মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২৫ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

এলওসিতে ভারত-পাকিস্তান গোলাগুলি, দুই দেশের সম্পর্ক উত্তপ্ত

সোমেন সাহা
সোমেন সাহা-(কোলকাতা), স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১১:২৩

শেয়ার করুনঃ
এলওসিতে ভারত-পাকিস্তান গোলাগুলি, দুই দেশের সম্পর্ক উত্তপ্ত
ভারত-পাকিস্তান গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের উত্তেজনা দেখা দিয়েছে জম্মু-কাশ্মীরের সীমান্তে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোল (এলওসি) অঞ্চলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সামরিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রথমে পাকিস্তানি সেনারা ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়, এরপর ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছোড়ে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, তারা সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছিল এবং পাকিস্তানের গুলির জবাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই গোলাগুলিতে কোনো পক্ষের হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার পারদ অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।

এই গোলাগুলির ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন এর মাত্র কয়েকদিন আগেই ভারতের জম্মু-কাশ্মীরের পাহেলগামে একটি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। ওই ঘটনার জন্য ভারত সরকার সরাসরি পাকিস্তানকে দায়ী করে। তবে পাকিস্তান সরকারের দাবি, এটি একটি সাজানো হামলা এবং ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ হিসেবে এটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি ঘোরাতে পরিচালিত হয়েছে।

আরও

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা

ভারতীয় ভিসা ফি বাড়লো দ্বিগুণ, বাংলাদেশিদের জন্য সীমিত সুবিধা
এই হামলার পরপরই ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়। ফলে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়ে পড়ে এবং সীমান্ত পরিস্থিতিও অস্থিতিশীল হতে শুরু করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
পালটা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কঠোর পদক্ষেপ নেয়। তারা ভারতীয়দের জন্য ভিসা বাতিল করে, ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করে দেয় এবং ভারতের বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে অঞ্চলজুড়ে একধরনের অঘোষিত কূটনৈতিক ও বাণিজ্যিক যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমান্ত উত্তেজনা আবারও নতুন মোড় নিতে পারে। বিশেষ করে সাম্প্রতিক হামলা ও কূটনৈতিক উত্তেজনার কারণে সীমান্তে সামরিক সংঘাতের আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারত-পাকিস্তান গোলাগুলিএলওসিসীমান্ত উত্তেজনাপাহেলগাম হামলা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দুই দেশের সরকারকে শান্তিপূর্ণ উপায়ে আলোচনায় বসে সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা অনেকটাই ভারত-পাকিস্তানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

আরও

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

সায়েদাবাদে থাকবে শুধু সিটি বাস, আন্তঃজেলা যাবে কাঁচপুরে

এ সম্পর্কিত আরও পড়ুন

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার ধারাবাহিক দাবির মধ্যে ভারতের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যর্পণের বিষয়ে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত নয়, শেষ পর্যন্ত ভারতের আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভারতীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ এলে সেটি দেশটির বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগগুলো ভারতের আইন অনুযায়ীও অপরাধ হিসেবে

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

সর্বশেষ সংবাদ

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

গভীর সমুদ্রে জেলের জালে কালো দাতিনা, ৪০ হাজারে বিক্রি

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

রাত নামলেই মৌলভীবাজারের বনে সক্রিয় গাছ চোর চক্র, হুমকিতে পরিবেশ

বিষখালীর ভয়াবহ ভাঙনে হুমকিতে নলছিটির চার শিক্ষাপ্রতিষ্ঠান

বিষখালীর ভয়াবহ ভাঙনে হুমকিতে নলছিটির চার শিক্ষাপ্রতিষ্ঠান

দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে যৌনকর্মীর মৃত্যু

দৌলতদিয়া যৌনপল্লীতে কথিত প্রেমিকের মারধরে যৌনকর্মীর মৃত্যু

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত হয়েছে: রিজভী