
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:৮

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত এবং ঋণনির্ভর বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের পর জাতীয় সংসদ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন।
