শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬২৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

টাকা নিয়ে বিতর্কিতদের কাছে কমিটি বিক্রি করছেন ছাত্রদলের মিঠু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২০, ২০:৫১

শেয়ার করুনঃ
টাকা নিয়ে বিতর্কিতদের কাছে কমিটি বিক্রি করছেন ছাত্রদলের মিঠু
বাংলাদেশের রাজিনিতির সাথে মধুর সম্পর্কে সম্পর্কিত হয়ে আছে ছাত্র রাজনীতি । সেই স্বাধীনতার আগ থেকে সকল আন্দোলন সংগ্রাম এমনকি স্বাধীনতার সম্মুখ সময়ে ছিল ছাত্র রাজনীতির নেতারা । কিন্তু বর্তমানে সেই ছাত্র রাজনীতির জৌলুসে কিছু ভাটা পরেছে । উল্লেখ বর্তমানে দেখা যায় ছাত্র নয় এমনরাই ছাত্র রাজনীতির পোস্ট পেয়ে যাচ্ছে । ঠিক তেমনি বিবাহিত, মাদক মামলার আসামি এবং ছাত্রলীগ-ছাত্র সমাজের সঙ্গে যুক্তদের নিয়ে বরিশালের ১০ উপজেলা ও ছয় পৌর ছাত্রদলের কমিটি গঠনের তোড়জোড় চলছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ ছাত্র দলের বরিশাল জেলার নেতাদের বিরুদ্ধে। একাধিক উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা অভিযোগ করেছেন, পাঁচ সদস্যের বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু পৌর ছাত্রদলের কমিটি গঠন করতে অর্থবাণিজ্যে নেমেছেন। এ কারণে যোগ্যরা পদবঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে জেলার সব উপজেলা এবং পৌর ছাত্রদলের ত্যাগী ও যোগ্য নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এসব অভিযোগের প্রতিবাদে গত রোববার নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে মানববন্ধন করেন জেলা সভাপতি মাহফুজ আলম মিঠুর অনুসারীরা। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেন বানারীপাড়া, মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার ছাত্রদল নেতারা। জেলা সভাপতি মাহফুজ আলম মিঠুর বিরুদ্ধে ওঠা অভিযোগ অসত্য দাবি করেন বক্তারা। তারা জানান, সংগঠনের প্রতিপক্ষ গ্রুপ তাদের স্বার্থ হাসিল করতে না পেরে কাল্পনিক অভিযোগ তুলছেন। তবে অন্য একটি পক্ষ ইনিউজকে বলেন তাঁরা বানবন্ধন করেছেন কেবল কেন্দ্রীয় নেতাদের গালাগালি দিতে । 

উপজেলা ও পৌর শাখায় পদপ্রত্যাশী নেতারা অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অথচ মইদুলকে উপজেলা ছাত্রদলের সভাপতি করতে চাচ্ছেন মাহফুজ আলম মিঠু। বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদে সাইদুল ইসলাম সোহাগকে চাচ্ছেন মিঠু। সোহাগও মাদক মামলার আসামি। হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে জেলা সভাপতির পছন্দ মনির নপ্তি। অথচ মনির বিবাহিত। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগও আছে।

আরও

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন

সাবরেজিস্ট্রার বদলিতে লটারি, ১৮ পদে নির্বাচিত ১৮ জন
বরিশাল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মহিউদ্দিন ঢালীর নাম চূড়ান্ত করার কথা বলা হচ্ছে। কারণ মহিউদ্দিন ঢালী জেলা সভাপতির ঘনিষ্ঠজন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতার সঙ্গে শহীদ মিনারে গিয়ে মহিউদ্দিন ঢালী ফুল দিয়েছেন- এমন ছবি রয়েছে উপজেলার শীর্ষ ছাত্রদল নেতাদের হাতে। তাদের দাবি, মহিউদ্দিন ছাত্রলীগের সঙ্গে যুক্ত। মুলাদী পৌর কমিটির সভাপতি পদে পছন্দ করা হয়েছে কবির মোল্লাকে। অথচ তিনি জাতীয় ছাত্র সমাজের সঙ্গে যুক্ত দীর্ঘদিন ধরে। মেহেন্দীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি করতে চাচ্ছেন শাহাদত হোসেন সোহাগকে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিজলা, মেহেন্দীগঞ্জ ও মুলাদীর একাধিক ছাত্রদল নেতা অভিযোগ করেন, ইনিউজ৭১ কে বলেন , জেলা সভাপতি মাহফুজ আলম মিঠু কোনো উপজেলায় সশরীরে গিয়ে সম্মেলন কিংবা সভা না করে , তার অনুগতদের দিয়ে একটা নামমাত্রে সভা করে ঢাকায় বসে অর্থবাণিজ্যের মাধ্যমে জেলার ১০ উপজেলা ও ছয় পৌর ছাত্রদলের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করছেন। বাকেরগঞ্জ ছাত্রদলের এক নেতা অভিযোগ করেন, কমিটিতে শীর্ষ পদ দেওয়ার কথা বলে বাকেরগঞ্জ ছাত্রদলের পাঁচ-সাতজন নেতার কাছ থেকে অর্ধলাখ করে টাকা নিয়েছেন সভাপতি মিঠু। তার বিরুদ্ধে অন্যান্য উপজেলা ও পৌর কমিটিগুলোতেও শীর্ষ পদ দেওয়ার নাম করে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

হিজলা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী ছিলেন আসাদুজ্জামান খান সজল , তিনি বয়সের জন্য যোগ্য নন এবারের কমিটিতে , তবে দীর্ঘ সময় ধরে তিনি ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতির সংগে নিজেকে যুক্ত রেখছেন । সেই তিনি ও ইনিউজকে বলেন , অভিযোগ করেন, আমার কাছে আমাদের দুর্দিনের কর্মীদের সভাপতি পদ দেওয়ার কথা বলে জেলা সভাপতি মাহফুজ আলম মিঠু ২ লক্ষ টাকা চেয়েছেন । মেহেন্দীগঞ্জের সভাপতি প্রার্থী মাসুদ রানার অভিযোগ, বিতর্কিত ও বিবাহিতদের নিয়ে মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন উপজেলা কমিটি করতে অর্থবাণিজ্য করেছেন জেলা সভাপতি মাহফুজ আলম। উপজেলা ও পৌর কমিটি করতে কেন্দ্রের যে নির্দেশনা রয়েছে জেলা সভাপতি তা অনুসরণ করছেন না।একই ধরনের অভিযোগ করেছেন হিজলার ছাত্রদল নেতা শাকিল তালুকদার ও মেহেন্দীগঞ্জের দেলোয়ার হোসেনও।

এসব অভিযোগের বিষয়ে জানার জন্য ইনিউজ৭১ মুঠো ফোন যোগাযোগ করেন , জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠুর সংগে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন , দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারি দলের এজেন্টরা তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সংগঠনের গঠনতন্ত্র মেনে সবক'টি উপজেলা ও পৌর শাখার কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। যারা অর্থবাণিজ্যের অভিযোগ তুলছেন সংগঠনে তাদের তেমন ভূমিকা নেই। অযোগ্য বলেই মিথ্যা ছড়াচ্ছেন।জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী বলেন, সভাপতি মাহফুজ আলম মিঠু বিতর্কিতদের নিয়ে উপজেলা ও পৌর কমিটিগুলো করছেন, এমন অভিযোগ পেয়েছি। এসব কমিটি করতে তিনি আর্থিক সুবিধা নিচ্ছেন বলে শুনেছি। অভিযোগুলো কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানানো হয়েছে।২০১৮ সালের ১৮ আগস্ট মাহফুজ আলম মিঠুকে সভাপতি এবং কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

আরও

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সর্বশেষ সংবাদ

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কোস্ট গার্ডের অভিযান: সেন্টমার্টিনে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ফেরির ধাক্কায় পন্টুন ভাঙল, দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান: মাটির নিচে মিলল তিন লাখ ইয়াবা

জনপ্রিয় সংবাদ

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

মমতাজ আওয়ামী লীগেও ছিল, এখন জামায়াতেও আসছে

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

এ সম্পর্কিত আরও পড়ুন

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

১৮ কোটি মানুষের পানির নিশ্চয়তায় বড় সমন্বিত উদ্যোগ সরকারের

সারাদেশের প্রায় ১৮ কোটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার সচিবালয়ে ইউনিসেফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, দূষিত ও জীবাণুযুক্ত পানি মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক আজ, উঠবে নানা গুরুত্বপূর্ণ দাবি

নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক। দুই দিনের এ বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এতে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন সমস্যা, পাটপণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক, স্থলবন্দরের জটিলতা এবং বাণিজ্য বাধার বিষয়গুলো তুলে ধরা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে আজ বৃহস্পতিবার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৫টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ তথ্য জানিয়েছেন। রাকিবুল ইসলাম রাকিব জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের সার্বিক বিষয় শুনবেন। বিশেষ করে আবরার হত্যা মামলার বিচার প্রক্রিয়া

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

রামপালের দ্বিতীয় ইউনিটের জমিতে সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট নির্মাণের জন্য প্রস্তুত করা জমিতে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৮ লাখ টাকা। বর্তমান রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। পরিকল্পিত দ্বিতীয় ইউনিটের কাজ এগোয়নি। ফলে উন্নয়নের জন্য প্রস্তুত করা

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গে যে আইনি ব্যাখা দিল ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন সম্পূর্ণ একটি আইনি বিষয়। এ ক্ষেত্রে নির্দিষ্ট আইনগত প্রক্রিয়াই অনুসরণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। সেই লক্ষ্যেই দুই দেশের মধ্যে আলোচনা