শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৯ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি হেফাজতে ইসলামের

নাজমুল হোসেন
নাজমুল হোসেন , স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:৫৮

শেয়ার করুনঃ
ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি হেফাজতে ইসলামের
হেফাজতে ইসলাম

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ দাবির বিষয়টি স্পষ্ট করেন সংগঠনটির শীর্ষ নেতারা।

বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। অন্যদিকে, হেফাজতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা। বৈঠকে সালাহউদ্দিন আহমেদ বলেন, হেফাজতে ইসলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং সেই দাবি বিএনপির সঙ্গেও মিলেছে। 

তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। তবে মাঝেমধ্যে তার বক্তব্যে তারিখের দিক থেকে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

বৈঠকে আরও আলোচনার বিষয় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়টি। বিএনপি এবং হেফাজত নেতারা একমত পোষণ করেন, এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তোলে হেফাজত। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, জনবল বৃদ্ধি এবং বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব দিচ্ছি। হেফাজত ও বিএনপির এই বৈঠকে আওয়ামী লীগের দমন-পীড়ন, মামলা-হামলা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষের নেতারা।

হেফাজতে ইসলামজাতীয় নির্বাচন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

সর্বশেষ সংবাদ

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

বুশ-ওবামা-বাইডেনর না, ট্রাম্প রাজি হামলায়- জন কেরি

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ভূগর্ভে লুকানো ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইরানের জব্দ বিপুল পরিমাণের সম্পদ ছাড়ে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র !

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

ইসলামাবাদে মার্কিন প্রতিনিধি দল, যুদ্ধবিরতির আলোচনা জোরদার

এ সম্পর্কিত আরও পড়ুন

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

ক্ষমতা হারানোর পর কঠিন সংকটে পড়েছে আওয়ামী লীগ, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর। মাঠপর্যায়ে এখন হতাশা, অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। দলটির অনেক তৃণমূল নেতা মনে করছেন, বিদেশে অবস্থান করে দল পরিচালনা করা আর সম্ভব নয়। তাদের মতে, সংগঠনকে টিকিয়ে রাখতে হলে শীর্ষ নেতাদের ঝুঁকি নিয়েই দেশে ফিরে আসা প্রয়োজন। ঢাকার বাইরে এক উপজেলার একজন

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জুলাই সনদ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, এই সনদ ধর্ম, মানবতা এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিজয় মিলনায়তনে ‘একাত্তরকে মুছে দিতে কি জুলাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক জোট স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী