রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬৭ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

কলঙ্কিত রক্তক্ষরা জেল হত্যা দিবস; জাতীয় চার নেতা হত্যা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২০, ১৮:৩৩

শেয়ার করুনঃ
কলঙ্কিত রক্তক্ষরা জেল হত্যা দিবস; জাতীয় চার নেতা হত্যা

আজ সেই ৩ নভেম্বর বাঙালির ইতিহাসে আরেক কলঙ্কিত দিন রক্তক্ষরা জেল হত্যা দিবস। বাংলাদেশের জাতীয় ৪ নেতা... সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর এবং কামারুজ্জামান এই চারটি নাম বাংলাদেশের ইতিহাসে উজ্জল নক্ষত্রসম। এই চারজনকে ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা হয়তো সম্ভব না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন এই চারজন। বাঙালি জাতি আজো এই ৪ মহান নেতাকে জাতীয় চার নেতা হিসেবে চেনে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে ঘাতকের ব্রাশ ফায়ারে নির্মমভাবে নিতহ হতে হয় তাদের।

ভোর তখন প্রায় ৪টা। আঁধারে ঢাকা রাজধানী শহর। শীতের আগমনী ধ্বনি শোনা যাচ্ছে। শেষরাতে ভালো ঠান্ডা পড়ে। অন্ধকারের বুক চিরে শহরে টহল দিয়ে বেড়াচ্ছে ট্যাংক রেজিমেন্ট। এই গভীর রাতেই বঙ্গভবনের নিস্তব্ধতা চিরে বেজে উঠলো টেলিফোন। ফোনটা ধরলো বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশিদ খান। রশিদের ভাষায়- টেলিফোনের অন্যপ্রান্ত থেকে এক ভারী কণ্ঠে বলে উঠলো- “আমি ডিআইজি প্রিজন কথা বলছি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমি আলাপ করতে চাই।”

রশিদ এক মূহুর্ত ভাবলো, তারপর খন্দকার মোশতাককে লাইন দিলো। মোশতাক টেলিফোন ধরে ওপাশের কথা শুনলো নীরবে। তারপর বারকতক হ্যাঁ, হ্যাঁ করতে থাকলো, সায় দিলো কোন এক অন্যায় আবদারে।টেলিফোনে আলাপ যখন শেষ হলো তখন ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য রিসালদার মুসলেহউদ্দিন তার দলবল নিয়ে কেন্দ্রীয় কারাগারে প্রবেশের অপেক্ষায়। কারাগারের প্রবেশ করা নিয়ে ডিআইজি প্রিজনের সঙ্গে বাকবিতণ্ডা শেষে রাষ্ট্রপতির বিশেষ অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতর তারা যখন প্রবেশ করে, সময় তখন ভোর চারটা থেকে সাড়ে চারটা।

আরও

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা
নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের ভেতর পাগলা ঘন্টি বেজে ওঠে, বাজতেই থাকে। বাতাসে এক অশুভ গন্ধ ভেসে আসে। ইতিহাসের কালো অধ্যায়ের পাতাগুলো খুলে যায়, নীরবে সাক্ষী হতে, কিছুক্ষণ পরের এক নগ্ন নিষ্ঠুর প্রহসনের।কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি দুইটা সেলে বন্দী আছেন তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী। আওয়ামীলীগের চার কাণ্ডারী, স্বাধীনতা যুদ্ধকালীন চার মহীরূহ।রিসালদার মুসলেহউদ্দিন তার পেটোয়া বাহিনী নিয়ে এগিয়ে গেল এক নম্বর সেলের দিকে। চার নেতাকেই এখানে আনা হয়েছে ইতিমধ্যে। তাজউদ্দীন আহমদ বুঝতে পারেন, সময় সমাগত। আজ রাতেই ডাইরীর শেষ পাতা লেখা হয়ে যাবে। তিনি ওজু করে আসেন, কুরআন শরীফটা তাঁর পাশেই রাখা। সেটা খানিকটা উলটে দেখার সময়টা কি পাওয়া যাবে??

চিটাগাং
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
মনসুর আলী ঘটনা বুঝে উঠতে পারেন না, তিনি জিজ্ঞেস করেন, “কি ব্যাপার তাজউদ্দীন ভাই? এতো রাতে ঘন্টা বাজায় কেন? আর আমাদের এই সেলেই বা আনলো কিজন্যে?” তাজউদ্দীন কথা খুঁজে পান না, বলেন- “ওজু করে নেন মনসুর সাহেব।” ক্যাপ্টেন মনসুর আলী আরো বিভ্রান্ত হয়ে পড়েন।হায়েনার দল এসে পড়ে সেলের সামনে। ডিআইজি প্রিজন সেলের তালা খুলে দেন। তিনি নিজেও বুঝতে পারছেন না এতো রাতে অস্ত্র হাতে এই সৈন্যদের আগমনের হেতু। কথাবার্তা বলবে ভেবে তালা খুলে তিনি পরিচয় করিয়ে দিতে যান, “দিস ইজ ক্যাপ্টেন মনসুর…”তাঁর কথা মুখেই থেকে যায়, গর্জে ওঠে ঘাতকের আগ্নেয়াস্ত্র। সারি সারি বুলেট ছুটে যায়, আগুনের গোলা বিদ্ধ হয় এদেশের অগ্নিপুরুষদের শরীরে। লুটিয়ে পড়েন ওঁরা চারজন, চার সূর্যসন্তান। গোলাগুলির আওয়াজে কানে তালা লেগে যায় বাকী সব সেলের বন্দীদের। চাপ চাপ রক্ত, গুলিতে বিদ্ধ দেয়াল, ঝাঁঝরা হয়ে যাওয়া শরীর। পড়ে থাকে তাজউদ্দীনের গুলিবিদ্ধ কোরআন শরীফ।

কামরুজ্জামান আর সৈয়দ নজরুল চৌকিতে বসা অবস্থায় ছিলেন, তাঁরা সেখানেই ত্যাগ করেন শেষ নিঃশ্বাস। তাজউদ্দীন গুলির ধাক্কায় ছিটকে পড়েন মেঝেতে। গুলি লেগেছিলো তাঁর গোড়ালী, উরু আর পেটের ডানপাশে কিডনী বরাবর। তিনি মৃদুস্বরে আর্তনাদ করতে থাকেন “পানি! পানি!” বলে…ঘাতকের দল ফিরে আসে আবার। বেয়নেট চার্জ করে তাজউদ্দীনের ক্ষতবিক্ষত শরীরের ওপর।বঙ্গভবনে তখন ক্ষমতা নামক মাংসের টুকরো নিয়ে কাড়াকাড়ি করছে সবাই। সেই অস্থিতিশীল মূহুর্তে রশীদ-ফারুক-ডালিম-মোশতাক গংদের ষড়যন্ত্রের শেষ কোপটা পড়লো জাতীর কান্ডারী এই চার নেতার ওপর। বঙ্গবন্ধুকে সরিয়ে দেয়ার পর ষড়যন্ত্রীদের মাথাব্যাথার কারণ ছিলেন এরাই। শেখ মুজিবের আদর্শটাকে মনে প্রানে ধারণ আর পালন করার মতো মানুষ যে এই চারজনই তখন বেঁচে ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আমরা ফিরে যাই একাত্তরে, থিয়েটার রোড, কলকাতায়। অস্থায়ী সরকার গঠিত হয়েছে। তাজউদ্দীন প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল অস্থায়ী রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী কামরুজ্জামান, অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করছেন মনসুর আলী। দেশের ভেতর আর সীমান্তে শক্তিশালী পাকিস্তানী হায়েনাদের বিরুদ্ধে চলছে সমর যুদ্ধ, আর দেশের বাইরে, এই দূর পরবাসে চলছে কূটনীতির যুদ্ধ, বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রাম, একটি জাতি, একটি নতুন দেশের অভ্যুদ্বয়ের লড়াই। ঘরের শত্রু, বাইরের শত্রুর মোকাবেলা করে জয় ছিনিয়ে আনা। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী, নেতার অনুপস্থিতিতেই যুদ্ধ এগিয়ে নেয়া, অসম্ভব এই লড়াইটা তাজউদ্দীন জিতিয়ে এনেছিলেন, বাংলাদেশ নামের রাষ্ট্রটার জন্মে ধাত্রী হয়ে ছিলেন এই চার নেতা।

আরও

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ

আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল, রাশিয়া থেকে তেল আনবে বাংলাদেশ
মন খারাপের সকাল আসে ঢাকায়, সূর্য ওঠে না সেদিন, সেও জেনে গেছে এই বাংলাদেশে তাজউদ্দীন নেই, সৈয়দ নজরুল নেই, কামরুজ্জামান আর নেই, মনসুর আলী নেই, সবার মাথার উপর ছায়া হয়ে থাকা বঙ্গবন্ধু তো আরও আগে থেকেই নেই। উড়ো খবর ভাসে শহরজুড়ে, জেলখানায় গোলাগুলি হয়েছে। তাজউদ্দীন আহমদের পরিবারের সদস্যরা এদিক সেদিক দৌড়ঝাঁপ করেন, কিন্ত কোন খবর বের করতে পারেন না। দুপুরের দিকে বুড়িগঙ্গার হাওয়ার সাথে বাতাসে ভেসে আসে চার নেতার মৃত্যুর খবর। বেগম জোহরা তাজউদ্দীনের শরীর ঠান্ডা হয়ে আসে। মাত্র একদিন আগেই তিনি লোকটার সাথে দেখা করে এসেছেন, সেই মানুষটা আর নেই! বিকেলে খালেদ মোশাররফের মা আসেন সংবাদ নিয়ে, কাল রাতে জেলের ভেতর চার নেতাকে হত্যা করা হয়েছে। খন্দকার মোশতাকের প্রত্যক্ষ আদেশ ছিলো এতে, আর আদেশটা এসেছিল আরো উপর থেকে, আইএসআই এর ঝানু মগজ থেকে!

চার নেতার লাশ সারাদিন পড়ে রয় সেই ছোট্ট সেলটিতে। রক্ত শুকিয়ে আসে, তাজউদ্দীনের চশমাটা ভেঙ্গে রক্তের সাগরে ডুবে গেছে। মাংসে পঁচন ধরার গন্ধ ছড়ায় বাতাসে। জেল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লাশ পাঠানোর ব্যাবস্থা করে এবার। তাজউদ্দীনের লাশ আসে সাতমসজিদ রোডের বাসায়। কাপাসিয়ার বঙ্গশার্দুল ফিরে আসেন না, আসে শুধু বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া তাঁর প্রাণহীন শরীরটা। নিজ হাতে গড়া বাগানের এক কোনায় খাটিয়ায় শুইয়ে রাখা হয় তাঁকে, বাগানের একপাশে গর্ত করে চুলা বানিয়ে গোসলের পানি গরম দেয়া হয়।বঙ্গবন্ধুর পেছনে ফাইল হাতে দাঁড়িয়ে থাকা চশমা পরা নটোরিয়াস লোকটা হারিয়ে যান, অতীত হয়ে যান।

যে তাজউদ্দীনের সাথে তর্কে না পেরে জুলফিকার আলী ভুট্টো বলে গিয়েছিলেন, “আই টেল ইউ, দিস তাজউদ্দীন উইল বি ইওর মেইন প্রবলেম”…ভুট্টোর কথা ফলে গিয়েছিলো। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এই ছোটখাটো গড়নের একরোখা লোকটাই বঙ্গবন্ধুর হয়ে যুদ্ধটা লড়েছিলেন, পাকিস্তানের কবল থেকে নয়মাসে বাংলাদেশের স্বাধীনতা আদায় করে উপহার দিয়েছিলেন তার প্রিয় মুজিব ভাইকে। আমরা তাঁকে হারিয়ে ফেলেছিলাম, শীতল অন্ধকার রাতে বন্দী প্রকোষ্ঠে সহযোদ্ধাদের সাথে তিনি শহীদ হয়েছিলেন স্বজাতির হাতেই, এক পাল নরপিশাচের হাতে।

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

শ্রীমঙ্গলে বিদায়ে আবেগঘন পরিবেশ, কাঁদলেন ইউএনও ইসলাম উদ্দিন

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

ঝালকাঠিতে বিদ্যুৎ সংকট তীব্র, চাহিদার অর্ধেক সরবরাহে বাড়ছে লোডশেডিং

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, অভিযানে ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

এলপি গ্যাসের দামে নতুন ধাক্কা

ভোক্তাপর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে নতুন চাপ তৈরি করেছে। নতুন এই সিদ্ধান্তে ১২ কেজি সিলিন্ডারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার এক ঘোষণায় জানায়, প্রতি ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা, যা

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজে আটকে থাকা জাহাজ নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইস্যুতে কূটনৈতিক পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী বলেন, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দেশ

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ: উন্নয়ন অগ্রযাত্রার ঘোষণা

বর্তমান সরকারের মেয়াদ দুই মাস পূর্ণ হয়েছে শুক্রবার (১৭ এপ্রিল)। এ সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার, জনকল্যাণ নিশ্চিতকরণ এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ৬০টি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে প্রশাসন। শনিবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী

বিগত দুই সরকারের সময় শিশুদের হামের টিকা যথাসময়ে প্রদান না করাকে ‘ক্ষমাহীন অপরাধ’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী দুই সরকারের অবহেলার কারণে দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। সময়মতো টিকাদান নিশ্চিত

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা

মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন। পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর,