রবিবার, ২১ জুন, ২০২৬৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায় যেতে চাই: এনসিপির হাসনাত আবদুল্লাহ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

শেয়ার করুনঃ
জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায় যেতে চাই: এনসিপির হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো আনহোলি নেক্সাস, মিডিয়া নিয়ন্ত্রণ বা প্রতিবেশী ভারতের সম্মতি নিয়ে নয়—তারা জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় যেতে চান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।

ব্রিফিংয়ে তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরেন। তিনি জানান, আন্দোলন দমনের জন্য নিয়ন্ত্রিত গণমাধ্যম ও রাষ্ট্রীয় বাহিনী আন্দোলনের বক্তব্য বিকৃত করে প্রচার করেছে। ১৪ জুলাই আন্দোলনকারীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেওয়ার পর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালায়। ১৬ জুলাই সারাদেশের বিক্ষোভে রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে ছাত্রদলের ওয়াসিমকে গুলি করে হত্যা করা হয়; সেদিন মোট ছয়জন শিক্ষার্থী নিহত হন।

হাসনাত বলেন, ১৭ জুলাই গায়েবানা জানাজা দিতে গেলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। পরে তাদেরকে বাসা থেকে তুলে নিয়ে ‘মিটিং করে আন্দোলন স্থগিত’ করার চাপ দেওয়া হয়।

আরও

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার

সরকারের বাজেটের চেয়ে জনবান্ধব জামায়াতের ছায়া বাজেট: গোলাম পরওয়ার
তিনি অভিযোগ করেন, এজেন্সি সদস্যরা তাদের উপস্থিতিতেই কয়েকটি টিভি চ্যানেলকে নিয়ন্ত্রণ করে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে’—এমন সংবাদ প্রচারের নির্দেশ দিচ্ছিল। ১৮ জুলাই প্রেস ব্রিফিংয়ে তারা স্পষ্টভাবে বলেন, “রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়, শাটডাউন চলবে”—কিন্তু কোনো গণমাধ্যম তা প্রচার করেনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হাসনাত আরও বলেন, শেখ হাসিনার নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় কাঠামো সামরিক বাহিনী, মিডিয়া ও বিচার বিভাগকে আমলাতন্ত্রের সঙ্গে যুক্ত করে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছিল। সেনাবাহিনীর একটি বৃহৎ অংশ জুলাই আন্দোলনকে সমর্থন দিয়েছিল বলেও দাবি করেন তিনি।

ক্ষমতায় যাওয়ার প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, “জনগণ যদি আমাদের যোগ্য মনে করে, তাহলেই ক্ষমতায় যাব। কোনো মিডিয়া, বুরোক্রেসি, মিলিটারি বা ভারতের কনসেন্ট নিয়ে নয়।”

জনগণের_ম্যান্ডেটহাসনাত_আবদুল্লাহ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

তিন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপে মেসি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

এমপিও শিক্ষক বদলি কার্যক্রমে তথ্য যাচাইয়ের সময় বাড়ালো মাউশি

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

শাহবাগ নয় সংসদ, কড়া বার্তা ডেপুটি স্পিকারের

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, দুই শর্তে পথ খোলার ঘোষণা

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনায় প্রধানমন্ত্রী

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লিতে প্রবেশে বাধা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপ নায়ক ইরানকুন্ডা

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

পাটক্ষেতে পড়ে ছিল জামায়াত কর্মীর দগ্ধ মরদেহ

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস আলী গুম: জিয়াউল আহসানের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্য

ইলিয়াস আলী গুম: জিয়াউল আহসানের বিরুদ্ধে বিস্ফোরক সাক্ষ্য

আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত কথিত গুম ও হত্যাকাণ্ড সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তার সাবেক বডিগার্ড ও সেনাসদস্য ইমরুল কায়েস। রোববার (২১ জুন) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার পঞ্চম সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করা হয়। বর্তমানে রংপুর সেনানিবাসে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ইমরুল

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

একদলীয় শাসনের আশঙ্কা, সরকারের সমালোচনায়-ডা.শফিকুর রহমান

নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক নিয়োগ এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে ধীরে ধীরে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষণ দেখা যাচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও মন্তব্য

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, তৃণমূল শক্তিশালীকরণে জোর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের অধীনে নয়, বরং এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তরুণদের নেতৃত্বাধীন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের শীর্ষ নেতাদের মতে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা। দলটি আত্মপ্রকাশের মাত্র এক বছরের মাথায় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ছয়টি আসনে জয় লাভ করে। সেই অভিজ্ঞতার পর এখন এনসিপি সারাদেশে সংগঠন বিস্তারে মনোযোগ

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জুবাইদা রহমানের জন্মদিনে রাজধানীতে মানবিক কর্মসূচি শুরু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীতে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় অবস্থিত টিএন্ডটি মহিলা কলেজে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো মূলত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে হাসনাত আবদুল্লাহকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ, ডিম নিক্ষেপ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে এ বিক্ষোভ ও হামলা চালান বলে জানা গেছে। সোমবার (১৬ জুন) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার ইস্ট লন্ডন মসজিদের