বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬৮ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১:৫৩

শেয়ার করুনঃ
ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আট জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলাটি লালবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর লালবাগ থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আরও

ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

এর আগে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

আরও

কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করল জনগণপন্থি প্ল্যাটফর্ম এনপিএ

কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করল জনগণপন্থি প্ল্যাটফর্ম এনপিএ

মামলার অপর আসামিরা হলেন-নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
মামলা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নির্দেশে রাত ১০টার সময় আনিকা তাবাসুম স্বর্ণাসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন দেশীয় অস্ত্রসহ বাদী জান্নাতুল ফেরদৌসের রুমে প্রবেশ করে। অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকে। কিন্তু ওই সময় জান্নাতুলকে না পেয়ে তার আসবাবপত্র ভাঙচুর করে এবং তার ওয়ারড্রপে থাকা চিকিৎসার ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ (মূল্য ৩৪ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। রুমে বাকিদের জীবননাশের হুমকি দেয়।

খবর পেয়ে জান্নাতুল রুমে আসার পথে আয়শা হলের সামনে রিভা-রাজিয়াসহ আট আসামি তাকে ঘিরে ধরে। এরপর রিভা তার হাতে থাকা হকিস্টিক দিয়ে আঘাত করে। আর রাজিয়াসহ বাকি আসামিরা তার গলায় ওড়না পেঁচিয়ে দুদিক থেকে টান দেয়। এ সময় জান্নাতুল মাটিতে লুটিয়ে পরলে মৃত ভেবে আসামিরা তাকে ছেড়ে যায়। পরে তার হাত থেকে ২০ হাজার টাকার মোবাইল ফোন, গলায় থাকা ৩৫ হাজার টাকার স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। 

খবর পেয়ে হলের দায়িত্বপ্রাপ্ত ম্যাডামরা জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। পরে ক্যাম্পাস না ছাড়লে তার জীবনে শেষ করে দেবে মর্মে হুমকি দেয়।  

এদিকে, ওই ঘটনায় লালবাগ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয় বলে বাদী জানান।

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার

গোয়ালন্দে পুলিশের অভিযানে ১২ আসামি গ্রেফতার

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কাউখালী-স্বরূপকাঠি বেইলি ব্রিজে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

কারাগারে বিএনপি কর্মির অস্বাভাবিক মৃত্যু, নির্যাতনের অভিযোগ উঠলো

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

পে-স্কেল পুনর্গঠনে সরকারি চাকরিজীবীদের জন্য আশার বার্তা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

ই-বেইল বন্ডে জামিন প্রক্রিয়ায় গতি জামিন পেলেই ছাড়-আইন উপদেষ্টা

জনপ্রিয় সংবাদ

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

চিকিৎসাধীন অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ ২০ মে

ইরানে হামলা না চালানোর বার্তা ট্রাম্পের! সংযত হওয়ার আহ্বান

ইরানে হামলা না চালানোর বার্তা ট্রাম্পের! সংযত হওয়ার আহ্বান

ক্রিকেটারদের বয়কটে স্থগিত বিপিএল, অচল বিসিবি

ক্রিকেটারদের বয়কটে স্থগিত বিপিএল, অচল বিসিবি

বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

বাংলাদেশ সংকট না মিটলে বিশ্বকাপে না–ও খেলতে পারে পাকিস্তান

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেলেন ফুটবল প্রতীক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ফুটবল হাতে পেয়েছেন। শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে প্রতীক সংগ্রহের পর তিনি বিষয়টি সামাজিক মাধ্যমে জানান। প্রতীক পাওয়ার পর তাসনিম জারা সাংবাদিকদের বলেন, নির্বাচনী এলাকার খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় প্রায় প্রতিদিনই তারা জিজ্ঞেস করতেন

আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশ থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।

আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশ থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে।

জাতীয় নির্বাচনের আগে দেশের ভবিষ্যতকে কঠিন পরীক্ষার সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আসন্ন নির্বাচনে নির্ধারিত হবে দেশ উদার গণতান্ত্রিকদের হাতে থাকবে নাকি উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধীদের দখলে যাবে। মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় ফখরুল অভিযোগ করেন, বিএনপি বিপুল ব্যবধানে জয় পাবে, সেজন্য বিরোধীরা নানা ধরণের প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ড শুরু করেছে। তিনি উল্লেখ করেন, সবচেয়ে

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ নেতাকে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্বঘোষিত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে অংশ না নেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন হল শাখার ৩৩ জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শাখা ছাত্রদল। সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাতের দিকে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের নির্দেশনায় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত নোটিশ

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য দুই দিনের বিশদ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। বিএনপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ ও ২০ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরীতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। কর্মসূচির মূল আকর্ষণ হবে

গুম-খুনেও গুপ্ত রাজনীতিতে যায়নি বিএনপি কর্মীরা: তারেক রহমান

গুম-খুনেও গুপ্ত রাজনীতিতে যায়নি বিএনপি কর্মীরা: তারেক রহমান

গুম, খুন ও নির্যাতনের মতো দমন-পীড়নের পরও বিএনপির নেতাকর্মীরা কৌশলের নামে কখনো গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যারা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আপসহীন থাকতে পারে, সেই দলকে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা সম্ভব নয়।” শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের