বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

জনগণের শক্তিকে ভয় পায় বলেই সমাবেশে বাঁধা সৃষ্টি করেছে সরকার : গয়েশ্বর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ০:৫৭

শেয়ার করুনঃ
জনগণের শক্তিকে ভয় পায় বলেই সমাবেশে বাঁধা সৃষ্টি করেছে সরকার : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার জনগণের শক্তিকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশের আয়োজন গুলোতে বাধা সৃষ্টি করেছ। নওগাঁ জেলা বিএনপির ডাকা জনসমাবেশে বিপুল পরিমাণ জনগণের উপস্থিতি টের পেয়ে ১৪৪ ধারা জারি করে এই সরকার আবার প্রমাণ করলো তারা বাকস্বাধীনতায় বিশ্বাস করে না।

বিএনপির সমাবেশ ঘিরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে  আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নওগাঁ পৌর এলাকার বহিরে নওগাঁ - শান্তাহার রোডের মল্লিকা ইন কনভেনশন সেন্টার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গয়শ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। 

আরও

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

এসময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ( মঙ্গলবার ) দুপুর ২টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু একই সময় একই স্থানে জেলা যুবলীগও সভা আহ্বান করে। এরপর জেলা বিএনপি শহরের এটিম মাঠে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়। সেখানে জেলা ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা দেয়। তার পরিপ্রেক্ষিতে প্রশাসন পুরা পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। এসবের অর্থ কি, দেশবাসী সব বোঝে। বিএনপির সমাবেশ বিপুল জনসমাগমের উপস্থিতি হবে, সেটা টের পেয়ে সরকার পরিকল্পিত ভাবে নাটক সৃষ্টি করে ১৪৪ ধারা জারি করেছে।

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহতু আজকে আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। তাই আগামীতে অনুমতি ছাড়াই এই নওগাঁতে সমাবেশ করা হবে। সেই ধরণের মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাদের। স্থগিত হওয়া এই সমাবেশ যে কোন সময় ডাকা হতে পারে। সেই সমাবেশ সফল করতে প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

জনগণের শক্তিসমাবেশে বাঁধা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরকারকে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করার আহ্বান জানিয়ে গয়েশ্বর চদ্র বলেন, সময় থাকতে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনর পরিবেশ সৃষ্ঠি করুন। তা না হলে পালাবার পথটুকুও পাবেন না। এরই মধ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই পথও বন্ধও করে দিতে শুরু করছে।

সংবাদ সম্মলন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক চন্দন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, শফিউল আজম (ভিপি) রানা সহ জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল (সোমবার) দুপুরে একই স্থানে একই সময় বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগের সভা আহ্বায়ন করায়  শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সোমবার বিকেল ৩টা থেকে আগামীকাল (বুধবার) বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। ১৪৪ ধারা জারির পর গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে পূর্বঘাষিত স্থানে সমাবেশ আয়োজনের ব্যাপারে অনড় থাকার ঘোষণা দেয় জলা বিএনপি। তবে রাত সাড়ে ১১টায় সমাবেশ স্থগিত করার ঘোষণা দেয় জেলা বিএনপি।

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

কোনো ধরনের গ্রুপিং রাজনীতি বা ‘ভাই মেইনটেইন’ সংস্কৃতির আর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তিনি বলেন, অতীতে ছাত্ররাজনীতিতে প্রচলিত গ্রুপিং ও ব্যক্তিনির্ভর রাজনীতির অবসান ঘটেছে এবং এসব রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের ছাত্রশূন্য অবস্থায় পড়তে হবে। বুধবার (৬ মে) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত জাতীয় ছাত্রশক্তি দেবীদ্বার উপজেলা

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

শাপলা চত্বর ঘটনার নিরপেক্ষ তদন্ত কমিশন দাবি শফিকুর রহমানের

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৫ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ওই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন এখন সময়ের দাবি। তিনি ২০১৩ সালের শাপলা চত্বর অভিযানকে দেশের ইতিহাসে ‘বেদনাবিধুর ও

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ‘ভণ্ডামি’ অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেছেন, সংসদে দাঁড়িয়ে মন্ত্রী নিজেই সরকারের রাজনৈতিক দুর্বলতা প্রকাশ করেছেন। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজিত জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ে

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের আজ শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এ অবস্থিত শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করানো হবে। শপথ অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে সংসদের কার্যক্রমে যুক্ত হচ্ছেন ৪৯ জন নারী সংসদ সদস্য। এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

সারাদেশে একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও সংগঠন শক্তিশালী করতে বড় ধরনের সাংগঠনিক পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর এবং জেলা পর্যায়ে একযোগে ২৯টি নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কয়েকটিকে পূর্ণাঙ্গ রূপ