
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০

দুই দশক পর আবারও বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দেবেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বরিশালসহ উপকূলীয় অঞ্চলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
