংমার্চে বাধা দেওয়া হলে ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে।
