মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: সারজিস আলম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ১৭:৫২

শেয়ার করুনঃ
শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন নয়: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (৪ মার্চ) সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।”

সারজিস আলম জানান, শেখ হাসিনা ও আওয়ামীর বিরুদ্ধে যে সকল হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার বিচার না হওয়া পর্যন্ত জনগণ নির্বাচনকে গ্রহণ করতে পারে না। তিনি বলেন, “যে হাসিনার নির্দেশে এতগুলো মানুষ হত্যা করা হলো, সেই খুনি হাসিনার বিচার করতে হবে। তাকে বাংলাদেশে এনে বিচারের মঞ্চে দাঁড়াতে হবে, এবং ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বিচার পাবেন।”

আরও

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

তিনি আরও বলেন, “আমরা যখন রাজপথে ছিলাম, আমাদের ভাইয়েরা শহীদ হয়েছে, মা-দের চোখে কান্না রয়েছে। আমরা মরার আগে খুনি হাসিনার বিচার দেখতে চাই।” সারজিস আলম আরও বলেন, “যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, ততদিন এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন যে, “শুধু শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, আমাদের কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা ভুলেও যেন না বলে।”

আরও

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিশাল সমাবেশের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। দলটি ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখতে চায়।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া নির্দেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর

সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে দেশে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত পলাতক নেতার রায় আজ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত পলাতক নেতার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলায় ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম-সাদিক

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন ও আবু সাদিক কায়েমের নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা মানুষের