
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৩

চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুতে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। আর সেই কাউন্সিলে দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব পদে থাকছেন না—এমন ইঙ্গিত তিনি নিজেই আগে গণমাধ্যমকে দিয়েছিলেন। ফলে নতুন মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে বিএনপির অভ্যন্তরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।
