
প্রকাশ: ২৯ জুন ২০১৯, ০:৪৩

কুকুর কামড় দিয়েছে এক নারীকে। জ্বালাযন্ত্রণা নিয়ে দৌড়ে হাসপাতালে ছুটেছিলেন তিনি। চিকিৎসকের কাছে গিয়ে পুরো বিষয়টি জানান তিনি। কিন্তু চিকিৎসক যে পরামর্শ দিলেন, তা শুনে চক্ষু চড়কগাছ রোগীর। যা নিয়ে রীতমতো হইচই শুরু হয়েছে। ওই নারীর বাড়িতে পোষা কুকুরই কামড়ে দেয় তাকে। ভারতের রাজস্থানের আজমেরের সরকারি হাসপাতালে যান তিনি। চিকিৎসককে রোগী বলেন, পায়ে কুকুর কামড়েছে। খুব ব্যথা হচ্ছে।’ তার অভিযোগ, যন্ত্রণায় যখন ছটফট করছেন তিনি, তখন চিকিৎসকের মুখে ছিল চওড়া হাসি। মজার ছলে কুকুরে কামড়ানোর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য পাল্টা কুকুরকে কামড়ে দেয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব