
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:৫১

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
