
প্রকাশ: ৬ এপ্রিল ২০২০, ১৭:৩২

ভারতে ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী মোট করোনা আক্রান্ত হয়েছেন চার হাজার ২৯৮ জন।ভারতের অন্তত ২১টি রাজ্যে এক হাজার ৯৫ জন তাবলিগ জামাতের মুসল্লির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
আলোচনা প্রসঙ্গে মোদি বলেছেন, আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত-মার্কিন অংশীদারিত্বের পুরো শক্তি মোতায়েন করতে সম্মত হয়েছি।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে রোববার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দেয় দেশটি।
