শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আওয়ামী লীগের উপ-কমিটিতে শেরপুরের আবদুল মজিদ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৯:৫৮

শেয়ার করুনঃ
আওয়ামী লীগের উপ-কমিটিতে শেরপুরের আবদুল মজিদ

আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ পেলেন শেরপুরের আবদুল মজিদ। তিনি দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য পদ পেলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব আবদুল মজিদ। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৭ জানুয়ারি রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপ-কমিটির তালিকা চূড়ান্ত করে তা প্রকাশ করেন। এতে সদস্য পদ পেয়েছেন সাংবাদিক নেতা আবদুল মজিদ।

আরও

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

আওয়ামী লীগ ফিরবে, মন্ত্রী হবেন মাশরাফি: রাশেদের দাবি

শেরপুরের কৃতি সন্তান আবদুল মজিদের গ্রামের বাড়ি সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রামে। ঢাকা বিশববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সম্মান ও স্নাতকোত্তর করেন তিনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পেশাদারিত্বের সঙ্গে দেশের বিভিন্ন গণমাধ্যমে কূটনীতি বিষয়ক সাংবাদিকতার পাশাপাশি আবদুল মজিদ প্রতিষ্ঠা করেছেন দেশের সর্বপ্রথম কূটনীতি বিষয়ক অনলাইন নিউজপোর্টাল ‘দি ঢাকা ডিপ্লোম্যাট’। বর্তমানে নিউজ পোর্টালটি সম্পাদনা করছেন তিনি। এর আগে কূটনৈতিক বিটের রিপোর্টার হিসেবে দৈনিক সংবাদ, দৈনিক সমকাল ও বৈশাখী টেলিভিশনে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক আবদুল মজিদ। ছিলেন কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি-ডিক্যাব'এর সাধারণ সম্পাদক।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লীডারশীপ প্রোগ্রাম-আইভিএলপি'-তেও অংশগ্রহণ করেন। এছাড়া তিনি ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশ দুটি সফর করেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সাংবাদিক মজিদ সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজব্রতও পালন করেছেন। সাংবাদিক ও আওয়ামী লীগের এই নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে আজারবাইজান সফর করেছেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

বাংলাদেশ সহ এর প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোর আ লিক রাজনীতি ও বিদেশনীতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে বিশ্লেষণধর্মী মতামত দিয়ে থাকেন আবদুল মজিদ। আগের বারের উপ-কমিটিতে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে এবারও তাকে সদস্য পদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

বর্ষীয়ান কূটনীতিক মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান, ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যদের ছাড়াও মোট ৪৪ জন সদস্য নিয়ে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি গঠিত হয়েছে। ২০২২ সাল পর্যন্ত এ উপ-কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সর্বশেষ সংবাদ

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

মোরগ পোলাও খেয়ে অচেতন নিরাপত্তাকর্মীরা, ধানমন্ডিতে জুয়েলার্স থেকে ২ হাজার ভরি গয়না লুট

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনী আস্থা অর্জন করেছে, অস্থিরতা ঠেকাতে প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

চা-বাগানে ভোট উৎসব, দুপুরে অর্ধেক ভোটগ্রহণ সম্পন্ন

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

রাজাপুরে আগুনে ব্যবসায়ীর দোকান গোডাউন পুড়ে ছাই

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় তামাক উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় উপেক্ষায় পুরোনো ফ্যাসিস্টদের ফেরার আশঙ্কা

গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ না করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান। জামায়াত আমির বলেন, সংবিধান সংশোধন নয়, গণভোটের রায় অনুযায়ী সংস্কার করতে হবে। কোনো কিছুর বিনিময়ে জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরে আসবে

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কর্মীদের ওপর হামলার প্রতিশোধে দল ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘একটা মারলে দুইটা মারব।’ গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরেন আমির হামজা। রাত ৯টার

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

বিএনপির তৃণমূল তৎপরতা বাড়াতে বিশেষ টিমে পাঁচ নেতা

দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর দায়িত্ব পেয়েছেন বিএনপির পাঁচ নেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ টিমের সদস্য হিসেবে তারা এ দায়িত্ব পালন করছেন। বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

দেশের সব জেলায় আজ বিক্ষোভ করবে জামায়াত

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই কর্মসূচিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগও তুলে ধরবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে বাংলাদেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পাহারা দেবেন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। ইশরাক হোসেন