
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪২

ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল সংশোধন বাতিল এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারকে সক্রিয় ভূমিকায় আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি মনে করছে, এই পরিস্থিতিতে নিরব থাকা বাংলাদেশের জন্য শুধু অমানবিক নয়, বরং প্রতিবেশী হিসেবে দায়িত্বজ্ঞানহীন আচরণও।
