শনিবার, ১০ অক্টোবর, ২০২৬২৬ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

দেশে বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত : রিজভী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৪৬

শেয়ার করুনঃ
দেশে বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা যারা বিরোধী রাজনীতি করি, আমরা রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা— জলে কুমির ডাঙায় বাঘ। তারপরও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াই।’

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।

আরও

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

এ সময় রিজভী আরো বলেন, ‘দেশে বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। সভায় উপস্থিত কেউ কেউ ৩০ থেকে ৪০, কেউ ১০০ থেকে দেড়শ মামলা নিয়ে কারাগারে যাচ্ছেন, এমনকি কেউ দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন ও রাত কাটছে এক রকম ভয়াবহতায়। তবুও বিএনপির নেতাকর্মীরা জনগণের দুঃখে-কষ্টে তাদের পাশে আছে।’

আরও

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

নির্বাচন কমিশন ও প্রতিমন্ত্রীকে ঘিরে পাটওয়ারীর ‘হা-ডু-ডু’ মন্তব্য

রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের হার বাংলাদেশে। উন্নয়ন তো হবে মানুষের কর্মসংস্থানের জন্য। দুই-একটা ফ্লাইওভার দেখিয়ে উন্নয়ন দেখাচ্ছেন? আপনারা জানেন, আজ যে শিশু জন্মলাভ করছে, তার ২৩ হাজার টাকার ওপরে ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করছে।’

জাতীয়
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

বিএনপির এই নেতা বলেন, ‘হঠাৎ করে একটি টেলিভিশনের সংবাদে দেখলাম, বাংলাদেশ ব্যাংকের রাজস্ব থেকে এক লাখ ৬২ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, তারপর সরকারের পক্ষ থেকে মিডিয়ার উপর চাপ প্রয়োগ করে ওই সংবাদটি বন্ধ করে দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এই ঘটনাটি প্রচার করলে সরকারের রুই, কাতলা, মৃগেল সব বেরিয়ে পড়বে। এই কারণে গোয়েন্দারা চাপ দিয়ে সংবাদটির প্রচার বন্ধ করে দিয়েছে। যতটুকু প্রচার হয়েছে, তাতেই বোঝা গেছে থলের বিড়ালটি কী অবস্থায় রয়েছে।’

রিজভী বলেন, ‘এই তথাকথিত উন্নয়নের নামে লোপাট করেছেন, দিনের ভোট রাতে করেছেন, ভোটারদের ভোট দিতে দেননি, আপনারা উন্নয়নের কথা বলছেন, এই উন্নয়নের টাকা জনগণের কাছে যায়নি, গেছে আপনাদের সম্রাট, আপনারদের খালেদ-শামীম, আপনারদের মন্ত্রীর কাছে, এমপির কাছে।

তারা এই উন্নয়নের টাকা লোপাট করে মালয়েশিয়া, কানাডায় বাড়ি বানিয়েছেন। জনগণ এই সরকারের কাছে কোনো উপকারই পায়নি।’শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি মেহেদী হাসান এলিজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ তালুকদার,

তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।

গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মাঝে এ সময় শীতবস্ত্র বিতরণ করেন রুহুল কবির রিজভী।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

বাংলাদেশ-নেপালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে ভারতে রাজপথে নামার আহ্বান

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির আন্দোলনে আটক কেজরিওয়াল

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

দিল্লিতে আটক সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সঙ্গে দুই নেতা

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

আবরার হত্যা নিয়ে শিশির মনিরদের কঠোর সমালোচনায় রাশেদ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরসহ জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। রাশেদ খাঁন বলেন, আবরারকে হত্যার পর শিশির মনিরদের ভূমিকা কী ছিল এবং তারা কেন নীরব ছিলেন—এ প্রশ্ন রয়েছে। তার

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কাজ করবে রিজভী

সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই, দাবি রাশেদের

বিএনপি বা অঙ্গসংগঠনের কেউ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কোনো ঝামেলায় জড়াননি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, কুষ্টিয়ার লালন শাহের মাজার থেকে ফেরার সময় কতিপয় ব্যক্তির সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এর সঙ্গে কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

মেজর আখতার এখন নির্যাতিত মানুষের নেতা: শফিকুর রহমান

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এখন শুধু জামায়াতে ইসলামীর নেতা নন, তিনি ভুক্তভোগী ও নির্যাতিত মানুষেরও নেতা হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারের মধুবাগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেজর আখতারুজ্জামানের গ্রেপ্তার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে অনিয়ম ও হয়রানির প্রতিবাদ করায়