শনিবার, ১৮ জুলাই, ২০২৬৪ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

'বিএনপি'র মহাসমাবেশ ফ্লপ : তথ্যমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ২৩:৩৩

শেয়ার করুনঃ
'বিএনপি'র মহাসমাবেশ ফ্লপ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তিন মাস হাঁকডাক করে মহাসমাবেশ নাম দিয়ে চট্টগ্রামে একটি 'ফ্লপ সমাবেশ' করেছে। 

তিনি বলেন, 'বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের চট্টগ্রামে এনে হোটেল ভাড়া করে রেখেছে। পরদিন তাদের নিয়ে সমাবেশ করেছে। চট্টগ্রামে জব্বারের বলী খেলায়ও এর চেয়ে অনেক বেশি মানুষ হয়। এই সমাবেশে সাধারণ মানুষের কোন সম্পৃক্ততা ছিল না।' 

আরও

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

শেখ হাসিনাসহ ১০ পলাতকের বিরুদ্ধে রেড নোটিশ চাইল দুদক

শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, বিএনপি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়ে নগরীর পোলোগ্রাউন্ডে বুধবার একটি সমাবেশ করেছে। তারা চট্টগ্রামসহ সমগ্র দেশে নৈরাজ্য সৃষ্টির একটি ছক এঁকেছে। সেই প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে করণীয় সম্পর্কে আলোচনার জন্য আজকে আমরা বসেছি। 

আরও

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

তথ্যমন্ত্রী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ড. হাছান বলেন, চট্টগ্রামে সমাবেশের জন্য বিএনপি দীর্ঘ তিন মাস ধরে প্রস্তুতি নিয়েছে। তারা বলেছিল, পনের লাখ মানুষ হবে। কিন্তু তারা পলোগ্রাউন্ড মাঠের চল্লিশ শতাংশ পেছনে রেখে মঞ্চ করেছে। আর চট্টগ্রাম থেকে ১৮০ কিলোমিটার দূরের কক্সবাজার, ২৫০ কিলোমিটার দূরের টেকনাফ থেকেও মানুষ এনেছে। তবুও মঞ্চের সামনের অংশের অর্ধেকও পূর্ণ হয়নি। অর্থাৎ পলোগ্রাউন্ড মাঠের একতৃতীয়াংশও ঠিকমত পূর্ণ হয়নি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে নিয়ে রাজনীতি করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমরা চট্টগ্রামের প্রত্যেকটি উপজেলা ও থানায় জনগণকে নিয়েই গণসমাবেশ করবো। তার পরবর্তীতে চট্টগ্রাম শহরে জেলা সমাবেশ করবো। তখন আপনারা দেখবেন ইনশাল্লাহ আমাদের সমাবেশ কেমন হয়।

'বিএনপি সন্ত্রাস নৈরাজ্যের পথেই হাঁটছে' উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা যাতে কোন সংঘাত সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে আমাদের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছি। সংঘাত সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে কঠোর জবাব দেয়া হবে।

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামের সংসদ সদস্যদের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, মোসলেম উদ্দিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান মিতা, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, দিদারুল আলম, খাদিজাতুল আনোয়ার সনি সভায় যোগ দেন।   

স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, উত্তর জেলার সভাপতি এম এ সালাম সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

গোয়ালন্দে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক চিহ্নিত করে মেরামতের নির্দেশ

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

টানা বৃষ্টিতে ভিজে ক্ষতিগ্রস্ত কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ দলিলপত্র

সর্বশেষ সংবাদ

কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, নিহত দুই আহত বারো

কনে নিয়ে ফেরার পথে খাদে মাইক্রোবাস, নিহত দুই আহত বারো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

বন্যার আশঙ্কায় কাপ্তাই বাঁধের ষোলো গেট খুলে দেওয়া হলো

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

সাত বছরে ঊনআশি পুলিশ সদস্যের আত্মহত্যা, উদ্বেগ বাড়ছে

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে নতুন অভিযান যুক্তরাষ্টের

ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে নতুন অভিযান যুক্তরাষ্টের

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

ফাইনালের আগে মেসির পাশে বেকহ্যাম, স্পেনে আস্থা কাকার

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে পথসভা ও পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাত আটটার দিকে হিলি বাজারের গোডাউন মোড়ে অনুষ্ঠিত পথসভায় দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বক্তব্য দেন। পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, দেশের প্রায় ১ হাজার ৪০০

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়