বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

দিল্লির সেফ হাউজে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করলেন সজীব ওয়াজেদ জয়

সোমেন সাহা
সোমেন সাহা-(কোলকাতা), স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:৪৬

শেয়ার করুনঃ
দিল্লির সেফ হাউজে শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করলেন সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয় ফাইল ছবি

ভারতের রাজধানী দিল্লিতে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে ৬ জুন শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছান। ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘদিন পর মায়ের হাতের রান্না খাওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জয়।

৭ জুন ঈদের সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রান্না করেন মোরগ-পোলাও, যা ছিল জয়ের অন্যতম পছন্দের খাবার। দুপুরে ছেলের সামনে তিনি নিজেই পরিবেশন করেন সেই খাবার। শুধু মোরগ-পোলাওই নয়, সঙ্গে ছিল মাছ, সবজি এবং ডাল, যা ঈদের আয়োজনে বিশেষ মাত্রা যোগ করে।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকার স্বীকার করে না: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকার স্বীকার করে না: শফিকুর রহমান

হিন্দুস্তান টাইমস জানায়, জয় শুধুমাত্র ঈদ উদযাপনের উদ্দেশ্যে ভারতে এসেছেন এবং তিনি কোনো জনসমক্ষে অংশ নেবেন না। ভারতের সরকারি মহল থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, সজীব ওয়াজেদ জয়ের সফরসূচি এখনও প্রকাশ করা হয়নি এবং নিরাপত্তাজনিত কারণে তাকে নিয়ে কোনো ধরনের সরকারি আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শেখ হাসিনা বর্তমানে দিল্লির একটি সেফ হাউজে অবস্থান করছেন। গত বছরের ৫ অক্টোবর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কও জটিলতা ও প্রশ্নের মুখে পড়ে।

শেখ হাসিনার এই ভারতবাস দীর্ঘায়িত হওয়ার ফলে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন আলোচনার সূচনা হয়েছে। বিশেষ করে, একজন সাবেক প্রধানমন্ত্রীর এইভাবে রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া বিরল এক নজির।

দিল্লির সেফ হাউজশেখ হাসিনাসজীব ওয়াজেদ জয়
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

অপরদিকে, দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার জন্য এখন প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে সজীব ওয়াজেদের হঠাৎ মায়ের সঙ্গে ঈদ উদযাপনের খবর নানা মহলে কৌতূহল তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

পশ্চিমবঙ্গের মাদরাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার নির্দেশ

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরিশালে বিশেষ অভিযানে ৩৯ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা উদ্ধার

পল্লবী হত্যাকাণ্ডে এক সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ

পল্লবী হত্যাকাণ্ডে এক সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ

হরমুজ প্রণালিতে নতুন অনুমতি ব্যবস্থা চালু করল ইরান

হরমুজ প্রণালিতে নতুন অনুমতি ব্যবস্থা চালু করল ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকার স্বীকার করে না: শফিকুর রহমান

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকার স্বীকার করে না: শফিকুর রহমান

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, তবে সরকার তা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতাল হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে, যা নাগরিক নিরাপত্তাকে

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

একক প্রস্তুতিতে নির্বাচনী মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি, প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, দীর্ঘ যাচাই-বাছাই ও রাজনৈতিক মূল্যায়নের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আজ রাতেই দেশ ছাড়ছেন আসিফ মাহমুদ

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার। আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে এ সম্মেলনে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

সীমান্ত হত্যা বন্ধে দিল্লির প্রতি রিজভীর আহ্বান

বাংলাদেশ-ভারত সীমান্তে বারবার রক্তপাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন রেখে বলেছেন, সীমান্তে মানুষ হত্যা আর কতদিন চলবে, এই রক্তপাত কবে বন্ধ হবে। রোববার (১০ মে) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন সঞ্চালনা করেন এবং