শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আন্দোলনের মাধ্যমে সরকারের অবসান ঘটানো হবে: রিজভী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ২:৬

শেয়ার করুনঃ
আন্দোলনের মাধ্যমে সরকারের অবসান ঘটানো হবে: রিজভী

জনগণের আন্দোলনে মাধ্যমে বর্তমান সরকারের দু:শাসনের অবসান ঘটানো হবে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

আরও

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ হচ্ছে মিথ্যা শেখার একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের হলেন তাঁর সহকারী। তাঁরা প্রতিনিয়ত রিজার্ভ, বিদ্যুৎসহ নানা উন্নয়ন নিয়ে মিথ্যা বলে যাচ্ছেন। নেতাকর্মীদেরও তা শেখাচ্ছেন।

রিজভী আরও বলেন, ‘পৃথিবীর কোনো শাসক দুর্ভিক্ষের ভয় দেখায় না। অথচ এই সরকারের প্রধান বাংলাদেশকে দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তাঁরা শতভাগ বিদ্যুৎ, পদ্মা সেতুসহ এত উন্নয়নের কথা বলেন, এখন টাকা কই? প্রকৃতপক্ষে দুর্নীতি এসে গেছে। খাগড়াছড়িতে একজন মা তাঁর সন্তানের মুখে খাবার দিতে না পেরে বিক্রির জন্য চেষ্টা করেছেন-এটাই দুর্র্নীতির নমুনা। মানুষের কাছে টাকা যদি না থাকে, তাঁরা যদি সাচ্ছন্দ্যে না থাকতে পারেন, তাহলে কিসের উন্নয়ন? আসলে আওয়ামী লীগের নেতারা এতদিন মানুষকে মিথ্যা উন্নয়নের কথা শুনিয়েছেন।  তাঁদের মিথ্যা উন্নয়নের পর্দা তুললে দেখা যাবে কোটি কোটি টাকার দুর্নীতি। মন্ত্রী-এমপিদের পকেট হাতড়ালে কোটি কোটি টাকা পাওয়া যাবে।’

আরও

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী
আন্দোলন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

দেশের জনগণ জেগে উঠেছে আর তাদের দমানো যাবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘হেফাজতের আন্দোলন দমনের কথা বলে বিএনপিকে ভয় দেখাতে চাইছে শেখ হাসিনা। রাষ্ট্রশক্তিকে কবজা করে আর মানুষকে দমাতে পারবেন না। মানুষ আজ জেগে উঠেছে। হামলা করে, গুলি চালিয়ে আর এই দেশের জনগণকে দমানো যাবে না। অতীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে, দিনের ভোট রাতে করে ক্ষমতায় গিয়েছেন। বাংলাদেশের জনগণ আর সেটা হতে দেবে না। বিএনপির নেতৃত্বে মানুষ রাস্তায় নেমে পড়েছে, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা আর ঘরে ফিরবে না।’

সম্মেলনে উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই তারেক রহমান আন্দোলনের ডাক দেবেন। সেই ডাকে রাস্তায় নেমে পড়তে হবে। সেই আন্দোলনের মিছিলে মিটিংয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ আপনারা বাড়িতে ফিরে যাবেন না।’

বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা বাবুলের পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, বিএনপির কেন্দ্রীয় সহসমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল মতিন, জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু, জাহিদুল আলম হিটো, নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজীদ হোসেন পলাশ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বদলগাছী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। পরে ফজলে হুদা বাবুলকে সভাপতি ও আব্দুল হাদী চৌধুরীকে সাধারণ সম্পাদক করে বদলগাছী উপজেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক।

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং দাবি করেন, দেশে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের