শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

ঝিনাইদহ জেলা বিএনপির ৪০ পদে ১৩ নেতা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ অক্টোবর ২০২২, ২৩:৩৬

শেয়ার করুনঃ
ঝিনাইদহ জেলা বিএনপির ৪০ পদে ১৩ নেতা !

সদ্য ঘোষিত ঝিনাইদহ জেলা বিএনপির কমিটি নিয়ে তৃণমুলে ক্ষোভ আর অসন্তোষ ছড়িয়ে পড়েছে। অনেকে এই কমিটিকে সভাপতি ও সম্পাদকের পকেট কমিটি বলেও আখ্যায়িত করেছেন। কারন হিসেবে বলা হচ্ছে নতুন এই কমিটিতে বিএনপির প্রভাবশালী ১৩ নেতা ৪০টির বেশি পদ দখল করেছেন। আর এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে ব্যাপক অনিয়ম সেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির মাধ্যমে। ৫ সেপ্টম্বর জেলা কমিটির তালিকা সামাজিক যোগযোগ মাধ্যমে প্রকাশের পর পদ বঞ্চিত নেতা ও সংগঠনকে ভালোবাসে এমন মানুষ নেতাদের বিরুদ্ধে সমালোচনার ব্যাপক ঝড় তুলেছে। 

অনেকে ২৫ বছর ধরে ঢাকায় বসবাস ও ব্যবসা বানিজ্য করেন কোন দিন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংএ দেখা যায়নি এমন ব্যাক্তিও জেলা কমিটিতে স্থান পেয়েছেন। আবার বিভিন্ন সময় আওয়ামীলীগের মিছিল মিটিংয়ে সরব এমন ব্যক্তিকেও জেলা বিএনপির কমিটিতে রাখা হয়েছে বলে মাঠ পর্যায়ের নেতাদের অভিযোগ। 

আরও

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

গণভোট বাস্তবায়ন না হলে সরকারও মানা হবে না: ডা. শফিকুর

অথচ যে সব নেতা কর্মীরা বিএনপি দল করেন এবং আন্দোলন সংগ্রামে রাজপথে লড়ার করে আসছে তাদের কমিটিতে রাখা হয়নি। অনেক নেতা শাসক দলের হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়ে দুই ডজন মামলা মাথায় নিয়ে ঘর বাড়ি ছেড়ে আজ পথের ফকির। অনেকে নিজ এলাকা ছেড়ে অন্য জেলা শহরে রিকসা ভ্যান ইজিবাইক চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। 

তথ্য নিয়ে জানা গেছে, আনোয়ারুল ইসলাম বাদশা কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আবার জেলা কৃষক দলেরও আহবায়ক। তাকে আবার সদ্য ঘোষিত জেলা কমিটির সহ- সভাপতি করা হয়েছে। জিয়াউর রহমান জিয়া মহেশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহেশপুর থানা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকেও জেলা বিএনপির সদস্য করা হয়েছে। কামরুজ্জামান লিটন জেলা জাসাসের সাধারন সম্পাদক ও সদর থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক। তাকে জেলা বিএনপির সদস্য করা হয়েছে। 

বিএনপি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

জেলা বিএনপির সভাপতি এ্যাড: এম এ মজিদের ব্যবসায়ীক পার্টানার মোঃ শাহিন খাঁন আওয়ামীলীগ পরিবারের সন্তান সদর উপজেলার কাচিরনপুর ইউনিয়ন বিএনপির সদস্য, সদর থানা বিএনপির সহ দপ্তর সম্পাদক। তাকেও জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক বানানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ২০০৩ সালে হাফিজ চেয়ারম্যানের সাথে আওয়ামীলীগে যোগদান করেন শাহিন খান। ২০০৮ সালে আওয়ামীলীগের সংসদ সদস্য মোঃ সফিকুল ইসলাম অপুর সাথে নির্বাচনী মাঠে বিএনপি নেতা কর্মীদের চরম নির্যাতন করেছেন। 

গত ৩ বছর আগে জেলা বিএনপির সভাপতির পার্টানার হওয়ার পরেও তিনি আওয়ামীলীগের সভা সমাবেশে সরব ছিলেন। তিনি এখনও বিএনপিতে যোগদান না করেই সভাপতির ব্যবসায়ীক পার্টানার হিসাবে প্রভাব খাটিয়ে বিএনপির একাধিক পদ নিয়েছেন। 

আগামী নিউনিয়ন পরিষদ নির্বাচনে কালিচরনপুর ইউনিয়নে বিএনপি থেকে তাকে নমিনেশান দেওয়া হবে বলে তিনি ইউনিয়ন এলাকায় শুভেচ্ছা জানিয়ে পোষ্টার টাঙ্গিয়ে রেখেছেন। কলেজের প্রভাষক কামাল উদ্দিন জেলা বিএনপির সহ সম্পাদক ছাড়াও জেলা জিয়া পরিষদের সভাপতি ও হরিনাকুÐু থানা বিএনপির সদস্য। প্রভাষক এম আক্তারুজ্জমান মুকুল নিজ উইনিয়নের সদস্য, থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাকেও জেলা বিএনপির প্রচার সম্পাদক করা হয়েছে। যুব নেতা আশরাফুল ইসলাম পিন্টু সদ্য ঘোষিত জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হয়েছেন। কিন্তু তিনি এর আগেই জেলা যুব দলের সাধারণ সম্পাদক ও হরিনাকুন্ডু থানা বিএনপির সদস্য হিসেবে রয়েছেন। 

শৈলকুপার উসমান আলী জেলা বিএনপির সহ সভাপতি, শৈলকুপা বিএনপির সহ সভাপতি ও কেন্দীয়্র কৃষকদলের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রড চুরি ও মাদক মামলার আসামী হারুন মোল্লার নামে বাংলাদেশে অনেক থানায় ৪২০ ধারায় মামলা রয়েছে তাকেও কালিগজ্ঞ থানা বিএনপির যুগ্ম সম্পাদক, কৃষকদলের নির্বাহী সদস্য ছাড়াও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হয়েছেন। 

প্রভাষক জাহাঙ্গীর হোসেন সদর থানা বিএনপির সদস্য ও জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কালীগঞ্জের সাইফুল ইসলাম ফিরোজ কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। কালিগজ্ঞ থানা বিএনপির সদস্য এই নেতাকেও জেলা বিএনপির নুতন কমিটির সদস্য রাখা হয়েছে। 

প্রভাষক আব্দুল খালেক  ঝিনাইদহ সদর থানা বিএনপির ২নং যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আবার পাগলাকানাই ইউনিয়ন বিএনপিরও সদস্য। তাকে জেলা বিএনপির তথ্য ও গবেষনা সম্পাদক করা হয়েছে। ডাকবাংলার আলাউদ্দিন আল মামুন সাগান্না ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। তিনি আবার সদর থানা বিএনপির সদস্য। তাকে জেলা বিএনপির সহ সভাপতি করা হয়েছে। 

এ্যাড মুন্সি কামাল কামাল আজাদ পান্নু সদর থানা বিএনপির সভাপতি। তাকেও জেলা বিএনপির সহ সভাপতি করা হয়েছে। থানা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন চেয়ারম্যান ও ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখরও একাধিক পদে রয়েছেন তাদের ও জেলা বিএনপির নির্বাহী সদস্য করা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পল্লি বিদ্যুতের ঠিকাদার ইঞ্জনিয়ার শাহিন নামে এক ব্যক্তি ২০১৮ সালে সংসদ নির্বাচনের সময় নৌকার প্রার্থীর নির্বাচনী মঞ্চে উঠে যোগদান করেন। গত ১১ সেপ্টম্বও ২০২২ পৌরসভা নির্বাচনের সময় তার নিজস্ব ব্যবসায়ীক অফিসে নৌকার প্রচার অফিস বানিয়ে নৌকার পক্ষে ভোট করেন। তাকেও বিএনপির নতুন কমিটির কোষাধ্যক্ষ পদ দেওয়া হয়েছে। 

লোকমান হোসেন পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক। তাকে জেলা বিএনপির সদস্য করা হয়েছে। মনিরুজ্জামান খান মিঠু পৌর বিএনপির ১নং যুগ্ম সম্পাদক। তাকে জেলা বিএনপির সদস্য করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার শ্যালক মহেশপুরের জাহিদ হিরোনকে ইউনিয়ন কমিটি, থানা বিএনপির ও সর্বশেষ জেলা বিএনপির সদস্য করা হয়েছে। 

জাহিদ হিরোনের গোটা পরিবার আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ঢাকার উত্তরার জনৈক শাহিনকে জেলা বিএনপির সদস্য করা হয়েছে। তিনি সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের ঢাকার প্রতিবেশি। কোটচাঁদপুরের আব্দুর সবুর খান ২৫ বছর ধরে ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করছেন। সভাপতি মজিদের ব্যবসায়ীক পার্টনার হওয়ার কারণে তিনিও জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। 

অন্যদিকে মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা হিসেবে পরিচিত সাবেক কেসি কলেজের জিএস ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এ্যাড আব্দুল আলীম জেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হন। তার মতো একজন নির্যাতিত নেতাকে গুরুত্বপুর্ন পদ না দিয়ে সদস্য করা হয়েছে। জায়গা হয়নি হরিণাকুন্ডু থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মোজাম্মেল হকের। 

পৌর ছাত্রদলের বর্তমান যুগ্ম আহবায়ক ও সভাপতির ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত বাপ্পিকে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে। এদিকে জেলা বিএনপির কাউন্সিলে থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কামাল আজাদ পান্নু ও পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ বিশ^াস পদত্যাগ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

নির্বাচন পরবর্তী সময়ে থানা বিএনপির সভাপতি এ্যাডভোকেট কামাল আজাদ পান্নু জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের পচ্ছন্দের ব্যক্তি হওয়ায় তাকে থানা বিএনপির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে। অথচ আব্দুল মজিদ বিশ^াসকে পৌর বিএনপির সভাপতির পদ ফেরৎ দেওয়া হয়নি। সাংগঠনিক সম্পাদক পদে আ’লীগের মহিলা এমপির জামাই সাজেদুর রহমান পাপপুকে অর্থের বিনিময়ে নির্বাচিত করা হয়েছে বলে গুজব ছড়িয়েছে। পাপপু পরোকীয়ার মাধ্যমে ঘরে স্ত্রী সন্তান থাকার পরও অন্যের স্ত্রী ভাগিয়ে বিয়ে করেন। 

জেলা সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী আসিফ ইকবাল মাখন ও জাহাজাহান আলীকে সাংগঠনিকের বাকী দুইটি পদ দেওয়া হয়নি। জেলা বিএনপির ১ নং সিনিয়র সভাপতির মতো ভাইটাল পদে অসুস্থ আক্তারুজ্জামানকে বসানো হয়েছে। তিনি সদস্য পৌরসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট করেন। তার বিরুদ্ধে আর্থিক লেনদেনেরও গুরুতর অভিযোগ রয়েছে। 

এ ব্যাপারে বিএনপির সাবেক সভাপতি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া আছে পৌর, উপজেলা ও জেলা বিএনপির কমিটিতে এক নেতা এক পদ পাবেন। একজন নেতা একের অধীক পদ পাবেন না। যদি কোন নেতা একের অধীক পদে থাকেন তবে সেটা অবৈধ হিসাবে বিবেচিত হবে। নতুন কমিটিতে এমন অনেক নেতা একাধিক পদে রয়েছেন যা অবৈধ। 

বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, টপ ফাইভ ( সভাপতি, ১ নং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১ নং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক) পদে দলের এমন নির্দেশনা আছে। অন্যান্য পদে নেই। দলে অপ্রাপ্ত বয়সীদের পদ দেওয়া নিয়ে তিনি বলেন ১৮ বছর হলেও যে কেউ বিএনপির সদস্য হতে পারবে। তিনি বলেন যারা জেলা বিএনপির কমিটি নিয়ে প্রশ্ন তুলছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন তারা বিএনপির ভালো চান না।

সর্বশেষ সংবাদ

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব, ভূ-রাজনীতি নিয়ে আলোচনা নয়: পররাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

কোনো কথা বলব না, নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিস আলমের গাড়িতে হামলা চালানো হয়েছে এবং গাড়িবহরের কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জে এ ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

শেখ হাসিনা যেখানে নামবে সেখানেই তার ফাঁসি বাস্তবায়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বিভিন্ন মহলে যে আলোচনা চলছে, তা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এবং দাবি করেন, দেশে তার ফিরে আসার কোনো সুযোগ নেই। সোমবার বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রেজিস্ট্রি অফিসসংলগ্ন সিএনজি স্ট্যান্ডে ‘বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠন’ শীর্ষক জুলাই জাগরণ অনুষ্ঠানে

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নতুন ভিডিও, মামলায় ঘিরে বাড়ছে গাজী নজরুলের সংকট

নারীকাণ্ডে বিতর্কের জেরে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব ভিডিও প্রকাশের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাকে নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিষয়টি এখন শুধু দলীয় শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং সংসদ, সংবিধান ও আইনি বিতর্কেও রূপ নিয়েছে। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

ভুল হতে পারে, তবে অন্যায়ের সঙ্গে আপস নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের সংগঠন নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি বা বিচ্যুতি ঘটতে পারে। তবে অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে দল কোনোভাবেই আপস করবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলাম বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত ওই বৈঠকের পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৪টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের