
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৯:৪৩

শেখ হাসিনার অডিও বার্তা এবং রাজনৈতিক তৎপরতা নিয়ে ভারতের অবস্থানকে ‘দ্বিমুখী আচরণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত থেকে শেখ হাসিনার বিভিন্ন অডিও বার্তা প্রচার এবং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য ভারতের অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
