মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রতিবেশী

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা: নিহত ২৬, দায় স্বীকার টিআরএফ-এর

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১:৫১

শেয়ার করুনঃ
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা: নিহত ২৬, দায় স্বীকার টিআরএফ-এর
পেহেলগাম হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই ‘পর্যটক’ পরিচয়ে সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। তবে এই হামলাকে কেন্দ্র করে পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

কাশ্মীরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিসটেন্স ফোর্স (টিআরএফ) হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে দাবি করে, তারা সাধারণ পর্যটকদের টার্গেট করেনি। নিহতরা নাকি ছিল ভারতীয় নিরাপত্তা বাহিনীর গোপন সদস্য, যারা পর্যটকের ছদ্মবেশে কাশ্মীরে প্রবেশ করে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত ছিলেন।

আরও

বাঙালি হেনস্তার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের পদযাত্রা, মমতার কড়া বার্তা বিজেপিকে

বাঙালি হেনস্তার প্রতিবাদে কলকাতায় তৃণমূলের পদযাত্রা, মমতার কড়া বার্তা বিজেপিকে

বিবৃতিতে আরও বলা হয়, টিআরএফ কাশ্মীরে তাদের কার্যক্রম আরও জোরদার করবে এবং এমন হামলা চলতেই থাকবে। তারা নয়াদিল্লির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের ‘প্রশ্নবিদ্ধ’ নীতির জবাব এভাবেই দেওয়া হবে।

গোষ্ঠীটি পরিষ্কার জানিয়ে দেয়, এই হামলা শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকার নয়, বরং সেই সব পক্ষের বিরুদ্ধে যারা সরকারের কাশ্মীর নীতিকে সমর্থন করে। এমনকি তারা আগাম হুমকির ভাষায় বলে, পরবর্তীতে আরও বড় ধরণের প্রতিরোধের জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

পেহেলগাম হামলাকাশ্মীর টিআরএফভারতের নিরাপত্তা হুমকি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

ভারত সরকার এখনো পর্যন্ত টিআরএফের এই দাবি কিংবা বিবৃতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার পর কাশ্মীর নিয়ে ভারতের কৌশলে নতুন পরিবর্তন আসতে পারে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

হামলার পরদিন বুধবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত দিয়ে দেশটির বিরুদ্ধে পাঁচটি কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এই সিদ্ধান্তগুলোর মধ্যে সীমান্ত নজরদারি বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার করা এবং কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি আরও শক্তিশালী করা অন্যতম। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ তৈরির পরিকল্পনাও করা হচ্ছে।

এই ঘটনার পর পেহেলগাম ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পর্যটকদের চলাচলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী এবং আধা-সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

বগুড়া-৬ আসন ছাড়লেন তারেক রহমান, চিঠি ইসিতে

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি প্রতিনিধিদল

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

খামেনির সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী ট্রাম্প

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক, কারাদণ্ড

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

পাঁচবিবিতে জি-৩ রুই মাছ চাষে প্রদর্শনী ফলাফল উপস্থাপন

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

এ সম্পর্কিত আরও পড়ুন

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়লো

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু ভারতবিরোধী মনোভাব এবং ভূ-রাজনৈতিক টানাপড়েনের মধ্যেও নয়াদিল্লি বাংলাদেশের জন্য অর্থ সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ২০২৬ অর্থবছরের ভারতের কেন্দ্রীয় বাজেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দ ছিল ৩৪ কোটি ৪৮ লাখ রুপি। অর্থাৎ নতুন বরাদ্দ প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতে ‘আই লাভ মুহাম্মদ’ সমর্থনে প্রতিবাদ, পুলিশি লাঠিচার্জে উত্তেজনা

ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় দেখা যায়। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থনে আয়োজন করা হয় এবং মুসলমান সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রদর্শনের উদ্দেশ্য বহন করে। ঘটনার সূত্রপাত কানপুর থেকে, যেখানে গত ৪ সেপ্টেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী শোভাযাত্রার সময় একটি তাঁবুর ওপর ‘আই

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় আসামের এনআইটি ৫ জনকে বহিষ্কার

ভারতের আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি) বাংলাদেশি পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তারা তাদের সহপাঠী বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে শাস্তি পেয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা গত ১২ সেপ্টেম্বর হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং শীঘ্রই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার সূত্রপাত ৯ সেপ্টেম্বর। তৃতীয় বর্ষের একদল বাংলাদেশি শিক্ষার্থী তাদের ফাইনাল বর্ষের সহপাঠীদের ওপর হামলা

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন শুল্কে ভারতীয় রপ্তানি বিপর্যয়, বিধ্বস্ত ভারতীয়রা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে। এতে ভারতের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতের ওপর বড় চাপ পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চিংড়ি, রত্ন ও গয়নার রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্পকারখানাগুলো সমস্যায় পড়েছে এবং শ্রমিকদের বেতন দেওয়াও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তামিলনাড়ুর তিরুপ্পুরে তৈরি পোশাক কারখানায়

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাইদ হত্যার আসামি রংপুরের সাবেক এসিপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারায় থাকা বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে