বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬২ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

জাকসু নির্বাচনে ভিপি পদ স্বতন্ত্র, জিএস পদ শিবিরের, ছাত্রদলের ভরাডুবি!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০

শেয়ার করুনঃ
জাকসু নির্বাচনে ভিপি পদ স্বতন্ত্র, জিএস পদ শিবিরের, ছাত্রদলের ভরাডুবি!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, শীর্ষ ৪টি পদের মধ্যে ৩টিসহ মোট ২৫টি পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।

নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান (ছাত্র) ও আয়েশা সিদ্দিকা মেঘলা (ছাত্রী) বিজয়ী হন। তারা দুজনই শিবির সমর্থিত জোটের প্রার্থী।

এবারের নির্বাচনে মোট ১১,৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নারী প্রার্থীর সংখ্যা ছিল মাত্র ৬।

আরও

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায়, জাকসুর ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট। বিজয়ী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র), নাট্য সম্পাদক মো. রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র), সহ-ক্রীড়া সম্পাদক ফারহানা আক্তার লুবনা, তথ্য প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা সম্পাদক আহসাব লাবিব (বাগছাস), এবং স্বাস্থ ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হুসনী মোবারক।

কার্যকরী সদস্য পদেও আধিপত্য দেখিয়েছে শিবির সমর্থিত প্যানেল। নারী সদস্য হিসেবে নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা নির্বাচিত হয়েছেন। পুরুষ সদস্য হিসেবে জয়ী হয়েছেন মো. তরিকুল ইসলাম, আবু তালহা ও মো. আলী চিশতী।

এ নির্বাচনে ছাত্রদল বড় ধরনের ভরাডুবির সম্মুখীন হয়েছে। প্রগতিশীল শিক্ষার্থীদের জোট, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের প্যানেলসহ কয়েকটি প্যানেল ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেও শিবির সমর্থিত জোটের এই ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। 

বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে বলা হয় দেশের রাজনৈতিক সূতিকাগার, সেখানে ছাত্রশিবির কখনো জয়ী হয়নি। অথচ এবারের নির্বাচনে পুরো প্যানেল নিয়েই জয় পেয়েছে তারা। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনেও ঘোষিত ফলাফলে দেখা যায় শিবিরের অকল্পনীয় উত্থান। এই ফলাফল শুধু একটি ক্যাম্পাস নির্বাচনের প্রতিচ্ছবি নয়—এটি জাতীয় রাজনীতির ভবিষ্যতেও প্রবল প্রভাব ফেলতে পারে, এমনটাই বলছেন বিশ্লেষকরা।

আরও

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতিত হয়েছেন: রিজভী
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন শীর্ষ নেতা হতাশা প্রকাশ করে বলেন:

“স্বপ্নেও ভাবিনি শিবির ডাকসুতে জিতবে। এবার জাকসুও তাদের আধিপত্য। সারা দেশে বিএনপির মধ্যে এখন এমন কোনো অপরাধ নেই, যেটা দেখা যাচ্ছে না—টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন... সবই চলছে। তারেক রহমান লন্ডন থেকে নির্দেশনা দিলেও তা কার্যকর হচ্ছে না। স্থানীয় নেতারা নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য নিষিদ্ধ আওয়ামী নেতাদের সঙ্গেও আঁতাত করছে।

ঘোষিত ফলাফল নিন্মরূপ:

১/ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)

২/জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)

৩/এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)

৪/এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)

৫/শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)

৬/পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)

৭/সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)

৮/সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)

৯/সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
১০/নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)

১১/ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)

১২/সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)

১৩/সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)

১৪/তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)

১৫/সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)

১৬/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)

১৭/সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)

১৮/স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)

১৯/ পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

২০/কার্যকরী সদস্য---

পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)

পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)

পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)

নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)

নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ছাত্ররাজনীতিছাত্রদলের ভরাডুবি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার

১১ হাজার কোটি ফিরিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি সজীব ভূঁইয়ার

বিদেশে পাচারের অভিযোগে আলোচিত প্রায় ১১ হাজার কোটি টাকা দ্রুত দেশে ফিরিয়ে এনে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে ব্যবহারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১১ হাজার কোটি টাকা দ্রুত ফিরিয়ে এনে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধানের জোর দাবি

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

গণতন্ত্র সচল রাখতে নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে: রিজভী

বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গতিশীল করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গণতন্ত্রকে সচল রাখতে হলে নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক নেতার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির